Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১০, ০৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:৪৯, ০৮ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১০, ০৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:৪৯, ০৮ ডিসেম্বর ২০২৫
আরও খবর
গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ হুমকির মুখে পড়বে
আর কত লোক মারা গেলে সড়ক মন্ত্রী অস্বস্তিবোধ করবেন : সংসদে সাইফুল আলম মিলন
কোনো ভুল হয়ে থাকলে আমরা সংশোধন করতে প্রস্তুত : সংসদে হাসনাত
লাখ টাকা করে ভাতা পেলেন যে ১২৯ ক্রীড়াবিদ
নেত্রকোনায় কুটিরশিল্প মেলা শুরু

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

এনটিভি অনলাইন ডেস্ক
২১:১০, ০৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:৪৯, ০৮ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১০, ০৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:৪৯, ০৮ ডিসেম্বর ২০২৫

জাপানের উপকূলবর্তী এলাকায় ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ সোমবার (৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে এ কম্পন অনুভূত হয়। এর পরপরই দেশটির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির উত্তরাঞ্চলীয় আওমোরি ও হোক্কাইডোর সমুদ্র উপকূলের বাইরে। এছাড়া এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে। 

আরও পড়ুন: ভূমিকম্পের সময় করণীয়

সংস্থাটি সতর্ক করে বলেছে, জাপানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় সর্বোচ্চ তিন মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার সুনামি আছড়ে পড়তে পারে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী সুনামির প্রথম ঢেউ রাত ১১টা ৪০ মিনিটে আওমোরি থেকে ইওয়াতে পর্যন্ত উত্তরাঞ্চলীয় বন্দর এলাকাগুলোতে পৌঁছাতে পারে।

প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, হোক্কাইদো উপকূলে ভূমিকম্পের ফলে উৎপন্ন বিপজ্জনক সুনামি ঢেউয়ের আশঙ্কা রয়েছে। ভূমিকম্পের কেন্দ্র থেকে এক হাজার কিলোমিটার (প্রায় ৬২০ মাইল) ব্যাসার্ধের মধ্যে জাপান ও রাশিয়ার উপকূলীয় এলাকাগুলোতে এসব ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: ভূমিকম্পের বিষয়ে ইসলাম কী বলে?

ইস্ট জাপান রেলওয়ে জানিয়েছে, পরিস্থিতির কারণে অঞ্চলটির কিছু ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রভাবিত এলাকাগুলোর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে নিরাপত্তা পরীক্ষা চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখা যায়নি।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি ভূকম্পন সক্রিয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। বিশ্বে ৬ মাত্রা বা তার বেশি শক্তিশালী ভূমিকম্পের প্রায় ২০ শতাংশই ঘটে জাপানে।

২০১১ সালের মার্চে দেশটি ৯.০ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির কবলে পড়ে, যাতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল।

ভূমিকম্প সুনামি জাপান ভিডিও সংবাদ
০৯ সেপ্টেম্বর ২০২৩
ভূমিকম্পে ফের কাঁপল সিলেট, মাত্রা ৪.৬
০৯ সেপ্টেম্বর ২০২৩
মরক্কোর ভূমিকম্পে মৃত্যুর মিছিল, তালিকা দীর্ঘ হয়ে ৮২০ জনে
০৯ সেপ্টেম্বর ২০২৩
মরোক্কোতে ৬.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ২৯৬
১৪ আগস্ট ২০২৩
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
০৬ আগস্ট ২০২৩
চীনে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, আহত ২১
০৬ আগস্ট ২০২৩
আফগানিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, কাঁপল ভারতও
০৫ আগস্ট ২০২৩
আর্জেন্টিনায় ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প
০৬ জুলাই ২০২৩
আইসল্যান্ডে এক দিনে ২২০০ বার ভূমিকম্প
১৬ জুন ২০২৩
দেশে ভূমিকম্প অনুভূত
০৫ মে ২০২৩
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প 
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান ইস্যুতে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল
  2. ইরানের তেল-খারগ দ্বীপ দখলের ইঙ্গিত ট্রাম্পের
  3. হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
  4. ইরানি হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি ডিস্যালিনেশন প্লান্ট ক্ষতিগ্রস্ত, নিহত ১
  5. ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন : উত্তপ্ত পারস্য উপসাগর
  6. মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x