Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ১২ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১২:৫০, ১২ ডিসেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ১২ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১২:৫০, ১২ ডিসেম্বর ২০২৪
আরও খবর
নিয়ন্ত্রকের ভূমিকায় আরব দলগুলো, চাপ বাড়াচ্ছে ইসরায়েল
ইসরায়েলে সরকার গঠন নিয়ে সমঝোতা, নাকি নতুন নির্বাচন
বিরোধী দলের নেতৃত্বাধীন সরকারকে সমর্থনে প্রস্তুত ইসরায়েলি আরব নেতা
ইসরায়েলি হামলা হলে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় ঘটবে : ইরান
ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন? সবার নজর প্রেসিডেন্ট হারজোগের দিকে

সিরিয়ার সামরিক স্থাপনাগুলো ধ্বংসে মরিয়া ইসরায়েল

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ১২ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১২:৫০, ১২ ডিসেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ১২ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১২:৫০, ১২ ডিসেম্বর ২০২৪
সিরিয়ার বন্দর শহর লাতাকিয়াতে ইসরায়েলি আক্রমণে ধ্বংস হওয়া একটি নৌ-জাহাজ। ছবি : এএফপি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি সিরিয়ার নৌবহরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। দেশটির সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার যে পদক্ষেপ নিয়েছে ইসরায়েল, এটি তারই অংশ। খবর বিবিসির

বিবিসি জানায়, এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলেছে, সোমবার রাতে আল-বাইদা ও লাতাকিয়া বন্দরে তারা হামলা করেছে, যেখানে সিরিয়ার নৌ-বাহিনীর ১৫টি জাহাজ নোঙর করা ছিল। লাতাকিয়া বন্দরে হামলার ভিডিও ফুটেজ বিবিসি ভেরিফাই করে দেখেছে। ফুটেজে দেখা যাচ্ছে, বন্দরের একাংশ ও জাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আইডিএফ আরও জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো সিরিয়াজুড়ে ৩৫০ এর বেশি বিমান হামলা করেছে। অন্যদিকে তাদের স্থলবাহিনী সিরিয়া ও দখল করা গোলান মালভূমির মধ্যবর্তী বাফার জোনের সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে।

এর আগে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, গত রোববার সিরিয়ার বিদ্রোহীদের কাছে বাশার আল-আসাদ সরকারের উৎখাতের পর থেকে এ পর্যন্ত ৩১০টি হামলার তথ্য রেকর্ড করা হয়েছে। 

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইসরায়েল রাষ্ট্রের প্রতি কৌশলগত যেসব হুমকি আছে, সেগুলো ধ্বংসই তাদের লক্ষ্য। তিনি সিরিয়ার নৌবহর ধ্বংস করাকে বিশাল সাফল্য হিসেবে আখ্যায়িত করেছেন।

আইডিএফ অবশ্য আরও বিস্তৃত হামলার তথ্য দিয়েছে। এর মধ্যে এয়ারফিল্ড, সামরিক যানবাহন, বিমান বিধ্বংসী অস্ত্র এবং অস্ত্র উৎপাদন কেন্দ্র রয়েছে। এগুলোর কিছু সিরিয়ার রাজধানী দামেস্কে। আর কিছু হোমস, তারতাস ও পালমিরায়।

এর বাইরে গোডাউন, গোলাবারুদের মজুত ও কয়েক ডজন সাগর থেকে সাগরে উৎক্ষেপণযোগ্যও ক্ষেপণাস্ত্র স্থাপনাও ইসরায়েলের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল।

ইসরায়েলের দাবি, এগুলো যাতে উগ্রপন্থিদের হাতে না যায়, সেজন্যই তারা এই ব্যবস্থা নিয়েছে।

এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতকারী বিদ্রোহী গ্রুপ হায়াত তাহরির আল-শাম বা এইচটিএসকে উদ্দেশ করে কথা বলেছেন। তিনি বলেছেন, তারা যদি ইরানকে সিরিয়ায় পুনঃপ্রতিষ্ঠা করে তাহলে ইসরায়েলকে শক্তি প্রয়োগ করেই জবাব দিতে হবে। এর আগে তিনি সিরিয়ার নতুন সরকারের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন।

এসওএইচআরের প্রতিষ্ঠাতা রামি আব্দুর রহমান বলেছেন, ইসরায়েলের হামলায় সিরিয়ার আর্মির সব সক্ষমতা ধ্বংস হচ্ছে। তার মতে, সিরিয়ার সার্বভৌমত্বও লঙ্ঘিত হয়েছে। অন্যদিকে, আইডিএফ ইসরায়েলি অধিকৃত গোলান উপত্যকার সীমান্তে বাফার জোনের বাইরে তাদের সেনা অবস্থানের কথা নিশ্চিত করেছে। তারা স্বীকার করেছে সিরিয়ার ভূমিতে তাদের সেনারা প্রবেশ করেছে।

সিরিয়া বাশার আল-আসাদ ইসরায়েল ধ্বংস ইসরায়েলি হামলা
০৭ মার্চ ২০২৫
সিরিয়ায় ক্ষমতাচ্যুত আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৪৮
০১ ফেব্রুয়ারি ২০২৫
সিরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০
৩১ জানুয়ারি ২০২৫
সবাইকে নিয়ে সরকার গড়ার প্রতিশ্রুতি সিরিয়ার প্রেসিডেন্টের
২০ ডিসেম্বর ২০২৪
সিরিয়ার নবযুগ : ন্যায়বিচার, চাকরির প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকারের
১২ ডিসেম্বর ২০২৪
বাশারের বাবার সমাধি পুড়িয়ে দিয়েছে বিদ্রোহীরা
১১ ডিসেম্বর ২০২৪
সিরিয়ায় দুদিনে ৪৮০ দফা হামলা চালাল ইসরায়েল
১১ ডিসেম্বর ২০২৪
বিদেশে থাকা সিরীয়দের দেশে ফেরার আহ্বান অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর
১১ ডিসেম্বর ২০২৪
১৮ বছর পর সিরিয়ার কুখ্যাত কারাগার থেকে ফিরলেন মোয়াজ
১১ ডিসেম্বর ২০২৪
সিরিয়ায় এখন শান্তি ও স্থিতিশীলতার সময় : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
১০ ডিসেম্বর ২০২৪
সিরিয়ার বেহাল অর্থনীতি কী ঘুরে দাঁড়াতে পারবে?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলের নির্বাচন : ৯০ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহু
  2. স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৮
  3. পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা
  4. বিরোধী দলের নেতৃত্বাধীন সরকারকে সমর্থনে প্রস্তুত ইসরায়েলি আরব নেতা
  5. ইসরায়েলি হামলা হলে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় ঘটবে : ইরান
  6. ইসরায়েলে ৭ বছরে ৬ নির্বাচন, মূল কারণ কী?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x