Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২৫, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:২৮, ০১ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২৫, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:২৮, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প
তিন দিন মোটরসাইকেল ও একদিন ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা
ট্রাম্পের চাপের মুখে ইরাকে প্রেসিডেন্ট নির্বাচন ফের স্থগিত
লালমনিরহাটে রেলওয়ে কর্মচারীদের বিক্ষোভ
হাজারো মানুষের অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস

যুক্তরাষ্ট্রে বিক্ষোভে ফেডারেল এজেন্টদের হস্তক্ষেপে ট্রাম্পের নিষেধাজ্ঞা

এনটিভি অনলাইন ডেস্ক
১১:২৫, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:২৮, ০১ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২৫, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:২৮, ০১ ফেব্রুয়ারি ২০২৬
ফেডারেল এজেন্ট ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা আবর্জনা এবং জিনিসপত্র ছুঁড়ে মারছে। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট শাসিত শহরগুলো থেকে সাহায্যের আনুষ্ঠানিক আবেদন না আসা পর্যন্ত স্থানীয় বিক্ষোভে ফেডারেল এজেন্টদের হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিনিয়াপলিসে বর্ডার পেট্রোল ও আইসিই এজেন্টদের অভিযানে দুই মার্কিন নাগরিক নিহতের ঘটনায় কয়েক সপ্তাহের টানা বিক্ষোভের মুখে শনিবার (৩১ জানুয়ারি) এই নমনীয় ঘোষণা দিলেন তিনি। খবর আল জাজিরার।

প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তিনি ডিএইচএস সচিব ক্রিস্টি নোমকে নির্দেশ দিয়েছেন— কোনো অবস্থাতেই তারা ডেমোক্র্যাট শাসিত শহরগুলোর বিক্ষোভে অংশ নেবেন না, যদি না সংশ্লিষ্ট শহরগুলো সরাসরি সাহায্য চায়।

তবে ফেডারেল সম্পত্তি রক্ষার বিষয়ে ট্রাম্প কোনো আপস করবেন না বলে সতর্ক করেছেন। ট্রাম্প বলেন, ফেডারেল ভবনগুলো রক্ষায় আইসিই ও বর্ডার পেট্রোল কঠোর ভূমিকা পালন করবে। আমাদের কর্মকর্তাদের মুখে থুতু ফেলা, গাড়ির হেডলাইট ভাঙচুর করা কিংবা আমাদের দেশপ্রেমিক যোদ্ধাদের ওপর পাথর ও ইট ছুড়ে মারা বরদাশত করা হবে না। এমনটা হলে কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে। আমরা আমাদের আদালত ভবন বা ফেডারেল সম্পত্তির কোনো ক্ষতি হতে দেব না।

উল্লেখ্য, গত বছর শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ডের মতো শহরগুলোতে অপরাধ দমনের নামে সামরিক কায়দায় অভিযান শুরু করেছিলেন ট্রাম্প। এর ধারাবাহিকতায় মিনিয়াপলিসে ইতিহাসের বৃহত্তম ফেডারেল ইমিগ্রেশন অভিযান চালানো হয়, যেখানে প্রায় তিন হাজার এজেন্ট মোতায়েন করা হয়েছিল। সোমালি বংশোদ্ভূত বাসিন্দাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে নভেম্বরে এই অভিযান শুরু হয়।

এই অভিযানকে কেন্দ্র করে রাজ্য সরকারের সঙ্গে ফেডারেল সরকারের বিরোধ চরমে পৌঁছায়। বিশেষ করে ৭ জানুয়ারি রেনি গুড ও ১৪ জানুয়ারি অ্যালেক্স প্রেটি নামে দুই নাগরিক ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত হলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এজেন্টরা আত্মরক্ষার দাবি করলেও প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ সেই দাবির বিরোধিতা করছে।

মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন অভিযানের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানালেও আদালত তাৎক্ষণিকভাবে তা বন্ধের আদেশ দেয়নি। তবে আল জাজিরার প্রতিনিধি ম্যানুয়েল রাপালো জানিয়েছেন, ট্রাম্পের সর্বশেষ ঘোষণা প্রশাসনের সুর কিছুটা নরম হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

অভিযানের নেতৃত্বে থাকা কমান্ডার গ্রেগ বোভিনোকে সরিয়ে টম হোমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। হোমান জানিয়েছেন, এখন থেকে ঢালাও অভিযানের পরিবর্তে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে কাজ করা হবে ও স্থানীয় সহযোগিতা পেলে এজেন্টের সংখ্যাও কমিয়ে আনা হবে। তবে বিক্ষোভকারীদের দাবি, শহর থেকে ফেডারেল এজেন্টদের সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে।

ট্রাম্প নিষেধাজ্ঞা বিক্ষোভ ডেমোক্র্যাট

সংশ্লিষ্ট সংবাদ: ট্রাম্প

০২ ফেব্রুয়ারি ২০২৬
খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প
৩১ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের হুমকিতে বড় পতনে কানাডিয়ান বিমান সংস্থা বোম্বার্ডিয়ার
০৫ জানুয়ারি ২০২৬
এবার ইরানকে ‘কঠোর আঘাতের’ হুঁশিয়ারি ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মোদির ইমেজে কলঙ্কের দাগ, কংগ্রেস বলছে ‘জাতীয় লজ্জা’
  2. প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন দালাই লামা
  3. পাকিস্তানে হামলায় সম্পৃক্ততার অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে প্রত্যাখ্যান ভারতের
  4. ইউক্রেনের বাসে রুশ ড্রোন হামলায় নিহত ১২
  5. এপস্টেইন সংযোগ বিতর্কে লেবার পার্টি ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন
  6. বেলুচিস্তানে রক্তক্ষয়ী সংঘাত, ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x