Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ১৯ অক্টোবর ২০২৪
আপডেট: ১০:২০, ১৯ অক্টোবর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ১৯ অক্টোবর ২০২৪
আপডেট: ১০:২০, ১৯ অক্টোবর ২০২৪
আরও খবর
নড়াইলে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক
‘বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করা হয়’
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক নাছের ফের ৪ দিনের রিমান্ডে
ঘরে ঢুকে গৃহবধূকে গলাটিপে হত্যা, টাকা-স্বর্ণালংকার লুট
মরার আগে মেয়ে হত্যার বিচার দেখে যেতে চাই : তনুর বাবা

যেভাবে হত্যা করা হয় হামাস নেতা সিনওয়ারকে

এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ১৯ অক্টোবর ২০২৪
আপডেট: ১০:২০, ১৯ অক্টোবর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ১৯ অক্টোবর ২০২৪
আপডেট: ১০:২০, ১৯ অক্টোবর ২০২৪
ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছবি নিয়ে তাকে হত্যার প্রতিবাদ জানাতে দেখা যাচ্ছে এক যুবককে। ছবি : এএফপি

গত বুধবার (১৬ অক্টোবর) ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষনেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা হয়। ইসরায়েলে সম্পন্ন করা ময়নাতদন্ত প্রতিবেদন অনুসারে সিনওয়ারকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। খবর এএফপির।

ময়নাতদন্ত তত্ত্বাবধানকারী চিকিৎসক চেন কুগেল নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, সিনওয়ার প্রথমে আঘাত পান তার বাহুতে। কোনো ক্ষেপণাস্ত্র বা ট্যাঙ্কের গোলার আঘাতে আহত হন তিনি।

আঘাতপ্রাপ্ত হওয়ার পর রক্তক্ষরণ বন্ধ করতে হামাস নেতা একটি বিদ্যুতের তার পেঁচিয়ে সেটিকে তার বাহুতে টর্নিকুয়েট হিসেবে ব্যবহারের চেষ্টা চালান। কিন্ত এতেও তার রক্তক্ষরণ বন্ধ হয়নি এবং তার বাহু প্রায় অকেজো হয়ে যায়।

ইসরায়েলের ন্যাশনাল ফরেনসিক ইনস্টিটিউটের পরিচালক ডা. কুগেল জানান, ইয়াহিয়া সিনওয়ার মারা যান গুলির আঘাতে। তবে কে গুলিটি করেছিল, কখন করেছিল এবং কোন ধরনের অস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল সে সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পারেনি মার্কিন গণমাধ্যমটি।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুসারে গত বুধবার তাদের রুটিন টহলের সময় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা হয়।

আরও পড়ুন : হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি ইসরায়েলের

সেনাবাহিনীর ৮২৮ ব্রিগেডের (বিসলাচ) একদল সৈন্য রাফাহ শহরের ভেতর দিয়ে যাওয়ার সময় তিনজন ফিলিস্তিনি মিলিশিয়ার মুখোমুখি হয়। এ সময় সৈন্যরা তাদের ধাওয়া করলে ইয়াহিয়া সিনওয়ার বাকী দুজনের কাছ থেকে আলাদা হয়ে যান।

এরপর ওই দুই মিলিশিয়া যে বাড়িটিতে আশ্রয় নেয় সেটি লক্ষ্য করে ট্যাঙ্কের গোলা ছোড়া হয়। এছাড়া ইয়াহিয়া সিনওয়ার যেখানে লুকিয়ে পড়েন সেখানেও গোলাবর্ষণ করা হয়।

এরপর গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে ড্রোন প্রবেশ করিয়ে সেটির ফুটেজে দেখা যায় একটি আর্মচেয়ারে ধুরোবালির আবরণে পড়ে রয়েছেন ইয়াহিয়া সিনওয়ার। এসময় মাথায় ঐতিহ্যবাহী স্কার্ফ পরা সিনওয়ার তার অক্ষত হাতটি দিয়ে ড্রোনটি লক্ষ্য করে একটি লাঠি ছুড়ে মারেন।

ইসরায়েলি গণমাধ্যম এবং সামরিক কর্মকর্তারা বলেছেন, ওই এলাকায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের অবস্থানের বিষয়ে আগে থেকে তাদের কাছে কোনো তথ্য ছিল না।

পরে ডিএনএ পরীক্ষা করে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবর হামাস যে হামলা চালায় তার মূল পরিকল্পনাকারী হিসেবে ইয়াহিয়া সিনওয়ারকে দায়ী করে আসছিল ইহুদি রাষ্ট্রটি। তবে হামাসের জন্য এই নেতার মৃত্যুকে একটি বেশ বড় আঘাত হিসেবেই দেখা হচ্ছে।

হত্যা হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ফিলিস্তিন ইসরায়েলি হামলা ইসরায়েল-ফিলিস্তিন

সংশ্লিষ্ট সংবাদ: হত্যা

০৮ এপ্রিল ২০২৬
ঘরে ঢুকে গৃহবধূকে গলাটিপে হত্যা, টাকা-স্বর্ণালংকার লুট
০৬ এপ্রিল ২০২৬
 নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
০৬ এপ্রিল ২০২৬
মরার আগে মেয়ে হত্যার বিচার দেখে যেতে চাই : তনুর বাবা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান খুব নিম্নমানের কাজ করছে, অসম্মানজনকও বলতে পারেন : ট্রাম্প
  2. ট্রাম্প আশ্বস্ত করলেও হরমুজ পাড়ি দিতে নারাজ চার শতাধিক জাহাজ
  3. লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় ৬০ দেশের নিন্দা
  4. লেবাননের সঙ্গে দ্রুত আলোচনায় প্রস্তুত ইসরায়েল : নেতানিয়াহু
  5. ইরানের সঙ্গে ‘স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি’ চায় যুক্তরাষ্ট্র
  6. যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x