Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ২৩ অক্টোবর ২০২৩
আপডেট: ১০:২৯, ২৩ অক্টোবর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ২৩ অক্টোবর ২০২৩
আপডেট: ১০:২৯, ২৩ অক্টোবর ২০২৩
আরও খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪
লেবানন-ইসরায়েল আলোচনায় ‘পাইলট জোন’ স্থাপনে সম্মতি
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের মধ্যেই রোমে বৈঠকে লেবানন-ইসরায়েল
গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা মাঠপর্যায়ে চ্যালেঞ্জের মুখে
ফিলিস্তিনে ২০ বছর পর নির্বাচনের ঘোষণা মাহমুদ আব্বাসের

গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত, পৌঁছেছে ত্রাণের দ্বিতীয় বহর

এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ২৩ অক্টোবর ২০২৩
আপডেট: ১০:২৯, ২৩ অক্টোবর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ২৩ অক্টোবর ২০২৩
আপডেট: ১০:২৯, ২৩ অক্টোবর ২০২৩
মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে ট্রাকে গাজায় ত্রাণ নেওয়া হচ্ছে। ছবি : এএফপি

যুদ্ধবিধ্বস্ত ছিটমহল গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় রোববার (২২ অক্টোবর) বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে, হামাস নিয়ন্ত্রিত এলাকায় ভয়াবহ মানবিক সংকটের মধ্যে ১৭টি ট্রাকের আরও একটি বহর ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছেছে।

এদিকে, ক্রমশ ছড়িয়ে পড়তে থাকা এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের হিজবুল্লার প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংঘাতে জড়ালে সেটা হবে তাদের ‘জীবনের সবচেয়ে বড় ভুল’।

মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে যারা উসকে দিতে চাইছে ওয়াশিংটন তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র এক্ষেত্রে তার ভূমিকা পালনে কোনো ইতস্তত করবে না।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অতর্কিত হামলায় এক হাজার ৪০০ লোককে হত্যা করা হয় এবং আরও ২০০ জনেরও বেশি লোক অপহৃত হয়। এই হামলার পাল্টা জবাবে ইসরায়েল গাজায় অবিরাম বিমান হামলা চালাতে থাকে যাতে এ পর্যন্ত চার হাজার ৬০০ লোক নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নিরীহ সাধারণ ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২১ অক্টোবর) ও রোববারের বিমান হামলায় গাজার মধ্যাঞ্চলের দেইর আল বালাহ এলাকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয়টি জানায়, রাতব্যাপী হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। এ সময় ৩০টিরও বেশি ভবন ধ্বংস হয়ে গেছে।

গাজার মর্গগুলোতে দেখা গেছে অশ্রুসিক্ত চোখে মানুষের ভিড়, যারা সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহগুলো থেকে নিজেদের স্বজনকে খুঁজে নেওয়ার চেষ্টা করছেন।

অন্যদিকে, ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, চলমান সংঘাতে তাদের ২৯ জন কর্মী নিহত হয়েছে, যাদের অর্ধেকেরও বেশি ছিলেন শিক্ষক।

গাজার মর্গগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ না করায় এবং সেগুলো পরিপূর্ণ থাকায় বেশ কয়েকটি অজ্ঞাত মরদেহ গণকবরে দাফন করা হয়েছে। এ ছাড়া ক্রমাগত বোমাবর্ষণে শহরটির পরিষেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে বিঘ্নিত হচ্ছে জরুরি পরিষেবা।   

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা সীমান্তের কাছে ফিলিস্তিনি যোদ্ধাদের ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী গোলার আঘাতে তাদের একজন সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষমন্ত্রী ইয়োআভ গালান্ট জানান, হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হতে কয়েক মাস সময় লাগতে পারে। 

গালান্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই যুদ্ধ এক, দুই বা তিন মাস পর্যন্ত চলতে পারে। তবে, তা শেষ হওয়ার পর হামাস বলতে আর কিছু থাকবে না।’

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার তাদের অনিচ্ছাকৃত হামলায় মিসরের একটি সীমান্ত চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কায়রোর কাছে ক্ষমাও চেয়েছে তারা।  

এদিকে হামাস সরকার বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এক লাখ ৬৫ হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

ক্রমশ ছড়িয়ে পড়তে থাকা রক্তক্ষয়ী সংঘাত নিয়ন্ত্রণে ওয়াশিংটন ও ইসরায়েল কার্যকর উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেছে ইরান। দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই সংঘাত গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেন, ‘গাজায় মানবতাবিরোধী তৎপরতা ও গণহত্যা বন্ধে উদ্যোগ না নিলে সংঘাত এই অঞ্চলে ছড়িয়ে পড়বে।’

ইসরায়েল ফিলিস্তিন গাজা

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

০৫ জুলাই ২০২৬
গাজায় কি সত্যিই ইহুদি বসতি গড়তে পারে ইসরায়েল?
২৩ জুন ২০২৬
লেবাননে ইসরায়েলি সেনাদের ‘হাত বাঁধা’ : সাবেক প্রধানমন্ত্রী বেনেত
২০ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভেস্তে দিতে চায় ইসরায়েল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘কৌশলগত সুবিধা পেলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করবে ইরান’
  2. ইরানি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে ইরাকে মার্কিন সেনা নিহত
  3. ইরানে টানা নয় রাত মার্কিন হামলা, পরমাণুকেন্দ্র আক্রান্ত
  4. ৩৮ হাজারের চাকরি ছেড়ে চা বিক্রি করে যুবকের আয় ১ লাখ ৮০ হাজার
  5. ইরানের হামলায় মার্কিন সৈন্য নিহতের জেরে পাল্টাপাল্টি আক্রমণে উত্তপ্ত মধ্যপ্রাচ্য
  6. ইরান যুদ্ধে ১৬ সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x