Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ০৭ মে ২০২৫
আপডেট: ১৪:৫৯, ০৭ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ০৭ মে ২০২৫
আপডেট: ১৪:৫৯, ০৭ মে ২০২৫
আরও খবর
চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি সংসদে হামলা-ভাঙচুর
গাজা পুনর্গঠনে ট্রাম্পের অর্থ সহায়তার প্রতিশ্রুতির পর ইসরায়েলি হামলায় নিহত ১১
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের লোকসভার স্পিকার
ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১
ইরানে দীর্ঘমেয়াদি হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতের ‘অপারেশন সিঁদুর’, প্রত্যাঘাতে যে নাম দিলো পাকিস্তান

এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ০৭ মে ২০২৫
আপডেট: ১৪:৫৯, ০৭ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ০৭ মে ২০২৫
আপডেট: ১৪:৫৯, ০৭ মে ২০২৫

ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। এ ঘটনার পর থেকেই পরমাণু শক্তিধর প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। ভারত ওই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ বরাবরই তাদের কোনো প্রকার সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে।

এমন পরিস্থিতিতে স্থানীয় সময় মঙ্গলবার (৬ মে) গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে সামরিক হামলা শুরু করে।

‘অপারেশন সিঁদুর’ কী, কেন এই নামকরণ?

‘অপারেশন সিঁদুর’ হলো ভারতের দেওয়া একটি সামরিক কোডনেম, যা তারা পাকিস্তানের ওপর ‘নির্ভুল হামলা’ হিসেবে বর্ণনা করেছে। নয়াদিল্লির ভাষ্য অনুযায়ী, গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীরা ভারতীয় পর্যটকদের ওপর যে হামলা চালিয়েছিল, তারই প্রতিশোধ হিসেবে এই নামে হামলা চালানো হয়েছে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, এই মিশনের নামকরণ পাকিস্তানের কাছে একটি ‘বার্তা’ বহন করে। সিঁদুর বলতে এখানে বিবাহিত হিন্দু মহিলাদের সিঁথির সিঁদুরকে বোঝায় এবং পেহেলগাম হামলায় নিহত নববিবাহিত পুরুষদের হিন্দুধর্মীয় পরিচয়কে ইঙ্গিত করে।

ইন্ডিয়া টুডে আরও জানিয়েছে, এটি ২২ এপ্রিলের পেহেলগাম হামলার একটি ইঙ্গিত, ‘যেখানে নববিবাহিত পুরুষসহ, তাদের ধর্মের (হিন্দু) কারণে বেশ কয়েকজনকে সন্ত্রাসীরা হত্যা করেছিল’। ফলে অনেক নারীকে বিধবা হতে হয়েছিল।

ভারতীয় সেনা সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামে সায় দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। এই নামেই পেহেলগামে ঘটনার যোগ্য জবাব দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। পেহেলগামে পর্যটকদের ওপর যেভাবে হামলা হয়েছিল, ‘অপারেশন সিঁদুর’ নামে তার ছায়া রয়েছে।

ভারতীয় বাহিনী জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এর অংশ হিসেবে তারা পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ৯টি স্থানে ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই হামলাগুলো বিশেষভাবে সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বাকে লক্ষ্য করে চালানো হয়েছে। এই উভয় গোষ্ঠীই কাশ্মীরভিত্তিক এবং অঞ্চলটিকে পাকিস্তানের সঙ্গে একীভূত করতে চায়।

ভারতীয় সেনাবাহিনী পৃথকভাবে জানিয়েছে যে, ‘কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়নি’। তারা আরও উল্লেখ করেছে, এই হামলার সময় ‘লক্ষ্য নির্বাচন ও কাউকে হত্যার বিষয়ে যথেষ্ট সংযম প্রদর্শন করা হয়েছে’।

অপরদিকে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রত্যাঘাতে পাকিস্তান ভারতের আটটি স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। যদিও পাকিস্তানের পক্ষ থেকে এই অভিযানের কোনো আনুষ্ঠানিক নামকরণ করা হয়নি, তবে পাকিস্তানি জনসাধারণের মধ্যে এটিকে ‘অপারেশন সুহাগরাত’ নামে অভিহিত করার জন্য জোরদার আহ্বান জানানো হচ্ছে।

পাকিস্তান ভারত হামলা

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

১০ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় সেনা পাঠাতে পাকিস্তানিদের সমর্থন, রয়েছে প্রশ্নও
০৮ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে আত্মঘাতী হামলা : সীমান্ত সংযোগ-সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে উদ্বেগ
০৬ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪
  2. গাজা পুনর্গঠনে ট্রাম্পের অর্থ সহায়তার প্রতিশ্রুতির পর ইসরায়েলি হামলায় নিহত ১১
  3. দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী আটক
  4. পশ্চিম তীরের বড় অংশকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের অনুমোদন ইসরায়েলের
  5. মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইউরেনিয়াম মজুত কমাতে রাজি ইরান
  6. ভালোবাসা দিবসে গাড়ি থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার মরদেহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x