Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ০৯ মার্চ ২০২৫
আপডেট: ১৪:২৮, ০৯ মার্চ ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ০৯ মার্চ ২০২৫
আপডেট: ১৪:২৮, ০৯ মার্চ ২০২৫
আরও খবর
ভারতে আটক বাবা-ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ
টোকিওতে জ্বালানি মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক
প্রতিবেশির সঙ্গে সুসম্পর্কই শিষ্টাচার : হুমায়ুন কবির
ভারত থেকে দিনাজপুরে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল
বাঁচতে চান শিলা আক্তার, অর্থাভাবে থেমে আছে চিকিৎসা

সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন হতে পারে : ভারতীয় সেনাপ্রধান

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ০৯ মার্চ ২০২৫
আপডেট: ১৪:২৮, ০৯ মার্চ ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ০৯ মার্চ ২০২৫
আপডেট: ১৪:২৮, ০৯ মার্চ ২০২৫
ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি : এএনআই

ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে। তবে বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন হতে পারে।

শনিবার (৮ মার্চ) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে এক ইন্টারেক্টিভ অধিবেশনে পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে ভারতীয় সেনাপ্রধান বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় সেনাপ্রধান এ মন্তব্য করেন।

এসময় পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে ভারতীয় সেনাপ্রধান বলেন, উভয় দেশের মধ্যে উচ্চমাত্রার যোগসাজশ রয়েছে এবং এটা আমাদের মেনে নিতে হবে। চীন ও পাকিস্তানের মধ্যে নৈকট্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার মতে, দুটি ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা।”

অধিবেশন চলাকালীন ভারতীয় সেনাপ্রধান ভবিষ্যতের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি, চলমান সংঘাত থেকে শিক্ষা, বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে নানা প্রশ্নের জবাব দেন।

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, “যেহেতু আমি বলেছি— সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে, তাদের আবার আমার যেকোনও প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক রয়েছে, তাই আমার চিন্তিত হওয়া উচিত, কারণ যতদূর আমি জানি, সন্ত্রাসবাদের বিষয়টি সেই দেশ থেকেও ব্যবহার করা যেতে পারে, যা আজ আমাদের প্রধান উদ্বেগ।”

জেনারেল দ্বিবেদী আরও বলেন, বাংলাদেশের ভূমিকা সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেওয়া ‘অনেক তাড়াতাড়ি’ হতে পারে। সেখানে (বাংলাদেশে) সরকার পরিবর্তনের ফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে।

ভারতীয় সেনাপ্রধান বলেন, “আমি খুব স্পষ্ট করেই বলব, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী। আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি, যাতে যেকোনও ধরনের দ্বিধা-দ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায়।”

ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান-চীন সমীকরণকে কীভাবে দেখে জানতে চাওয়া হলে উপেন্দ্র দ্বিবেদী বলেন, “আমাদের যা বুঝতে হবে তা হলো... আমাদের খুব স্পষ্ট হতে হবে যে— এখানে উচ্চ মাত্রার যোগসাজশ রয়েছে, যা আমাদের মেনে নিতে হবে। ভার্চুয়াল জগতের ক্ষেত্রে এটি প্রায় ১০০ শতাংশ; আর ভৌত ক্ষেত্রে, আমি বলব যে বেশিরভাগ সরঞ্জাম চীনা উৎপত্তি। সুতরাং, আজকের পরিস্থিতিতে এই যোগসাজশ উদ্বেগের। এর অর্থ, আমার মতে— দুই-ফ্রন্টের হুমকি... আমার কাছে এখন এটি একটি বাস্তবতা।”

ভারতীয় সেনাপ্রধান ‘সহাবস্থান, সহযোগিতা ও সমন্বয়ের’ আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধে জড়ানো (এই অঞ্চলের) দেশগুলোর জন্য ভালো নয়। যুদ্ধ কি উভয় দেশের স্বার্থে ভালো? উত্তর হলো— না। তাই, আমরা যা দেখছি তা হলো— কীভাবে আমরা আজকের পরিস্থিতির সাথে সামঞ্জস্য রাখতে পারি এবং কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা না করা পর্যন্ত তা কীভাবে পরিচালনা করতে পারি।

ভারত বাংলাদেশ সম্পর্ক
২০ আগস্ট ২০২৫
ট্রাম্পের শুল্ক যুদ্ধে সম্পর্ক মেরামতে তোড়জোড় ভারত-চীনের
১৭ আগস্ট ২০২৫
গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে ২৫০০ পৃষ্ঠার চার্জশিট
১৫ আগস্ট ২০২৫
দিল্লিতে সম্রাট হুমায়ুনের সমাধির কাছে দরগার ছাদ ধসে নিহত ৫
১৫ আগস্ট ২০২৫
রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না
১৫ আগস্ট ২০২৫
ভারতকে কি চীনের দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প?
১৪ আগস্ট ২০২৫
ভারতে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৬, উদ্ধারে যোগ দিয়েছে সেনাবাহিনী
১৪ আগস্ট ২০২৫
ভারতে আকস্মিক বন্যায় ৩২ জনের মৃত্যু, উদ্ধার অভিযান চলছে
১১ আগস্ট ২০২৫
ভারতে যুক্তরাষ্ট্রের পণ্য বয়কটের ডাক
১১ আগস্ট ২০২৫
রাহুল-প্রিয়াঙ্কাসহ ভারতের বিরোধী নেতাদের আটক
০৯ আগস্ট ২০২৫
প্রতিবেশীরা ভারত থেকে দূরে সরে যাচ্ছে : শারদ পাওয়ার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লারিজানি হত্যা, যুদ্ধ থামানোর চেষ্টায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প?
  2. লারিজানি হত্যার ‘প্রতিশোধে’ তেল আবিবে হামলার দাবি আইআরজিসির
  3. লারিজানির নিহতের ঘটনায় ইরানি নেতাদের তীব্র প্রতিক্রিয়া
  4. ইরান যুদ্ধ : যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালকের পদত্যাগ
  5. যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
  6. ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x