Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০৫, ২২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৫:১২, ২২ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০৫, ২২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৫:১২, ২২ ডিসেম্বর ২০২৫
আরও খবর
ইউক্রেনের বাজারে রুশ ড্রোন হামলা, নিহত ৫
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লাখ ও আহতদের ১ লাখ টাকা সহায়তার ঘোষণা
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড : নিহত বেড়ে ৫
রাজধানীতে ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত
মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮

মস্কোয় গাড়ি বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০৫, ২২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৫:১২, ২২ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০৫, ২২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৫:১২, ২২ ডিসেম্বর ২০২৫
সোমবার দক্ষিণ মস্কোর গাড়ি বোমা বিস্ফোরণস্থলে তদন্তকারীরা তদন্ত করছেন। ছবি : এএফপি

রাশিয়ার মস্কোর দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ গাড়ি বিস্ফোরণে রাশিয়ার সেনাবাহিনীর শীর্ষস্থানীয় এক জেনারেল নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত সংস্থা। খবর এএফপির।

নিহত সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ, তিনি রাশিয়ার জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন।

রাশিয়ার বড় অপরাধের তদন্তকারী সংস্থা ‘তদন্ত কমিটি’ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই ঘটনাকে একটি পরিকল্পিত ‘হত্যাকাণ্ড’ হিসেবে গণ্য করে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। তদন্তের উদ্দেশ্য এই হামলার সঙ্গে ইউক্রেনীয় বিশেষ বাহিনীর কোনো যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার মূল ভূখণ্ড এবং রুশ অধিকৃত অঞ্চলগুলোতে একাধিক সামরিক কর্মকর্তা ও ক্রেমলিনপন্থি প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলার জন্য মস্কো বরাবরই কিয়েভকে দায়ী করে আসছে।

জেনারেল ফানিল সারভারভের এই মৃত্যু রাশিয়ায় সাম্প্রতিক সময়ে ঘটা সামরিক কর্মকর্তাদের ওপর হামলার ধারাবাহিকতারই অংশ। এর আগে, চলতি বছরের এপ্রিলে মস্কোর কাছে এক গাড়ি বিস্ফোরণে নিহত হন জেনারেল স্টাফের ডেপুটি জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক।

২০২৪ সালের ডিসেম্বরে রুশ রাসায়নিক ও জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ একটি বৈদ্যুতিক স্কুটারে পেতে রাখা বোমার বিস্ফোরণে নিহত হন। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ পরে এই হামলার দায় স্বীকার করেছিল।

২০২৩ সালের এপ্রিলে সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে ভাস্কর্য বিস্ফোরণে নিহত হন প্রখ্যাত রুশ সামরিক ব্লগার ম্যাক্সিম ফোমিন।

২০২২ সালের আগস্টে গাড়ি বোমা হামলায় প্রাণ হারান উগ্র জাতীয়তাবাদী তাত্ত্বিক আলেকজান্ডার ডুগিনের মেয়ে দারিয়া ডুগিনা।

রুশ গোয়েন্দা সংস্থাগুলো এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে চিরুনি অভিযান শুরু করেছে। ইউক্রেন যুদ্ধের এই উত্তাল সময়ে খোদ রাজধানীর বুকে এমন উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যু রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গাড়ি বিস্ফোরণ নিহত
০৭ অক্টোবর ২০২৫
রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোনে পশ্চিমা যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগ জেলেনস্কির
০৫ অক্টোবর ২০২৫
ইউক্রেনে রুশ হামলার পর পোল্যান্ডে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন
০৩ অক্টোবর ২০২৫
ইউক্রেনকে অর্থায়নে রাশিয়ার জব্দকৃত সম্পদ কি ব্যবহার করবে ইউরোপ?
২৮ সেপ্টেম্বর ২০২৫
ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৪
০৬ সেপ্টেম্বর ২০২৫
মোদি-ম্যাক্রোঁ ফোনালাপ, কী ছিল আলোচনায়?
০৫ সেপ্টেম্বর ২০২৫
ইউক্রেনে পশ্চিমা সেনারা রুশ সেনাবাহিনীর লক্ষ্যবস্তু হবে : পুতিন
২৮ আগস্ট ২০২৫
কিয়েভে হামলার ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য
২৭ আগস্ট ২০২৫
বিশাল ক্ষতির পরও যেভাবে সামরিক বাহিনী পুনর্গঠন করছে রাশিয়া
২৭ আগস্ট ২০২৫
ইউক্রেনের দনিপ্রোপেত্রভস্কে প্রবেশ করেছে রুশ সেনারা
২২ আগস্ট ২০২৫
পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা নেই, জানাল রাশিয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাইলট উদ্ধার অভিযানে আরেক যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র
  2. পাইলট উদ্ধার নিয়ে ধোঁয়াশা, ট্রাম্প দাবি করলেও নিশ্চিত করেনি ইরান
  3. ইরানে উদ্ধার হওয়া মার্কিন কর্মকর্তা আঘাত পেলেও শঙ্কামুক্ত, দাবি ট্রাম্পের
  4. দ্বিতীয় বিমানচালককে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তীব্র লড়াই
  5. ইরানের বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার, বিশ্ববিদ্যালয়-গবেষণা কেন্দ্র ধ্বংস
  6. হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে ইরাকি জাহাজ, বাড়ছে ট্রানজিট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x