Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:১১, ২৭ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:১১, ২৭ আগস্ট ২০২৫
আরও খবর
যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ব্রিজে হামলার হুমকি রাশিয়ার
ইউক্রেনের বাস স্টপে রুশ ড্রোন হামলা, নিহত ৩
ইউক্রেনের বাজারে রুশ ড্রোন হামলা, নিহত ৫
মস্কো-কিয়েভের ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময়
ভেঙেপড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার : মির্জা ফখরুল

বিশাল ক্ষতির পরও যেভাবে সামরিক বাহিনী পুনর্গঠন করছে রাশিয়া

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:১১, ২৭ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:১১, ২৭ আগস্ট ২০২৫
এএফপির ফাইল ছবি

ইউক্রেন যুদ্ধে বিপুল সংখ্যক সেনা হতাহত হওয়া সত্ত্বেও রাশিয়া তার সামরিক বাহিনীকে নতুন করে গড়ে তুলছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, যুদ্ধে ১০ লাখেরও বেশি রুশ সেনা নিহত বা আহত হয়েছে। তবে, ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ওলেগ ইগনাটভ-এর মতে, কৌশল পরিবর্তনের ফলে এখন হতাহতের সংখ্যা কমেছে। খবর আলজাজিরার।

যুদ্ধক্ষেত্রে এখন ভারী অস্ত্রের পরিবর্তে ড্রোন ও ছোট ছোট দলের মাধ্যমে আক্রমণ করা হয়। এতে হতাহতের সংখ্যা কমেছে। এছাড়াও, রাশিয়া যেসব ভিন্ন উপায়ে তার সামরিক বাহিনীতে নতুন লোকবল যুক্ত করছে তা হলো :

গত বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন সৈন্যদের জন্য প্রায় চার হাজার ৯৭০ ডলার (প্রায় চার লাখ রুবেল) স্বাগত বোনাস ঘোষণা করেন। স্থানীয় কর্তৃপক্ষকে এর পরিমাণ দ্বিগুণ করতে উৎসাহিত করা হয়েছে। এছাড়াও, ন্যূনতম দুই হাজার ৫০০ ডলার মাসিক বেতন ও ঋণ সহায়তার মতো সুযোগ-সুবিধাও দেওয়া হচ্ছে। দরিদ্র গ্রামীণ অঞ্চল বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের কাছে এই প্রস্তাব খুবই আকর্ষণীয়।

রাশিয়া কারাবন্দি ও অপরাধীদের সামরিক বাহিনীতে যোগদানের সুযোগ দিচ্ছে। খুনি ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত বন্দিদেরও মুক্তি দিয়ে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠানো হচ্ছে। যুদ্ধের পর বেঁচে থাকলে তারা মুক্তি পায়। এই কারণে গত দুই বছরে রাশিয়ার কারাগারের জনসংখ্যা এক লাখ ২০ হাজার কমেছে, যা এখন রেকর্ড সর্বনিম্ন তিন লাখ ১৩ হাজারে দাঁড়িয়েছে।

যুদ্ধের প্রথম বছরে হাজার হাজার তরুণ সামরিক সেবা এড়াতে দেশ ছেড়ে পালিয়ে গেলেও, এখন পরিস্থিতি ভিন্ন। অনেক তরুণ স্বেচ্ছায় দেশপ্রেমের ডাকে সাড়া দিয়ে সেনাবাহিনীতে যোগ দিচ্ছে।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৭৫ শতাংশ রুশ নাগরিক এই যুদ্ধের পক্ষে। ইভান চেনিনের মতো তরুণরা দেশের প্রতি ভালোবাসা থেকেই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।

রাশিয়া এখন ইউক্রেনের চেয়ে দ্বিগুণ গতিতে নতুন সৈন্য নিয়োগ করছে। ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা বিভাগের উপ-প্রধান ভাদিম স্কিবিটস্কি বলেন, রাশিয়ান ফেডারেশনের নিয়োগ পরিকল্পনা প্রতি মাসে কমপক্ষে ১০৫ থেকে ১১০ শতাংশ পূরণ হচ্ছে। এই গতিতে চলতে থাকলে রাশিয়া বছরের শেষ নাগাদ তাদের কোটা পূরণ করে ফেলবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ রাশিয়ার সামরিক বাহিনী পুনর্গঠন
১৩ অক্টোবর ২০২৫
রুশ সামরিক স্থাপনা ছাড়া টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার হবে না : জেলেনস্কি
১১ অক্টোবর ২০২৫
ইউক্রেনকে সহায়তায় রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করবে যুক্তরাজ্য
০৭ অক্টোবর ২০২৫
রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোনে পশ্চিমা যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগ জেলেনস্কির
০৫ অক্টোবর ২০২৫
ইউক্রেনে রুশ হামলার পর পোল্যান্ডে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন
০৩ অক্টোবর ২০২৫
ইউক্রেনকে অর্থায়নে রাশিয়ার জব্দকৃত সম্পদ কি ব্যবহার করবে ইউরোপ?
২৮ সেপ্টেম্বর ২০২৫
ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৪
০৬ সেপ্টেম্বর ২০২৫
মোদি-ম্যাক্রোঁ ফোনালাপ, কী ছিল আলোচনায়?
০৫ সেপ্টেম্বর ২০২৫
ইউক্রেনে পশ্চিমা সেনারা রুশ সেনাবাহিনীর লক্ষ্যবস্তু হবে : পুতিন
২৮ আগস্ট ২০২৫
কিয়েভে হামলার ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য
২৭ আগস্ট ২০২৫
ইউক্রেনের দনিপ্রোপেত্রভস্কে প্রবেশ করেছে রুশ সেনারা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চুক্তি করতে ইরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে : ট্রাম্প
  2. ইরানি বেসামরিক নাগরিকদের হুমকি দিয়ে ট্রাম্প ‘ভুল’ করেছেন : স্টারমার
  3. ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু
  4. ‘ইরানের বন্দর আক্রান্ত হলে আঞ্চলিক কোনো বন্দরই নিরাপদ থাকবে না’
  5. আগামী বছরের মধ্যে পুরো রাখাইন রাজ্য দখলের অঙ্গীকার আরাকান আর্মির
  6. পোপের সমালোচনার পর নিজেকে যিশু সাজিয়ে ছবি পোস্ট করলেন ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x