Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১২:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১২:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে : হাইকমিশনারকে মাহ্দী আমিন
‘দেখে যান, গুলির মতো ডিম খাচ্ছি’
ভারতসহ ১০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
স্ত্রী ‘হত্যা’ মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই স্ত্রী জীবিত উদ্ধার
‘আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ’ বলায় বদলি ভারতের মুসলিম আইপিএস কর্মকর্তা

ভারতে জন্ম হলেও ভারতীয় নন, নাগরিকত্বের জন্য লড়ছেন ‘রাষ্ট্রহীন’ রবীন্দ্রন

এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১২:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১২:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ভারতের তামিলনাড়ু রাজ্যে শ্রীলঙ্কান শরণার্থী বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া বাহিসন রবীন্দ্রন সবসময় বিশ্বাস করতেন তিনি একজন ভারতীয়। পড়াশোনা করেছেন ভারতে, চাকরিও করেছেন সেখানেই। এমনকি ভারতীয় পাসপোর্টও ছিল তার হাতে। কিন্তু এ বছর এপ্রিল মাসে পুলিশ তাকে গ্রেপ্তার করলে জীবনে নেমে আসে এক বিরাট ধাক্কা। 

পুলিশ জানায়, তার পাসপোর্ট অবৈধ, কারণ তিনি ‘জন্মসূত্রে ভারতীয় নাগরিক’ নন। ১৯৯১ সালে জন্ম নেওয়া রবীন্দ্রনের বাবা-মা ১৯৯০ সালে গৃহযুদ্ধের সময় শ্রীলঙ্কা থেকে ভারতে পালিয়ে আসেন। খবর বিবিসির।

১৯৮৭ সালের আগে ভারতে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়া যেত। কিন্তু ওই বছরের জুলাইয়ের পর জন্ম নেওয়া সন্তানদের জন্য অন্তত একজন অভিভাবকের ভারতীয় নাগরিকত্ব থাকা বাধ্যতামূলক হয়। সেই নিয়মে পড়েছেন রবীন্দ্রন।

চেন্নাইয়ের মাদ্রাজ হাইকোর্টে তিনি জানিয়েছেন, এই আইনের ব্যাপারে তিনি কখনও জানতেন না এবং নিজের শ্রীলঙ্কান শিকড়ও কখনও গোপন করেননি। নিয়ম জানার পর তিনি দ্রুত নাগরিকত্বের জন্য ‘ন্যাচারালাইজেশন প্রক্রিয়ায়’ আবেদন করেছেন।

কিন্তু এখন তিনি আনুষ্ঠানিকভাবে ‘রাষ্ট্রহীন’। তার ঘটনা তুলে ধরেছে ভারতের হাজারো শ্রীলঙ্কান তামিল শরণার্থীর দুর্দশা, যাদের অনেকেই এখনও নাগরিকত্ব সংকটে ভুগছেন।

তামিলনাড়ু সরকার বলছে, বর্তমানে শুধু ওই রাজ্যেই ৯০ হাজারের বেশি শ্রীলঙ্কান শরণার্থী রয়েছেন। তাদের মধ্যে প্রায় ২২ হাজার শিশু ১৯৮৭ সালের পর ভারতে জন্ম নিয়েছে।

ভারত ১৯৫১ সালের জাতিসংঘের শরণার্থী কনভেনশন কিংবা ১৯৬৭ সালের প্রোটোকলের সদস্য নয়। ফলে শ্রীলঙ্কান শরণার্থীদের ভারত অবৈধ অভিবাসী হিসেবে দেখে। আবার ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম সংখ্যালঘুদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ দিলেও শ্রীলঙ্কার তামিলদের অন্তর্ভুক্ত করেনি।

২০২২ সালে প্রথমবারের মতো এক শ্রীলঙ্কান তামিল, কে নলিনী ভারতীয় নাগরিকত্ব পান। তারপর থেকে আরও কয়েকজনকে নাগরিকত্ব দেওয়া হলেও সংখ্যাটি এখনও খুবই সীমিত।

সম্প্রতি নতুন পাসপোর্টে স্ত্রী’র নাম যোগ করার আবেদন করলে তার নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ হয়। পুলিশ যাচাই করে নতুন পাসপোর্ট দিলেও বিদেশি নাগরিক নিবন্ধন দপ্তর (এফআরআরও) তার শ্রীলঙ্কান শিকড়ের বিষয়টি সামনে আনে।

এরপর গত মাসে তাকে প্রতারণা, জালিয়াতি ও অবৈধভাবে ভারতীয় পাসপোর্ট রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়। ১৫ দিন জেলে কাটানোর পর তিনি জামিনে মুক্তি পান।

বর্তমানে তিনি মাদ্রাজ হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। আদালত আগামী ৮ অক্টোবর পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে নির্দেশ দিয়েছে।

রবীন্দ্রন বলেন, “এতদিন কেউ আমাকে বলেনি আমি ভারতীয় নই। যখন প্রথম শুনলাম আমি ‘রাষ্ট্রহীন’, তখন মেনে নিতে পারিনি।”

এখন তার ভরসা কেবল আদালত। তিনি আশা করছেন, ভারত তাকে নিজের সন্তান হিসেবেই গ্রহণ করবে।

ভারত নাগরিকত্ব তামিলনাড়ুর যুবক শ্রীলঙ্কা
১৬ সেপ্টেম্বর ২০২৬
‘আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ’ বলায় বদলি ভারতের মুসলিম আইপিএস কর্মকর্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ নেই হাসপাতালে, মোবাইলের আলোয় অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার
১৩ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের
১৩ সেপ্টেম্বর ২০২৬
ধ্রুব রাঠির বিষয়ে গুগলের কাছে তথ্য চায় দিল্লি পুলিশ
১২ সেপ্টেম্বর ২০২৬
কারাগারে ভারতের সাবেক সংসদ সদস্যের মোবাইলে মিলল ৯০ পর্নো ভিডিও
১১ সেপ্টেম্বর ২০২৬
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ
১১ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে ব্রিকসের বৈঠকে যোগ দেবেন শি জিনপিং
১০ সেপ্টেম্বর ২০২৬
ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
০৯ সেপ্টেম্বর ২০২৬
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই তরুণী
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভারতের উপকূলে জাহাজডুবি, নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার মামুন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ও কাজের অনুমতি স্থগিত করল লাওস
  2. মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র
  3. ট্রাম্প-নাটালির ভাইরাল ছবি নিয়ে মুখ খুলল হোয়াইট হাউস
  4. বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  5. তিন বছরের মধ্যে প্রথমবার সুদহার বাড়াল যুক্তরাষ্ট্র
  6. বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্য নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x