Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ৩০ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:১৬, ৩০ নভেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ৩০ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:১৬, ৩০ নভেম্বর ২০২৩
আরও খবর
মার্কিন সরকারি সুবিধার অপব্যবহার করলে কঠোর পরিণতি :  দূতাবাস
ইরান যুদ্ধে ট্রাম্পের ‘জয়’ না পাওয়ার ৭ কারণ
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরান যুদ্ধে স্থলসেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র
বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ৩০ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:১৬, ৩০ নভেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ৩০ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:১৬, ৩০ নভেম্বর ২০২৩
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। এএফপির ফাইল ছবি

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারে যার প্রচার কাঠামো সবচেয়ে বেশি কার্যকর ছিল, সেই সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার গতকাল বুধবার (২৯ নভেম্বর) ১০০ বছর বয়সে মারা গেছেন।

এক বিবৃতিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কনসাল্টিং ফার্ম কিসিঞ্জার অ্যাসোসিয়েটস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ভোরে জানায়, ‘যুক্তরাষ্ট্রের সম্মানীত, বিদ্বান ও রাষ্ট্রনায়ক ড. হেনরি কিসিঞ্জার আজ তার কানেকটিকাটের বাড়িতে মারা গেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, কিসিঞ্জারের পরিবার নিউইয়র্কে একটি পারিবারিক শেষকৃত্যের আয়োজন করবে। পরবর্তীতে এর সময় জানিয়ে দেওয়া হবে। খবর এএফপির।

বিবৃতিতে অবশ্য কিসিঞ্জারের মৃত্যুর কারণ জানানো হয়নি। শতবর্ষী হলেও হেনরি কিসিঞ্জার ছিলেন খুবই কর্মঠ এবং গত জুলাই মাসে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চীন সফরে গিয়েছিলেন।

চীন ছিল সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জারের পররাষ্ট্রনীতির সবচেয়ে দীর্ঘমেয়াদি সহায়ক ক্ষেত্র। সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধ চলাকালে কিসিঞ্জার গোপনে চীন সফর করেন, যার ফলে ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ঐতিহাসিক সফরের মাধ্যমে বিশ্ব ব্যবস্থায় সূচিত হয় এক নতুন মাত্রা। প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র ও চীনের মৈত্রীর বন্ধন।

তবে ওয়াটারগেট কেলেঙ্কারির কারণে নিক্সন ক্ষমতা হারালেও পরবর্তী প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রয়ে যান তিনি। হেনরি কিসিঞ্জর হলেন যুক্তরাষ্ট্রের এমন একজন ব্যক্তিত্ব যিনি একাধারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ভিয়েতনাম যুদ্ধ থামাতে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হন হেনরি কিসিঞ্জার।

হেনরি কিসিঞ্জারের বুদ্ধিবৃত্তিক কাজের ফলাফলকে সম্মান করতেন তার সমালোচকরাও। তবে ক্ষমতায় থাকতে নিজের স্বার্থে জাতিস্বত্তার শীতল হিসাবনিকাশ সম্পর্কিত তার দর্শন যা ‘ফিলোসফি অব রিয়েলপলিটিক’ হিসেবে সুপরিচিত, তা নিয়ে সমালোচকরা ছিলেন সোচ্চার।

প্রকাশিত গোয়েন্দা তথ্যউপাত্তে দেখা যায়, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী তৎপরতার অংশ হিসেবে ১৯৭৩ সালে চিলির নির্বাচিত মার্কসবাদী শাসক সালভাদর আলেন্দেকে ক্ষমতাচ্যুত করতে কিসিঞ্জারের সমর্থন ছিল জেনারেল অগাস্টো পিনোশের প্রতি।

এ ছাড়া কিসিঞ্জার সমর্থন অব্যাহত রেখেছিলেন কমিউনিস্টবিরোধী মিত্র ইন্দোনেশিয়ার প্রতিও, যখন দেশটি পূর্ব তিমুর দখল করে নেয় ১৯৭৫ সালে। তবে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের চালানো গণহত্যায় তার অন্ধ সমর্থন, সেই সময়ে চীনের চেয়ে ইসলামাবাদের প্রতি সম্পর্ক রক্ষায় তার নীতির গুরুত্ব উঠে আসে।

যুক্তরাষ্ট্র হেনরি কিসিঞ্জার

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

২ ঘন্টা আগে
মার্কিন সরকারি সুবিধার অপব্যবহার করলে কঠোর পরিণতি :  দূতাবাস
৭ ঘন্টা আগে
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৩ ঘন্টা আগে
পুতিন হয়তো ইরানকে ‘কিছুটা’ সহায়তা করছেন : ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পুতিন হয়তো ইরানকে ‘কিছুটা’ সহায়তা করছেন : ট্রাম্প
  2. ইরানের তেল স্থাপনায় হামলা হলে মার্কিন জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু হবে : তেহরান
  3. ইরান যুদ্ধে বিপর্যস্ত বিশ্বের পণ্যবাহী জাহাজ চলাচল
  4. তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  5. ইরানি নেতাদের প্রতিরোধের ডাক, তেহরানে প্রাণঘাতী বিস্ফোরণ
  6. ইরানে মার্কিন হামলা হতাশার বহিঃপ্রকাশ : লারিজানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x