Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ১৬ নভেম্বর ২০২৫
আপডেট: ১৬:৪৩, ১৬ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ১৬ নভেম্বর ২০২৫
আপডেট: ১৬:৪৩, ১৬ নভেম্বর ২০২৫
আরও খবর
১১ দলীয় ঐক্য ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে : ডা. তাহের
লালমনিরহাটে রেলওয়ে কর্মচারীদের বিক্ষোভ
যুক্তরাষ্ট্রে বিক্ষোভে ফেডারেল এজেন্টদের হস্তক্ষেপে ট্রাম্পের নিষেধাজ্ঞা
হাজারো মানুষের অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ১৫

দুর্নীতির কেলেঙ্কারি ঘিরে ফিলিপাইনের রাস্তায় হাজারো মানুষ

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ১৬ নভেম্বর ২০২৫
আপডেট: ১৬:৪৩, ১৬ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ১৬ নভেম্বর ২০২৫
আপডেট: ১৬:৪৩, ১৬ নভেম্বর ২০২৫
১৬ নভেম্বর ম্যানিলার একটি পার্কে দুর্নীতিবিরোধী বিক্ষোভে যোগ দিচ্ছেন ধর্মীয় গোষ্ঠী ইগলেসিয়া নি ক্রিস্টোর সদস্যরা। ছবি: এএফপি

বন্যা-নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও প্রেসিডেন্ট ফের্দিনান্দ মারকোস জুনিয়রের ঘনিষ্ঠ ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগে জবাবদিহি দাবি করে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ।

স্থানীয় সময় আজ রোববার (১৬ নভেম্বর) তিন দিনের এই বিক্ষোভ শুরু হয়। দেশজুড়ে হাজারো বন্যা-নিয়ন্ত্রণ প্রকল্পে নিম্নমানের উপাদান ব্যবহারের তথ্য প্রকাশের পর দেশটির জনগণ রাস্তায় নেমে এসে এ বিক্ষোভ শুরু করে। খবর আল জাজিরার। 

পুলিশ জানায়, দুপুরের আগেই প্রায় ২৭ হাজার চার্চ অফ ক্রাইস্ট সদস্য ম্যানিলার রিজাল পার্কে জড়ো হয়। সাদা পোশাক ও দুর্নীতিবিরোধী প্ল্যাকার্ড হাতে তারা বিকেলের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলেন।

চার্চের মুখপাত্র এডউইন জাবালা বলেন, বহু সরকারি কর্মকর্তার দুর্নীতিকে নিন্দা জানানোই এই তিন দিনের সমাবেশের উদ্দেশ্য।

এদিকে অন্যান্য সংগঠনও একই দিন বিকেলে কেজন সিটির পিপল পাওয়ার মনুমেন্টে পৃথক দুর্নীতিবিরোধী বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে।

প্রতিবাদের আগে ফিলিপাইনের সামরিক বাহিনী সরকারকে সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তার জন্য অন্তত ১৫ হাজার পুলিশ মোতায়েন করা হবে।

এই বিক্ষোভ মারকোসের চাচাতো ভাই ও সাবেক পার্লামেন্ট স্পিকার মার্টিন রোমুয়ালদেজসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠার পর আরও তীব্র রূপ পায়। অভিযোগে বলা হয়, এসব ব্যক্তিরা নিম্নমানের বা সম্পূর্ণ অবাস্তব ‘ঘোস্ট ইনফ্রা’ প্রকল্পে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।

সাম্প্রতিক ঝড়ে দেশজুড়ে অন্তত ২৫৯ জন নিহত হওয়ার পর, জনরোষ আরও তীব্র হয়েছে। মারকোস প্রতিশ্রুতি দিয়েছেন, ক্রিসমাসের আগেই দোষীদের জেলে পাঠানো হবে।

ফিলিপাইনের অর্থ মন্ত্রণালয় হিসেব করে দেখেছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির বন্যা-নিয়ন্ত্রণ খাতে প্রায় ১১৮.৫ বিলিয়ন পেসো (২ বিলিয়ন ডলার) দুর্নীতির কারণে নষ্ট হয়েছে।

এক তদন্ত কমিশন ইতোমধ্যে দুর্নীতির অভিযোগে ৩৭ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। এছাড়া ৮৬ নির্মাণ প্রতিষ্ঠানের নির্বাহী ও ৯ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে মারকোসের সমর্থক ও বিরোধী উভয় শিবিরের রাজনীতিক রয়েছেন। এর মধ্যে আছেন সিনেট প্রেসিডেন্ট চিজ এসকুডেরো এবং সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের ঘনিষ্ঠ সহযোগী সিনেটর বং গো। তবে সবাই অভিযোগ অস্বীকার করেছেন।

মারকোস বলেছেন, রোমুয়ালদেজের বিরুদ্ধে এখনই মামলা হবে না, কারণ যথেষ্ট প্রমাণ নেই। তবে তিনি যোগ করেন, কেউ তদন্তের ঊর্ধ্বে নয়… আমরা লোক দেখানো মামলা করি না; আমরা মামলা করি অপরাধীদের জেলে পাঠানোর জন্য।

মাদকবিরোধী অভিযানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুতের্তে বর্তমানে নেদারল্যান্ডসে আন্তর্জাতিক অপরাধ আদালতের হেফাজতে আছেন। তার মেয়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ২০২৫ সালের বাজেটে বন্যা-নিয়ন্ত্রণ প্রকল্পে বিপুল বরাদ্দ অনুমোদন করার জন্য মারকোসকেও জবাবদিহি করতে হবে।

কিছু প্রো-দুতের্তে সমর্থক সেনাবাহিনীকে সরকারের সমর্থন প্রত্যাহারের আহ্বান জানালেও সেনাপ্রধান জেনারেল রোমিও ব্রাউনর দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেছেন।

জেনারেল রোমিও আরও বলেন, পূর্ণ দৃঢ়তার সঙ্গে জনগণকে আশ্বস্ত করছি—সংবিধানবিরোধী কোনো পদক্ষেপে সামরিক বাহিনী যাবে না। আজ নয়, আগামীকাল নয়, আমার দায়িত্বকালেও নয়।

রোমিও যোগ করেন, সামরিক বাহিনী দেশের শান্তি, সাংবিধানিক শৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্থিতিশীলতা বজায় রাখতেই প্রতিশ্রুতিবদ্ধ।

ফিলিপাইন দুর্নীতি বিক্ষোভ
০৭ মার্চ ২০২৩
৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
০৪ মার্চ ২০২৩
ফিলিপাইনে গভর্নরসহ ৬ জনকে গুলি করে হত্যা
১৬ ফেব্রুয়ারি ২০২৩
ফিলিপাইনে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
০৩ ফেব্রুয়ারি ২০২৩
ফিলিপাইনে আরও চারটি সামরিক ঘাঁটি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র
২৭ জানুয়ারি ২০২৩
মাংসের চেয়ে পেঁয়াজের দাম বেশি!
১৮ জানুয়ারি ২০২৩
কর ফাঁকির মামলায় খালাস পেলেন নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা
২৯ ডিসেম্বর ২০২২
ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
২৮ ডিসেম্বর ২০২২
ফিলিপাইনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৫
২৯ অক্টোবর ২০২২
ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৭
২৬ অক্টোবর ২০২২
ফিলিপাইনে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড
  2. জাপানের নির্বাচনে প্রধানমন্ত্রী তাকাইচির দলের বড় জয়
  3. ইরানে সরকারবিরোধী সহিংসতায় সংস্কারপন্থি চার নেতা গ্রেপ্তার
  4. থাইল্যান্ডের নির্বাচনে রক্ষণশীল দলের জয়
  5. নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে ছয় বছরের কারাদণ্ড দিল ইরান
  6. জাপানের নির্বাচনে বড় জয়ের পথে তাকাইচি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x