Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ২১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:০৪, ২১ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ২১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:০৪, ২১ জানুয়ারি ২০২৬
আরও খবর
ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন : উত্তপ্ত পারস্য উপসাগর
‘যুক্তরাষ্ট্র আলোচনার কথা বলে গোপনে হামলার পরিকল্পনা করছে’
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মাথায় ‘বাজ পড়ার মতো’ ইরানের নতুন প্রস্তাব
সৌদি যুবরাজকে উদ্দেশ্য করে ট্রাম্পের কুরুচিপূর্ণ মন্তব্য
ইরানে পানি সরবরাহ স্থাপনা ও বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকিতে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধস

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ২১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:০৪, ২১ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ২১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:০৪, ২১ জানুয়ারি ২০২৬
১৯ জানুয়ারি পশ্চিম জার্মানির ফ্রাঙ্কফুর্ট অ্যাম মেইনে স্টক এক্সচেঞ্জে একটি বোর্ড জার্মানির শেয়ার সূচক ডিএএক্সের চার্ট প্রদর্শন করছে। ছবি: এএফপি

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থান বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তার সর্বশেষ হুমকির পর শেয়ারবাজার ও মার্কিন ডলার—দুটোই বড় ধাক্কা খেয়েছে।

চীন ও রাশিয়ার আর্কটিক অঞ্চলে কৌশলগত তৎপরতার কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’। এই যুক্তিতে তিনি ডেনমার্ক ও আরও সাতটি ইউরোপীয় দেশের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এই হুমকির প্রভাব পড়েছে সরাসরি বৈশ্বিক শেয়ারবাজারে বাজারে। খবর আল জাজিরার। 

ওয়াল স্ট্রিটে বড় পতন

স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলোতে বড় ধস নামে। এস এন্ড পি ৫০০ কমেছে প্রায় ২.১ শতাংশ। এছাড়া প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পজিট নেমেছে প্রায় ২.৪ শতাংশে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ কমেছে প্রায় ১.৮ শতাংশ। এটি ছিল গত অক্টোবরের পর ওয়াল স্ট্রিটের সবচেয়ে খারাপ দিন।

বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত মার্কিন ডলারও চাপের মুখে পড়ে। প্রধান মুদ্রার বিপরীতে ডলার ০.৮ শতাংশ দুর্বল হয়েছে।

অন্যদিকে অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণ বেড়ে গেছে প্রায় ২ শতাংশ এবং আউন্সপ্রতি দাম চার হাজার ৭০০ ডলারের ওপরে উঠে নতুন রেকর্ড গড়েছে।

ইউরোপ ও এশিয়াতেও প্রভাব

ইউরোপের শেয়ারবাজারেও ধস নেমেছে। লন্ডনের এফটিএসই ১০০ কমেছে প্রায় ০.৭ শতাংশ। ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স নেমেছে ১ শতাংশের বেশি।

আজ বুধবার (২১ জানুয়ারি) এশিয়ার বাজারেও এর রেশ পড়েছে। জাপানের নিক্কেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক লেনদেনের শুরুতে ১ শতাংশের বেশি কমে যায়, যদিও পরে কিছুটা ঘুরে দাঁড়ায়।

ন্যাটো ও ট্রান্সআটলান্টিক সম্পর্ক নিয়ে শঙ্কা

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের অনড় অবস্থান যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় নিয়ে গেছে। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, এতে ন্যাটোর ভবিষ্যৎ এবং ট্রান্সআটলান্টিক বাণিজ্য প্রবাহও ঝুঁকির মুখে পড়তে পারে।

এমনকি ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেননি—যদিও যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক দুটোই ন্যাটোর সদস্য।

ডেনমার্ক বারবার বলেছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং শক্তি প্রয়োগ করে দখলের চেষ্টা হলে তা ন্যাটোর অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলবে।

ইইউর জরুরি বৈঠক

ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) একটি জরুরি বৈঠক ডেকেছে। সেখানে ট্রাম্পের হুমকির জবাবে কী করা যায়—তা নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে ‘অ্যান্টি-কোয়ারশন মেকানিজম’ চালু করার সম্ভাবনা, যা ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়ন মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর বড় ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারে।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, গ্রিনল্যান্ড পেতে তিনি কতদূর যেতে পারেন। তিনি শুধু বলেন, আপনারা দেখবেন।

ডাভোসে ইউরোপের বার্তা

বুধবার ট্রাম্প ন্যাটোভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাব্লিউইএফ) বৈঠকে বসবেন। তিনি অবশ্য আশাবাদী, শেষ পর্যন্ত গ্রিনল্যান্ড নিয়ে একটি চুক্তি হবে এবং সবকিছু ভালোভাবেই মিটে যাবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ডাভোসে বলেন, ইউরোপ যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারে কাজ করতে প্রস্তুত, তবে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না।

উরসুলা ভন ডার লিয়েন বলেন, আমরা আমেরিকান জনগণকে শুধু মিত্র নয়, বন্ধু হিসেবেই দেখি। কিন্তু আমাদের এমন কোনো বিপজ্জনক পথে ঠেলে দেওয়া হলে তা আমাদের দু’পক্ষেরই শত্রুদের উপকার করবে। তাই আমাদের জবাব হবে দৃঢ়, ঐক্যবদ্ধ এবং যথোপযুক্ত।

শেয়ারবাজার যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড
২৯ মে ২০২৪
Price Sensitive Information of Brac Bank PLC
২৩ মে ২০২৪
অংশগ্রহণ বাড়লে শেয়ারবাজারে নারীরা ভালো করবে : স্পিকার
১৪ মে ২০২৪
1st Quarter Financial Statements (Un audited) of Prime Bank PLC
১৩ মে ২০২৪
Notice of 63rd Annual General Meeting of Reckitt Benckiser (Bangladesh) PLC.
০১ মে ২০২৪
3rd Quarter Financial Statements of Pacific Denims Ltd
২৯ এপ্রিল ২০২৪
Prince Sensitive Information of Prime Insurance Company Ltd.
২৫ এপ্রিল ২০২৪
Price Sensitive Information of Union Bank Ltd.
২৫ এপ্রিল ২০২৪
Condensed Statement of Financial Position of Reckit Benckiser (Bangladesh) PLC
২৪ এপ্রিল ২০২৪
Financial statements of Mutual Trust Bank PLC
২৪ এপ্রিল ২০২৪
Price Sensitive Information of Social Islami Bank PLC.
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজ প্রণালি পাড়ি দিয়ে ভারতের পথে ৯৪ হাজার টন এলপিজি
  2. ‘যুক্তরাষ্ট্র আলোচনার কথা বলে গোপনে হামলার পরিকল্পনা করছে’
  3. ইরান ইস্যুতে উত্তেজনা কমাতে চার দেশের উদ্যোগ
  4. যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মাথায় ‘বাজ পড়ার মতো’ ইরানের নতুন প্রস্তাব
  5. যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলন : ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে লাখো মানুষ
  6. দ্বিতীয়বারের মতো ইসরায়েলের ওপর হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x