Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ২৬ এপ্রিল ২০২৪
আপডেট: ০৯:২১, ২৬ এপ্রিল ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ২৬ এপ্রিল ২০২৪
আপডেট: ০৯:২১, ২৬ এপ্রিল ২০২৪
আরও খবর
ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে : হাইকমিশনারকে মাহ্দী আমিন
‘দেখে যান, গুলির মতো ডিম খাচ্ছি’
ভারতসহ ১০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
স্ত্রী ‘হত্যা’ মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই স্ত্রী জীবিত উদ্ধার
‘আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ’ বলায় বদলি ভারতের মুসলিম আইপিএস কর্মকর্তা

তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভারতে চলছে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ২৬ এপ্রিল ২০২৪
আপডেট: ০৯:২১, ২৬ এপ্রিল ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ২৬ এপ্রিল ২০২৪
আপডেট: ০৯:২১, ২৬ এপ্রিল ২০২৪
ভারতের কেরালা রাজ্যের ওয়ানাড জেলার একটি ভোটকেন্দ্র পাহারায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি : এএফপি  

ভারতজুড়ে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের মধ্যেই ছয় সপ্তাহের নির্বাচনি যজ্ঞের দ্বিতীয় ধাপে আজ শুক্রবার (২৬ এপ্রিল) লাখ লাখ ভোটার তাদের ভোট প্রদান করছেন। আগামী জুনে শেষ হতে যাওয়া এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে যাচ্ছেন, এমনটাই ধারণা করা হচ্ছে। খবর এএফপির।

গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম দফার ভোটগ্রহণ শেষে অবশ্য দেখা যায়, ভোটার উপস্থিতি ২০১৯ সালের নির্বাচনের চেয়ে চার পয়েন্ট কমে ৬৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। দেশটির গণমাধ্যমগুলোর বিশ্লেষণ অনুসারে, নজিরবিহীন সর্বোচ্চ গড় তাপমাত্রাই ভোটার উপস্থিতি কমে যাওয়ার জন্য দায়ী।

নির্বাচনি উপকরণের ওপর চাপ কমাতে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত ভারতে কয়েক দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। আর দ্বিতীয় দফার এই নির্বাচনের জন্য অন্তর্ভুক্ত এমন অনেক জেলা রয়েছে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছেছে।

ভারতের আবহাওয়া বিভাগ গতকাল বৃহস্পতিবার  জানিয়েছে, এ সপ্তাহজুড়ে চলবে তীব্র তাপপ্রবাহ। এরমধ্যে রয়েছে পূর্বাঞ্চলীয় রাজ্য বিহার, যেখানকার পাঁচটি জেলায় আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই এলাকাগুলোতে মৌসুমি গড় তাপমাত্রার চেয়ে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে।

দক্ষিণে কর্ণাটক রাজ্য এবং ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য, যা হিন্দুত্ববাদীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত, সেই উত্তরপ্রদেশেও আজ তাপপ্রবাহের মধ্যেই ভোটগ্রহণ চলছে।

গত সপ্তাহের শুরুতে দেশটির নির্বাচন কমিশন জানায়, তারা প্রতি দফা ভোটাভুটির আগে তাপপ্রবাহ এবং আর্দ্রতার প্রভাব সম্পর্কে কাজ করার জন্য একটি টাস্কফোর্স গঠন করেছে। সোমবার এক বিবৃতিতে কমিশন জানায়, শুক্রবারের ভোট নিয়ে কোনো বড় ধরনের শঙ্কা নেই।

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এ কারণে বাংলাদেশ ও ফিলিপাইনের মতো দেশে হাজার হাজার স্কুলে শিক্ষার্থীদের সরাসরি  ক্লাসে উপস্থিত হওয়া বন্ধ করা হয়েছে।

তীব্র তাপপ্রবাহের কারণে নির্বাচনি প্রচারণাতেও বিঘ্ন ঘটছে। বুধবার মহারাষ্ট্রে নরেন্দ্র মোদির জন্য আয়োজিত এক র‌্যালিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন দেশটির সড়কমন্ত্রী নিতিন গাডকারি।

ভারত লোকসভা নির্বাচন তাপপ্রবাহ ভোটগ্রহণ
১৬ সেপ্টেম্বর ২০২৬
‘আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ’ বলায় বদলি ভারতের মুসলিম আইপিএস কর্মকর্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ নেই হাসপাতালে, মোবাইলের আলোয় অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার
১৩ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের
১৩ সেপ্টেম্বর ২০২৬
ধ্রুব রাঠির বিষয়ে গুগলের কাছে তথ্য চায় দিল্লি পুলিশ
১২ সেপ্টেম্বর ২০২৬
কারাগারে ভারতের সাবেক সংসদ সদস্যের মোবাইলে মিলল ৯০ পর্নো ভিডিও
১১ সেপ্টেম্বর ২০২৬
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ
১১ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে ব্রিকসের বৈঠকে যোগ দেবেন শি জিনপিং
১০ সেপ্টেম্বর ২০২৬
ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
০৯ সেপ্টেম্বর ২০২৬
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই তরুণী
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভারতের উপকূলে জাহাজডুবি, নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার মামুন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফিলিপাইনের হাইস্কুলে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৮
  2. সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
  3. নেপালে এখনও ধ্বংসের ছাপ, কাদার নিচে চাপা মানুষের স্বপ্ন
  4. উন্নয়নশীল দেশের জন্য ১১২ বিলিয়ন ডলারের মূলধন সংগ্রহ বিশ্বব্যাংকের
  5. তুরস্কের আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হবেন এরদোয়ান
  6. ইরানের স্কুল ও ক্রীড়া কেন্দ্রে মার্কিন হামলা যুদ্ধাপরাধের শামিল : জাতিসংঘ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x