Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০০:৩৫, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০০:৪১, ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০০:৩৫, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০০:৪১, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ট্রাম্পের চাপের মুখে ইরাকে প্রেসিডেন্ট নির্বাচন ফের স্থগিত
ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত : ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বিক্ষোভে ফেডারেল এজেন্টদের হস্তক্ষেপে ট্রাম্পের নিষেধাজ্ঞা
ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে : তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায়সংগত’ আলোচনায় প্রস্তুত ইরান

খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
০০:৩৫, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০০:৪১, ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০০:৩৫, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০০:৪১, ০২ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপির ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার বিপরীতে ‘আঞ্চলিক যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘দেখা যাক খামেনি সঠিক কি না।’ 
স্থানীয় সময় রোববার (১ ফেব্রুয়ারি) খামেনির বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প আবারও একটি চুক্তিতে পৌঁছানোর আশা ব্যক্ত করেন। খবর বার্তা সংস্থা এএফপির।

এর আগে তেহরানে এক সমাবেশে খামেনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো সামরিক হামলা চালায়, তবে তা আর কেবল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে। তিনি বলেন, ‘আমেরিকানদের জানা উচিত, তারা যদি যুদ্ধ শুরু করে, তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ।’ 

খামেনির এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ফ্লোরিডাগামী বিমানে থাকা ট্রাম্প অনেকটা তাচ্ছিল্যের সুরে বলেন, ‘অবশ্যই তিনি (খামেনি) এমনটাই বলবেন। তবে আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। আর যদি তা না হয়, তবে আমরা ঠিকই বুঝতে পারব যে তিনি (খামেনি) সঠিক ছিলেন কি না।’ ট্রাম্প দাবি করেন, তেহরান বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে ‘গুরুত্বের সঙ্গে’ আলোচনা করছে।

আরব সাগরে বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনসহ বিশাল নৌবহর মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ভাষায় এটি একটি ‘বিশাল আর্মাডা’ যা ইরানকে সতর্ক রাখতে পাঠানো হয়েছে। অন্যদিকে, ইরানও হরমুজ প্রণালিতে সামরিক মহড়া এবং ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা ‘সন্ত্রাসী’ তকমা দিয়ে উত্তেজনা জিইয়ে রেখেছে। মধ্যপ্রাচ্যের ওমান, কাতার ও তুরস্কের মতো দেশগুলো এই সংকট নিরসনে দৌড়ঝাঁপ করলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই স্নায়ুযুদ্ধ এখন চূড়ান্ত সংঘাতের দিকে মোড় নেবে কি না, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

ট্রাম্প ইরান যুক্তরাষ্ট্র

সংশ্লিষ্ট সংবাদ: ট্রাম্প

০১ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে বিক্ষোভে ফেডারেল এজেন্টদের হস্তক্ষেপে ট্রাম্পের নিষেধাজ্ঞা
৩১ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের হুমকিতে বড় পতনে কানাডিয়ান বিমান সংস্থা বোম্বার্ডিয়ার
০৫ জানুয়ারি ২০২৬
এবার ইরানকে ‘কঠোর আঘাতের’ হুঁশিয়ারি ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মোদির ইমেজে কলঙ্কের দাগ, কংগ্রেস বলছে ‘জাতীয় লজ্জা’
  2. প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন দালাই লামা
  3. পাকিস্তানে হামলায় সম্পৃক্ততার অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে প্রত্যাখ্যান ভারতের
  4. ইউক্রেনের বাসে রুশ ড্রোন হামলায় নিহত ১২
  5. এপস্টেইন সংযোগ বিতর্কে লেবার পার্টি ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন
  6. বেলুচিস্তানে রক্তক্ষয়ী সংঘাত, ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x