Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২৫, ০৮ আগস্ট ২০২৫
আপডেট: ২০:২৮, ০৮ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২৫, ০৮ আগস্ট ২০২৫
আপডেট: ২০:২৮, ০৮ আগস্ট ২০২৫
আরও খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, শুল্ক কমছে ভারতীয় পণ্যে
মোদির ইমেজে কলঙ্কের দাগ, কংগ্রেস বলছে ‘জাতীয় লজ্জা’
পাকিস্তানে হামলায় সম্পৃক্ততার অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে প্রত্যাখ্যান ভারতের
বাংলাদেশকে বাদ দিয়ে বড় বিপদে ভারত
বাংলাদেশকে বাদ দেওয়ায় হুমকির মুখে ভারতের অলিম্পিক স্বপ্ন

মার্কিন শুল্কারোপের পর ভারতের বিকল্প বাজার খুঁজছে প্রসিদ্ধ ব্র্যান্ডগুলো

এনটিভি অনলাইন ডেস্ক
২০:২৫, ০৮ আগস্ট ২০২৫
আপডেট: ২০:২৮, ০৮ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২৫, ০৮ আগস্ট ২০২৫
আপডেট: ২০:২৮, ০৮ আগস্ট ২০২৫
প্রতীকী ছবি

ভারতীয় পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ব্র্যান্ড হাউসগুলো তাদের ভারতীয় বস্ত্রখাত রপ্তানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে। ভারতের বেশ কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এনডিটিভি প্রোফিটকে শুক্রবার (৮ আগস্ট) এই তথ্য দিয়েছে।

যুক্তরাষ্ট্র হলো ভারতের বস্ত্র ও পোশাকশিল্পের প্রধান রপ্তানি বাজার। ভারত প্রতিবছর মার্কিন বাজারে তার মোট বস্ত্র রপ্তানির ২৮ শতাংশ পণ্য রপ্তানি করে; যার আর্থিক পরিমাণ ৩৬.৬১ বিলিয়ন মার্কিন ডলার।

মার্কিন উচ্চ শুল্ক আরোপের কারণে ভারতের পণ্যের দাম ৩০ থেকে ৩৫ শতাংশ বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। আর এর ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের সরবরাহ ৪০ থেকে ৫০ শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে লোকসান হতে পারে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার।

এ বিষয়ে ভারতের গোকলদাস এক্সপোর্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিটিভি প্রোফিটকে জানিয়েছে, কম শুল্ক আরোপ করা হয়েছে এমন অঞ্চলে যদি আমাদের কোনো সক্ষমতা থাকে তবে সেসব অঞ্চলে বিকল্প খুঁজে বের করার জন্য মার্কিন ব্র্যান্ডগুলো আমাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ভারতের তামিল নাড়ুর তিরূপপুর ভিত্তিক একটি বৈশ্বিক পোশাক নির্মাণ প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের খদ্দেররা ৮০ হাজার ডলারের টি-শার্ট ও সুতি পোশাকের শিপমেন্ট বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। কারণ হিসেবে তারা বলছে যে, খদ্দেরদের জন্য অতিরিক্ত মূল্য প্রদান করা তাদের পক্ষে সম্ভব নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যবসায়ী জানান, মার্কিন প্রতিষ্ঠানগুলো চাইছে আমরা যেন দাম কমিয়ে রাখি।

কিছু রপ্তানিকারক বলছে, অতিরিক্ত পণ্য জমে যাওয়ার কারণে তারা কিছুটা ছাড় দিতে পারে।

ভারত বিশ্বের ষষ্ঠ বৃহৎ বস্ত্র ও পোশাক রপ্তানিকারক দেশ। সম্প্রতি ভারতের পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কারোপের ফলে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতারা বাংলাদেশ ও ভিয়েতনামের দিকে ঝুঁকে পড়তে পারে। এসব দেশে মার্কিন শুল্কারোপের পরিমাণ ২০ শতাংশ।

এ বিষয়ে ভারতের বস্ত্র প্রস্তুতকারী সমবায় প্রতিষ্ঠানের একজন সদস্য রাহুল মেহতা বলেন, প্রস্তাবিত ৫০ শতাংশ শুল্কারোপের কারণে ভারতের বিকল্প বাজার বাংলাদেশ ও ভিয়েতনামের তুলনায় আমাদের উৎপাদন খরচ ৩০ থেকে ৩৫ শতাংশ বেড়ে যাবে।

রাহুল মেহতা আরও বলেন, ‘এই অতিরিক্ত দাম কে দেবে? এটি খুবই কষ্টকর অবস্থার চিত্র… এর ফলে শুধু শিপমেন্টই বন্ধ হবে না, পাশাপাশি রপ্তানি আদেশও পড়ে যাবে। ফলাফল হিসেবে কারখানা বন্ধ হয়ে যাবে, বেকারত্ব বাড়বে।’

ভারত বস্ত্র খাত রপ্তানি মার্কিন শুল্ক

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে হামলায় সম্পৃক্ততার অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে প্রত্যাখ্যান ভারতের
২৮ জানুয়ারি ২০২৬
ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষেই খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব
২৮ জানুয়ারি ২০২৬
ভারতে উড়োজাহাজ দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন ইরান, ধসে পড়ছে অর্থনীতি
  2. পরমাণু আলোচনার পথে ইরান-যুক্তরাষ্ট্র
  3. মোদির ইমেজে কলঙ্কের দাগ, কংগ্রেস বলছে ‘জাতীয় লজ্জা’
  4. প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন দালাই লামা
  5. পাকিস্তানে হামলায় সম্পৃক্ততার অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে প্রত্যাখ্যান ভারতের
  6. ইউক্রেনের বাসে রুশ ড্রোন হামলায় নিহত ১২

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x