Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২০, ৩১ জুলাই ২০২৫
আপডেট: ২০:২৩, ৩১ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২০, ৩১ জুলাই ২০২৫
আপডেট: ২০:২৩, ৩১ জুলাই ২০২৫
আরও খবর
রাতের মধ্যে তীব্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২
সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস, ১২ জেলায় সতর্ক সংকেত
মৌসুমি বায়ুর প্রভাবে পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা যেসব অঞ্চলে
চীনে ভয়াবহ ঝড়ে নিহত বেড়ে ১৫, নিখোঁজ ৯

চীনে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় বৃদ্ধাশ্রমে ৩১ জনের মৃত্যু 

এনটিভি অনলাইন ডেস্ক
২০:২০, ৩১ জুলাই ২০২৫
আপডেট: ২০:২৩, ৩১ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২০, ৩১ জুলাই ২০২৫
আপডেট: ২০:২৩, ৩১ জুলাই ২০২৫
৩০ জুলাই বেইজিংয়ের উপকণ্ঠে হুয়াইরো জেলায় গত কয়েকদিনের বন্যায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ির পাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে। ছবি: এএফপি

চীনের রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে মিয়ুন জেলায় প্রবল বৃষ্টিপাত ও বন্যায় একটি বৃদ্ধাশ্রমে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই চলাফেরায় অক্ষম ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা বুক সমান পানির মধ্যে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন। তবে ততক্ষণে অনেকেই প্রাণ হারিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা স্বীকার করেছেন যে, জরুরি পরিকল্পনায় “ঘাটতি ও ত্রুটি” ছিল এবং এটিকে একটি “বেদনাদায়ক শিক্ষা” ও “সতর্কবার্তা” হিসেবে উল্লেখ করেছেন।

চীনের চলতি গ্রীষ্মে ভয়াবহ আবহাওয়ার মধ্যে বেইজিংয়ে বন্যায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে পূর্বাঞ্চলে তীব্র তাপপ্রবাহ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয়।

চীনের গণমাধ্যম জানায়, বন্যার সময় বৃদ্ধাশ্রমটিতে প্রায় ৭৭ জন বয়স্ক বাসিন্দা ছিলেন, যাদের মধ্যে প্রায় ৪০ জন আটকে পড়েন। পানির উচ্চতা তখন প্রায় ২ মিটার (৬ ফুট) ছাড়িয়ে গিয়েছিল।

তাইশিতুন শহরে অবস্থিত ওই বৃদ্ধাশ্রমটি প্রধানত শারীরিকভাবে অক্ষম, স্বল্প আয়ের ও সরকার থেকে ভাতা পাওয়া প্রবীণদের দেখভাল করে থাকে।

এক চীনা কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেন, “দীর্ঘদিন ধরে এই শহরের কেন্দ্রীয় অংশকে নিরাপদ এলাকা হিসেবে বিবেচনা করা হতো, তাই আমাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনায় এটি অন্তর্ভুক্ত ছিল না।”

তিনি আরও বলেন, “এটি প্রমাণ করে যে, আমাদের জরুরি পরিকল্পনায় ফাঁকফোকর রয়েছে। চরম আবহাওয়ার বিষয়ে আমাদের উপলব্ধি যথেষ্ট ছিল না। এই করুণ ঘটনা আমাদের জন্য একটি সতর্কবার্তা হয়ে এসেছে।”

পাশাপাশি হেবেই প্রদেশে বৃষ্টিপাতে ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। চেংদে শহরে মারা গেছেন আরও ৮ জন, নিখোঁজ রয়েছেন ১৮ জন।

উল্লেখ্য, বেইজিংয়ে বর্ষাকালে বন্যা নতুন কিছু নয়। ২০১২ সালের জুলাইয়ে মাত্র একদিনে ১৯০ মিমি বৃষ্টিতে শহরটিতে ৭৯ জন নিহত হয়েছিলেন।

চলতি গ্রীষ্মে চীনের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিপাত, ভূমিধস ও টাইফুনের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শানদং প্রদেশে টাইফুন উইফার আঘাতে ২ জন নিহত ও ১০ জন নিখোঁজ হন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়ান শহরে ভূমিধসে মারা যান আরও ৩ জন।

চীন বন্যা বৃষ্টি বৃদ্ধাশ্রম মৃত্যু
০৬ জুলাই ২০২৬
চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া চলতি মাসেই
০১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান চীনের
২৮ জুন ২০২৬
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৬ জুন ২০২৬
বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডর গড়তে চায় বেইজিং
২৬ জুন ২০২৬
বাণিজ্য ঘাটতি কমাতে চীনের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
২৬ জুন ২০২৬
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত
২৬ জুন ২০২৬
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
২৫ জুন ২০২৬
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে চারটি সমঝোতা স্বাক্ষর
২৫ জুন ২০২৬
নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশ ঐকমত্য
২৫ জুন ২০২৬
চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারিত্ব গড়তে আগ্রহী বাংলাদেশ : প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়াল
  2. বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
  3. ইরানি ড্রোন-ক্ষেপণাস্ত্রের ভয়, মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরামর্শ
  4. সুদানে স্বর্ণ খনিতে ধস, ১৫ শ্রমিকের মৃত্যু
  5. ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দামে পতন
  6. গাজার প্রশাসনিক কমিটি বিলুপ্তির ঘোষণা দিল হামাস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x