Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ১৩ জানুয়ারি ২০২৪
আপডেট: ১১:২০, ১৩ জানুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ১৩ জানুয়ারি ২০২৪
আপডেট: ১১:২০, ১৩ জানুয়ারি ২০২৪
আরও খবর
মাদারীপুরে জুয়া খেলায় বাধা দেওয়ায় হামলা, নৈশপ্রহরীর মৃত্যু
তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা-লুটপাট
কলাপাড়ায় ১০ দলীয় জোটের কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
ভাই-ভাতিজার হামলায় সাবেক ইউপি সদস্য নিহতের অভিযোগ
মিনিয়াপোলিসে টাউন হল সভায় ইলহান ওমরের ওপর হামলা

ইয়েমেনে হুতিদের অবস্থানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ১৩ জানুয়ারি ২০২৪
আপডেট: ১১:২০, ১৩ জানুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ১৩ জানুয়ারি ২০২৪
আপডেট: ১১:২০, ১৩ জানুয়ারি ২০২৪
ইয়েমেনে হুতি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার প্রতিবাদে এবং গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে তেহরানে ব্রিটিশ দূতাবাসের সামনে ইরানিদের বিক্ষোভ। ছবি : এএফপি

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে আজ শনিবার (১৩ জানুয়ারি) আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে চলাচলকারী জাহাজে ইরান সমর্থিত হুতিরা আরও হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়ার পর এ হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ড। খবর এএফপির।

ইয়েমেনের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলা চালানোর একদিন পর হুতিদের রাডার স্থাপনায় এই হামলা চালানো হলো। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের যুদ্ধ মধ্যপ্রাচ্যের আরও এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কার মাঝেই নতুন করে ইয়েমেনে উত্তেজনার সৃষ্টি হলো।

ইরান সমর্থিত হুতিদের গণমাধ্যম জানায়, ইয়েমেনের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানার আল-দাইলামি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

ইয়েমেনে প্রথমবার হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মালিকানাধীন বিভিন্ন স্থাপনায় আরও হামলা চালানোর হুঁশিয়ারি দেয় হুতি বিদ্রোহীরা। হামাস নিয়ন্ত্রিত গাজায় চলমান ইসরায়েলি হামলার  প্রতিবাদ জানাতে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণ করা হচ্ছে বলে জানিয়েছে হুতিরা।

শুক্রবার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র জানায়, তাদের আট মিত্র দেশের সমর্থনে লোহিত সাগরে উত্তেজনা কমাতে ইয়েমেনে হুতিদের অবস্থানে হামলা চালানো হয়েছে। তবে হুতিরা তাদের হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

এ বিষয়ে হুতি বিদ্রোহীদের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন আল-ইজ্জি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চরম মূল্যের জন্য প্রস্তুত থাকতে হবে।’

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে ইরান সমর্থিত ‘প্রতিরোধ অক্ষে’র একটি অংশ হিসেবে কাজ করছে হুতিরা।

এদিকে, গত বছরের অক্টোবরের শুরু থেকে গাজা যুদ্ধ শুরু হলে সংঘাত ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন, লেবানন, ইরাক ও সিরিয়ায়। সহিংসতা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে লোহিত সাগরে হুতিদের হামলা তাৎক্ষণিক বন্ধের দাবি জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

ইয়েমেন হামলা হুতি বিদ্রোহী

সংশ্লিষ্ট সংবাদ: ইয়েমেন

২০ জানুয়ারি ২০২৬
ইয়েমেনে চরম খাদ্য সংকট, সাহায্য সংস্থাগুলোর হুঁশিয়ারি
১১ জানুয়ারি ২০২৬
এসটিসির কাছ থেকে দক্ষিণ ইয়েমেনের বেশকিছু অঞ্চল পুনর্দখলের দাবি সরকারের
০৭ জানুয়ারি ২০২৬
ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ওপর সৌদি জোটের বিমান হামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাকিস্তানে হামলায় ১০ নিরাপত্তা কর্মী ও ৩৭ বিচ্ছিন্নতাবাদী নিহত
  2. কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক
  3. রেকর্ড বৃদ্ধির পর স্বর্ণের দামে বড় পতন
  4. যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায়সংগত’ আলোচনায় প্রস্তুত ইরান
  5. হাজারো মানুষের অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
  6. ট্রাম্পের হুমকিতে বড় পতনে কানাডিয়ান বিমান সংস্থা বোম্বার্ডিয়ার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x