ক্যালিফোর্নিয়ায় গুলিবর্ষণে নিহত ৪, আহত ১০
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) রাতে ক্যালিফোর্নিয়ার স্টকটনে এ ঘটনা ঘটে। খবর এএফপির।
স্থানীয় পুলিশ এই ঘটনাটিকে একটি ‘পরিকল্পিত হামলা’ বলে অভিহিত করেছে।
সান জোয়াকুইন কাউন্টি শেরিফের অফিস সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, স্টকটনে গুলিবর্ষণের ঘটনায় ‘প্রায় ১৪ জন গুলিবিদ্ধ হয়েছেন’। এদের মধ্যে চারজন নিহত হয়েছেন।
শেরিফের অফিস আরও জানিয়েছে, গোয়েন্দারা এই ভয়াবহ ঘটনার কারণ জানতে কাজ করছেন। প্রাথমিক ইঙ্গিত বলছে, এটি কোনো আকস্মিক হামলা ছিল না, বরং পরিকল্পিত হতে পারে। তদন্তকারীরা সব দিক খতিয়ে দেখছেন।
পুলিশ জনগণের কাছে অনুরোধ করেছে, যারা এই ঘটনার কিছু দেখেছেন অথবা যাদের কাছে এর কোনো তথ্য বা ভিডিও ফুটেজ আছে, তারা যেন দ্রুত সান জোয়াকুইন কাউন্টি শেরিফের অফিসে যোগাযোগ করেন।

এনটিভি অনলাইন ডেস্ক