Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১৪ মে ২০২৪
আপডেট: ১০:২৯, ১৪ মে ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১৪ মে ২০২৪
আপডেট: ১০:২৯, ১৪ মে ২০২৪
আরও খবর
ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক : বিশ্ব কি স্বস্তির খবর পাবে?
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে অভিবাসীদের ঢল
চীনে প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা
ট্রাম্প কেন বলছেন ইরানের সঙ্গে ‘কোনো চুক্তির প্রয়োজন নেই?’

পর্ন তারকার মুখ বন্ধ রাখতে অর্থ দিতে বলেন ট্রাম্প : আদালতে কোহেন

এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১৪ মে ২০২৪
আপডেট: ১০:২৯, ১৪ মে ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১৪ মে ২০২৪
আপডেট: ১০:২৯, ১৪ মে ২০২৪
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সাবেক আইনজীবী মাইকেল কোহেন। এএফপির ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় অন্যতম প্রধান সাক্ষী মাইকেল কোহেন। সোমবার (১৩ মে) নিউইয়র্কের আদালতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি।

এদিন কোহেন বিচারকদের বলেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে পর্ন তারকাকে অর্থ দেওয়ার বিষয়টি অনুমোদন করেছিলেন। ২০১৬ সালের নির্বাচনি প্রচারে এই যৌন কেলেঙ্কারির প্রভাব যাতে না পড়ে, তাই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে কোহেন জানিয়েছেন।

ট্রাম্পের সাবেক আইনজীবী কোহেন বলেন, “স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার দিয়ে মুখ বন্ধ রাখার বিষয়ে ট্রাম্প বলেছিলেন, ‘জাস্ট ডু ইট’।” ট্রাম্প অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।

কোহেন ২০১৭ পর্যন্ত ট্রাম্পের একটি কোম্পানির কর্মী ও আইনজীবী ছিলেন। সোমবার সাক্ষ্য দেওয়ার সময় কোহেন বলেন, ট্রাম্পের সংস্থায় কাজ করার সময় তিনি ‘ফিক্সার’ হিসেবেই কাজ করেছেন।

মাইকেল কোহেন বলেন, ‘স্টর্মি ড্যানিয়েলস ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সামনে আনার পরিকল্পনা করছেন শুনেই ট্রাম্প ভয়ঙ্কর রেগে যান। তিনি আমাকে বলেন, এটা বিপর্যয়কর ঘটনা হবে। মেয়েরা আমাকে ঘৃণা করবে। প্রচারে তার প্রভাব পড়বে।’

কোহেন বলেছেন, তিনি শুনেছিলেন, একটা অডিও রেকর্ডিং সামনে আসার পরই ড্যানিয়েলস ওই ঘটনাটা সামনে নিয়ে আসতে চেয়েছিলেন। ট্রাম্প তখন তাকে বলেন, তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার পর প্রচুর নারী তার কাছে আসছেন।

আদালতে কোহেনকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি ট্রাম্পের হয়ে আগে মিথ্যা বলেছিলেন? এ প্রশ্নের জবাবে কোহেন বলেন, ‘আমি কাজটা করার জন্য মিথ্যা বলেছি। আমার কাজ ছিল, ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বিল নিয়ে আলোচনা করা, মানুষকে মামলা করার হুমকি দেওয়া এবং ট্রাম্পের নামে যাতে ইতিবাচক খবর আসে তা নিশ্চিত করা।’

কোহেনের দাবি, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব কোনো ই-মেইল আইডি ছিল না। তিনি মনে করতেন, ই-মেইলে কী লেখা হলো, তার ভিত্তিতে মামলা হতে পারে। ট্রাম্প বলেছিলেন, পত্রিকায় স্টর্মি ড্যানিয়েলসকে নিয়ে খবর প্রকাশিত হলে তার (কোহেন) বিচার হতে পারে।

কোহেন বলেন, ‘ড্যানিয়েলসকে অর্থ দিয়ে তার মুখ বন্ধ রাখার বিষয়টি ট্রাম্প অনুমোদন করেন। খবরের কাগজেও যাতে ড্যানিয়েলস ও অন্যদের সঙ্গে সম্পর্ক নিয়ে খবর প্রকাশ ঠেকানো যায়, সেজন্য সচেষ্ট হন।’

ইতোমধ্যে কোহেনকে মার্কিন কংগ্রেসের সামনে মিথ্যা বলার জন্য এবং অর্থনৈতিক অপরাধ করার দায়ে ১৩ মাস জেল খাটতে হয়েছে।

এদিকে, নিউইয়র্কে ফৌজদারি মামলা ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলছে। এর ফলে বাইডেনের বিরুদ্ধে তার প্রার্থী হওয়া নিয়েও জটিলতা দেখা দিতে পারে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি বেআইনিভাবে গোপনীয় নথিপত্র নিজের কাছে রেখেছিলেন। ট্রাম্প যাতে প্রেসিডেন্ট থাকতে পারেন, সেজন্য জালিয়াতি করার অভিযোগে তার ১৮ জন সহযোগী অ্যারিজোনায় অভিযুক্ত হয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প পর্ন তারকা মামলা

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

১৩ নভেম্বর ২০২৬
ইরান হামলা স্থগিত রাখতে ট্রাম্পকে অনুরোধ উপসাগরীয় দেশগুলোর
১০ নভেম্বর ২০২৬
ইরান যুদ্ধের ক্ষতিপূরণ দেবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্ররা : ট্রাম্পের এই বার্তার অর্থ কী?
১০ নভেম্বর ২০২৬
ট্রাম্প বলছেন আলোচনা এগোচ্ছে, ইরানের জবাব ‘ভুয়া খবর’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে স্থবিরতা, কেন ঘটল এই বিপর্যয়?
  2. ২৪ ঘণ্টা পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা
  3. কয়েক ঘণ্টার অচলাবস্থা শেষে যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচল শুরু
  4. যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট বন্ধ
  5. ট্রাম্প কেন বলছেন ইরানের সঙ্গে ‘কোনো চুক্তির প্রয়োজন নেই?’
  6. প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল তুরস্ক ও কাতার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x