Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০০:০৫, ০৫ এপ্রিল ২০২৫
আপডেট: ০০:১০, ০৫ এপ্রিল ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০০:০৫, ০৫ এপ্রিল ২০২৫
আপডেট: ০০:১০, ০৫ এপ্রিল ২০২৫
আরও খবর
মধ্যপ্রাচ্যে আরও মেরিন সেনা ও রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরান ইস্যুতে ন্যাটো মিত্রদের ‘ভীরু’ বললেন ট্রাম্প
ট্রাম্পের কৌতুকে হতবাক জাপানের প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
লারিজানি হত্যা, যুদ্ধ থামানোর চেষ্টায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প?

পেঙ্গুইন আর পাখির রাজ্যেও ট্রাম্পের শুল্ক!

এনটিভি অনলাইন ডেস্ক
০০:০৫, ০৫ এপ্রিল ২০২৫
আপডেট: ০০:১০, ০৫ এপ্রিল ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০০:০৫, ০৫ এপ্রিল ২০২৫
আপডেট: ০০:১০, ০৫ এপ্রিল ২০২৫
এএপির ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দাঁড়িয়ে যাকে ‘‘স্বাধীনতা দিবসের শুল্ক’’ বলে বর্ণনা করেছেন, সেই শুল্ক বিশ্বের বিভিন্ন দেশের ওপর চাপিয়েছেন। অনেক দেশই হয়তো এর জন্য প্রস্তুত ছিল। কিন্তু তিনি যে জনশূন্য আর যেখানে মানুষের বসতি নেই, এমন দ্বীপের ওপরও শুল্ক বসাবেন, তা বোধহয় কেউই ভাবতে পারেননি। জনমানবহীন সেই দ্বীপগুলোতে কেবল পেঙ্গুইন, সিল আর কিছু যাযাবর পাখির বাস।

যুক্তরাষ্ট্রের যত বাণিজ্য সহযোগী দেশ আছে, তাদের সবার ওপর কম করে ১০ শতাংশ হারে শুল্ক বসানোর পাশাপাশি ট্রাম্পের তালিকাভুক্ত হয়েছে অ্যান্টার্কটিকার ভারত মহাসাগরের জনশূন্য হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জও। আর হ্যাঁ, এই দুটি দ্বীপে কোনো মানুষের বসবাস নেই।

হোয়াইট হাউসের তালিকায় থাকা হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ অস্ট্রেলিয়ার অনেক দূরের এলাকা। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যেহেতু এই দ্বীপগুলো অস্ট্রেলিয়ার অংশ, তাই সেগুলোকে নতুন শুল্কের তালিকায় যোগ করা হয়েছে।

বক্তৃতার সময় ট্রাম্প যেসব দেশ ও এলাকার বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন, সেসব দেশের তালিকা হাতে ধরা একটি পোস্টারে দেখা যায়। পরে সাংবাদিকদের কাছে এসব দেশের ওপর শুল্ক বসানোর কারণসহ বিস্তারিত তথ্য দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ বর্তমানে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক নিয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্রও একই হারে এসব দ্বীপের বিরুদ্ধে শুল্ক আরোপ করছে।

অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ বিশ্বের সবচেয়ে দুর্গম ও জনমানবহীন স্থানগুলোর মধ্যে অন্যতম। অস্ট্রেলিয়ান অ্যান্টার্কটিক প্রোগ্রামের তথ্য অনুযায়ী, আবহাওয়ার ওপর নির্ভর করে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের কাছের ফ্রেম্যান্টল বন্দর থেকে জাহাজে করে হার্ড দ্বীপে পৌঁছাতে অন্তত ১০ দিন সময় লাগে।

হার্ড দ্বীপ এবং ম্যাকডোনাল্ড দ্বীপে শুধু পেঙ্গুইন, সিল আর পরিযায়ী পাখিরাই থাকে। এর মধ্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সংরক্ষিত কয়েক প্রজাতির পাখিও রয়েছে।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা অস্ট্রেলিয়ার এই দ্বীপগুলো ট্রাম্পের ঘোষণা করা সেই অঞ্চলের তালিকায়ও আছে, যেখান থেকে যুক্তরাষ্ট্রে কোনো জিনিস আমদানি করলে কমপক্ষে ১০ শতাংশ শুল্ক দিতে হবে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, অস্ট্রেলিয়ার দূরবর্তী হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ এতটাই জনশূন্য যে গত প্রায় ১০ বছরে সেখানে কোনো মানুষই যায়নি। এমন জনশূন্য দ্বীপের ওপর ট্রাম্পের শুল্ক বসানোর ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বলেছেন, বিশ্বের কোনো স্থানই আর নিরাপদ নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আলবানিজ বলেছেন, এই কঠিন সময়ে সব অস্ট্রেলিয়ান এটা নিশ্চিতভাবে জানতে পারে। এই শুল্ক অপ্রত্যাশিত না হলেও এর কোনো মানে নেই। আজকের এই সিদ্ধান্তের কারণে অস্ট্রেলিয়ার চেয়ে অন্য অনেক দেশ বেশি ক্ষতির শিকার হবে। এই শুল্ক মোকাবিলার জন্য অস্ট্রেলিয়ার চেয়ে ভালো প্রস্তুতি আর কোনো দেশের নেই।

হার্ড দ্বীপ এবং ম্যাকডোনাল্ড দ্বীপ ছাড়াও অস্ট্রেলিয়ার আরও কিছু দূরবর্তী এলাকা ট্রাম্পের নতুন শুল্কের তালিকায় রয়েছে। এর মধ্যে কোকোস দ্বীপ, ক্রিসমাস দ্বীপ এবং নরফোক দ্বীপও আছে। নরফোক দ্বীপে ২ হাজার ১৮৮ জন মানুষের বাস। এই দ্বীপের ওপর ২৯ শতাংশ শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন, যা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের ওপর ধার্য করা শুল্কের চেয়ে ১৯ শতাংশ বেশি।

ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়া শুল্ক
১৬ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে শান্তি-স্থিতিশীলতার আহ্বান জাপানের
১৫ মার্চ ২০২৬
ইউএফও সংক্রান্ত নথি প্রকাশের প্রস্তুতি, থাকতে পারে ছবি-ভিডিও
১৫ মার্চ ২০২৬
গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকির সমালোচনায় ডেমোক্র্যাটরা
১৫ মার্চ ২০২৬
গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
১৪ মার্চ ২০২৬
মার্কিন সরকারি সুবিধার অপব্যবহার করলে কঠোর পরিণতি :  দূতাবাস
১৪ মার্চ ২০২৬
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৪ মার্চ ২০২৬
পুতিন হয়তো ইরানকে ‘কিছুটা’ সহায়তা করছেন : ট্রাম্প
১৩ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, গুরুতর আহত দুই
১১ মার্চ ২০২৬
অস্থির লেনদেন শেষে নিম্নমুখী যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার
০৭ মার্চ ২০২৬
রাশিয়ার গোয়েন্দা তথ্যেই মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইরান?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টে যাচ্ছে যুদ্ধের গতিপ্রকৃতি?
  2. ট্রাম্পের যুদ্ধ থামানোর চিন্তাভাবনার মধ্যেই ইরানিদের ঈদ উদযাপন
  3. মধ্যপ্রাচ্যে আরও মেরিন সেনা ও রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  4. ইরান শত্রুদের ওপর ‘ভয়াবহ আঘাত’ হেনেছে : মোজতবা খামেনি
  5. ইরান ইস্যুতে ন্যাটো মিত্রদের ‘ভীরু’ বললেন ট্রাম্প
  6. যুদ্ধের আগুনে ম্লান মধ্যপ্রাচ্যের ঈদ আনন্দ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x