Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অস্ট্রেলিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫১, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫১, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ধর্ষণের ঘটনায় ১৭ পুরুষের ডিএনএ পরীক্ষা, মিলল নিজ বাবার সঙ্গে
ডেভিল হান্ট ফেজ-২ : ২৪ ঘণ্টায় ৩০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭
জামায়াত নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলনেতা গ্রেপ্তার
চিনি বোঝাই ট্রাক ছিনতাই ও চালক হত্যা মামলার মূল হোতাসহ গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়া সফরে ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবি, যা জানাল সরকার

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫১, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫১, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। ফাইল ছবি

সিডনির বন্ডি বিচে একটি ইহুদি উৎসব চলাকালীন ভয়াবহ বন্দুক হামলার শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এই সফরকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তারের দাবি তুলেছে মানবাধিকার সংগঠন ও ফিলিস্তিনপন্থী কর্মীরা। তবে সেই দাবি কার্যত এড়িয়ে গেছে দেশটির সরকার।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং জানান, ইহুদি সম্প্রদায়ের ইচ্ছার কথা মাথায় রেখেই আইজ্যাক হারজোগকে আমন্ত্রণ জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। 

গত বছরের ১৪ ডিসেম্বর সিডনির বন্ডি বিচে একটি হানুক্কাহ উৎসবে উগ্রবাদী হামলায় ১৫ জন নিহত হন। সেই শোকাবহ ঘটনার শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করতে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ইসরায়েলি প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। হারজোগ আগামী সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে চার দিনের এক রাষ্ট্রীয় সফরে অস্ট্রেলিয়ায় অবস্থান করবেন।

জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন ২০২৫ সালে এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, হারজোগ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যায় উসকানি’ দিয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর তিনি মন্তব্য করেছিলেন, গাজার সাধারণ মানুষও এই পরিস্থিতির জন্য দায়ী। এই মন্তব্যের জেরে মানবাধিকার আইনজীবী ক্রিস সিডোটিসহ বেশ কিছু ফিলিস্তিনপন্থী সংগঠন অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল ও ফেডারেল পুলিশের কাছে হারজোগকে গ্রেপ্তারের আবেদন জানিয়েছেন।

তবে গ্রেপ্তারের দাবি প্রসঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং জানান, ‘বন্ডি বিচের সেই ভয়াবহ ইহুদি-বিদ্বেষী হামলার শিকারদের সম্মান জানাতে ও শোকাতুর মানুষের পাশে দাঁড়াতেই প্রেসিডেন্ট হারজোগ আসছেন।’ তবে তিনি গ্রেপ্তারের বিষয়টি এড়িয়ে গেছেন। 

এদিকে সফরকে কেন্দ্র করে সিডনি ও ক্যানবেরায় ব্যাপক বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে সিডনি পুলিশ জানিয়েছে, হারজোগের বিরুদ্ধে অনলাইনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। বন্ডি হামলার পর পুলিশের ক্ষমতা বৃদ্ধি করায় সিডনিতে প্রতিবাদ সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

ইসরায়েল প্রেসিডেন্ট গ্রেপ্তার

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

২৪ নভেম্বর ২০২৫
একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করল ইসরায়েল
০৪ নভেম্বর ২০২৫
ফিলিস্তিনি বন্দি নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলি সামরিক আইনজীবী গ্রেপ্তার
২৩ অক্টোবর ২০২৫
ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস, তীব্র প্রতিক্রিয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মেয়াদ ফুরাচ্ছে ‘নিউ স্টার্ট’ চুক্তির, বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা
  2. এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতি মুহূর্তের জন্য ক্ষমা চাই : বিল গেটস
  3. ধর্ষণের ঘটনায় ১৭ পুরুষের ডিএনএ পরীক্ষা, মিলল নিজ বাবার সঙ্গে
  4. অস্ট্রেলিয়া সফরে ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবি, যা জানাল সরকার
  5. স্বর্ণ ও রুপার দামে ফের বড় ধস
  6. ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার খসড়া চূড়ান্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x