Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০০, ০১ নভেম্বর ২০২৫
আপডেট: ১২:০৯, ০১ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০০, ০১ নভেম্বর ২০২৫
আপডেট: ১২:০৯, ০১ নভেম্বর ২০২৫
আরও খবর
ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধ কতদিন চলতে পারে জানালেন ট্রাম্প
ট্রাম্প রাজি হলেও আলোচনায় বসবে না ইরান
যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করছে ইরান
যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

এবার হোয়াইট হাউসে সাংবাদিক প্রবেশাধিকার সীমিত করল ট্রাম্প প্রশাসন

এনটিভি অনলাইন ডেস্ক
১২:০০, ০১ নভেম্বর ২০২৫
আপডেট: ১২:০৯, ০১ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০০, ০১ নভেম্বর ২০২৫
আপডেট: ১২:০৯, ০১ নভেম্বর ২০২৫
হোয়াইট হাউসের ব্র্যাডি ব্রিফিং রুমে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। ছবি : এনএফপি 

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগে সাংবাদিকরা যেখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ঢুকতে পারতেন, এখন সেখানে যেতে হলে পূর্বানুমতি নিতে হবে।

স্থানীয় সময় শুক্রবার (৩১ অক্টোবর) দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) নতুন এই বিধিনিষেধ জারি করে।

হোয়াইট হাউসের জনসংযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চুং ও প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটকে পাঠানো এক স্মারকলিপিতে বলা হয়, প্রেস সেক্রেটারি লেভিটের কার্যালয় যে অংশে অবস্থিত, সেই স্থানে এখন থেকে সাংবাদিকদের পূর্বানুমতি ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না।

হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে অবস্থিত ওভাল অফিসের নিকটবর্তী এই এলাকাটি রুম ১৪০ বা 'আপার প্রেস’ নামে পরিচিত। এর আগে পর্যন্ত, স্বীকৃত সাংবাদিকরা কোনো পূর্বানুমতি ছাড়াই এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য ঢুকতে পারতেন।

এনএসসি জানিয়েছে, সংস্থাটির কাঠামোগত পরিবর্তনের ফলে হোয়াইট হাউসের যোগাযোগ কর্মকর্তারাও এখন সংবেদনশীল তথ্যের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই তথ্য সুরক্ষিত রাখতে এবং এনএসসি স্টাফ ও হোয়াইট হাউসের যোগাযোগ কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বজায় রাখতে সাংবাদিকদের পূর্বানুমতি ছাড়া রুম ১৪০-এ ঢুকতে দেওয়া হবে না।

হোয়াইট হাউসের এই পদক্ষেপ সাংবাদিকতা এবং সরকারের স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বলে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন।

এর আগে অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সাংবাদিকদের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল। পেন্টাগনের নতুন নীতি অনুযায়ী, সাংবাদিকদের একটি চুক্তিতে স্বাক্ষর করতে বলা হয়েছে। যেখানে বলা হয়েছে, সাংবাদিকরা শ্রেণিবদ্ধ বা নির্দিষ্ট অ-শ্রেণিবদ্ধ তথ্য প্রকাশ করতে বললে তাদেরকে  নিরাপত্তা ঝুঁকির কারণ হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে ওই সাংবাদিকের প্রেস ব্যাজ বাতিল করা হতে পারে।

রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও ব্লুমবার্গ নিউজের মতো বড় সংবাদ সংস্থাসহ অন্তত ৩০টি সংবাদ সংস্থা পেন্টাগনের বিধিনিষেধ মানতে অস্বীকার করেছে। নতুন এই নিয়মকে স্বাধীন সংবাদ সংগ্রহের ওপর হুমকি হিসেবে দেখছে তারা। ট্রাম্প প্রশাসন কয়েক মাস আগে এই তিনটি সংস্থাকে প্রেসিডেন্টের  ‘স্থায়ী পুল' সাংবাদিকের তালিকা থেকেও বাদ দিয়েছিল।

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

৫ ঘন্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধ কতদিন চলতে পারে জানালেন ট্রাম্প
২৫ ফেব্রুয়ারি ২০২৬
ভেনেজুয়েলা থেকে ৮০ মিলিয়ন ব্যারেল তেল পেয়েছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
২৫ ফেব্রুয়ারি ২০২৬
ট্রাম্প আরোপিত ‘বেআইনি’ শুল্কের ১৭৫ বিলিয়ন ডলার ফেরতের দাবি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের ওপর হামলার পক্ষে ২৫ শতাংশ আমেরিকান : জরিপ
  2. ইরানের নৌ সদর দপ্তর ও ৯টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের
  3. মার্কিন ও ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
  4. যে প্রক্রিয়ায় নির্বাচিত হন ইরানের সর্বোচ্চ নেতা
  5. তুরস্কের প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের জরুরি ফোনালাপ
  6. দেশ পরিচালনায় ইরানে অন্তর্বর্তী ‘কাউন্সিল’ গঠন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x