Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১০:১৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১০:১৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
আরও খবর
বার কাউন্সিলের সদস‍্য নির্বাচনের ভোট ১৯ মে
জ্বালানি সংকটে বিনামূল্যে গণপরিবহণ সেবা চালু পাকিস্তানে
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল এশিয়ার তিন দেশ, নিহত ৮
কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল বিএনপি-জামায়াত প্যানেল
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পাকিস্তানে আসতে পারে এক মেয়াদে দুই প্রধানমন্ত্রী!

এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১০:১৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১০:১৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
পিএমএল-এনের নেতারা লাহোরের বিলাওয়াল হাউসে পিপিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : পিপিপির এক্স হ্যান্ডেল

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নিজেদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করতে গিয়ে তিন ও দুই বছরের জন্য প্রত্যেক দল থেকে প্রধানমন্ত্রী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ সোমবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর কেন্দ্র ও প্রদেশে জোট সরকার গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে গত রোববার উভয় দল তাদের প্রথম বৈঠকে অর্ধেক মেয়াদের জন্য প্রধানমন্ত্রী নিয়োগের ধারণা নিয়ে আলোচনা করে।  

২০১৩ সালে বেলুচিস্তানে একইভাবে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে পিএমএল-এন ও ন্যাশনাল পার্টি (এনপি) থেকে দুই মুখ্যমন্ত্রী মিলে সমান সময় দায়িত্ব পালন করে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছিলেন।

লাহোরে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টুর বাসভবনে রোববারের বৈঠকে উভয় দলই সাধারণ নির্বাচনের পরবর্তী এ সময়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সহযোগিতা করতে নীতিগতভাবে সম্মত হয়েছে।

বৈঠকে পিপিপির পার্লামেন্টারিয়ান প্রেসিডেন্ট ও কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং পিএমএল-এনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উপস্থিত ছিলেন।

বৈঠকের পর জারি করা এক যৌথ বিবৃতিতে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এতে জাতির স্বার্থ ও কল্যাণকে সবকিছুর ঊর্ধ্বে রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন নেতারা।

উভয় দলের নেতারা বিরাজমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের উন্নয়নের জন্য সহযোগিতামূলক প্রচেষ্টার চালিয়ে যাওয়ার অপরিহার্যতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

পিএমএল-এনের প্রতিনিধিদলে ছিলেন আজম নাজির তারার, আয়াজ সাদিক, আহসান ইকবাল, রানা তানভীর, খাজা সাদ রফিক, মালিক আহমেদ খান, মরিয়ম আওরঙ্গজেব ও শেজা ফাতিমা।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, বৈঠকে আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের সামগ্রিক পরিস্থিতির মূল্যায়ন, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা এবং স্থিতিশীলতা ও অগ্রগতির লক্ষ্যে সুপারিশ বিনিময়।

উভয় দলই পাকিস্তানকে রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে দূরে সরিয়ে সমৃদ্ধি ও স্থিতিস্থাপকতার পথের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দুটি দলকে ম্যান্ডেট দিয়েছে এবং আমরা জনগণকে হতাশ করব না। দুই দলের নেতারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তাদের অটল অঙ্গীকারের কথা তুলে ধরেন।

বৈঠক সংশ্লিষ্ট সূত্র অনুসারে, পিএমএল-এন আনুষ্ঠানিকভাবে পিপিপিকে জোট সরকার গঠনে মিত্র হওয়ার প্রস্তাব দেয়। পিএমএল-এনের নেতারা প্রথমে দাবি করেছিল, তারা প্রধানমন্ত্রীর পদ ধরে রাখবে। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট আসিফ জারদারির নেতৃত্বাধীন পিপিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (সিইসি) ইতোমধ্যে বিলাওয়ালকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছে।

এরপরে দুই দলের নেতারা পাঁচ বছরের মেয়াদের অর্ধেকের জন্য নিজেদের দল থেকে প্রধানমন্ত্রী নিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখেন বলে জানায় সূত্র। প্রধান দলগুলো কেন্দ্র, পাঞ্জাব ও বেলুচিস্তানে জোট সরকার গঠনে সম্মত হয়েছে বলেও জানায় সূত্র।

সূত্র আরও জানায়, বৈঠকে উভয় দলের নেতারা ২০০৬ সালে স্বাক্ষরিত গণতন্ত্রের সনদ অনুযায়ী পাঁচ বছরের রোডম্যাপ তৈরির প্রস্তাবটি উত্থাপন করেছে। দেশটির নির্বাচনের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব পেশ করবে পিপিপি।

এর আগে পিএমএল-এন ও এমকিউএম-পি নেতারা ভবিষ্যত সরকার গঠনের জন্য রাজনৈতিক সহযোগিতার বিষয়ে ঐকমত্য হয়। বৈঠকে পিএমএলএনের প্রধান নওয়াজ শরিফ ও এমকিউএম-পির নেতা ডা. খালিদ মকবুল সিদ্দিকী উভয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

পাকিস্তান নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

০৪ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিনামূল্যে গণপরিবহণ সেবা চালু পাকিস্তানে
২৯ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে ইরানে খাদ্যপণ্য রপ্তানির অনুমতি পাকিস্তানের
১৯ মার্চ ২০২৬
ঈদ উপলক্ষে আফগান-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাইলট উদ্ধার অভিযানে আরেক যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র
  2. পাইলট উদ্ধার নিয়ে ধোঁয়াশা, ট্রাম্প দাবি করলেও নিশ্চিত করেনি ইরান
  3. ইরানে উদ্ধার হওয়া মার্কিন কর্মকর্তা আঘাত পেলেও শঙ্কামুক্ত, দাবি ট্রাম্পের
  4. দ্বিতীয় বিমানচালককে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তীব্র লড়াই
  5. ইরানের বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার, বিশ্ববিদ্যালয়-গবেষণা কেন্দ্র ধ্বংস
  6. হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে ইরাকি জাহাজ, বাড়ছে ট্রানজিট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x