Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাজ্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:২৮, ২১ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:২৮, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুকে ছেড়ে দিয়েছে পুলিশ
সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার
মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন আরব আমিরাতের প্রেসিডেন্ট
অবৈধ গ্যাস সংযোগ ও অপচয় রোধে কঠোর শাস্তির বিধান রেখে অধ্যাদেশ জারি

অ্যান্ড্রুকে উত্তরাধিকার তালিকা থেকে বাদ দেওয়ার চিন্তায় ব্রিটিশ সরকার

এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:২৮, ২১ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:২৮, ২১ ফেব্রুয়ারি ২০২৬
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর। ছবি: এএফপি

ব্রিটিশ সরকার সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে রাজকীয় উত্তরাধিকার তালিকা (লাইন অব সাকসেশন) থেকে বাদ দেওয়ার জন্য আইন প্রণয়নের বিষয়টি বিবেচনা করছে। প্রতিরক্ষামন্ত্রী লুক পোলার্ড বিবিসিকে জানিয়েছেন, পুলিশি তদন্তের ফল যাই হোক না কেন, অ্যান্ড্রুকে সিংহাসনের উত্তরাধিকার থেকে সরানোই ‘সঠিক পদক্ষেপ’ হবে।

বর্তমানে রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু সিংহাসনের উত্তরাধিকারে অষ্টম স্থানে রয়েছেন। যদিও গত অক্টোবরে প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে সম্পর্কের অভিযোগে চাপের মুখে তার ‘প্রিন্স’সহ বিভিন্ন উপাধি কেড়ে নেওয়া হয়। খবর বিবিসির। 

সম্প্রতি সরকারি পদের অপব্যবহারের সন্দেহে গ্রেপ্তার হওয়ার ১১ ঘণ্টা পর তদন্ত সাপেক্ষে মুক্তি পান অ্যান্ড্রু। তিনি সব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। থেমস ভ্যালি পুলিশ উইন্ডসরের রয়্যাল লজে তল্লাশি চালাচ্ছে, যা সোমবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে।

সরকারের প্রস্তাব কার্যকর করতে পার্লামেন্টে আইন পাস করতে হবে। এতে এমপি ও লর্ডদের অনুমোদন এবং রাজকীয় সম্মতি প্রয়োজন হবে। পাশাপাশি, যেসব ১৪টি কমনওয়েলথ দেশে রাজা চার্লস রাষ্ট্রপ্রধান—যেমন কানাডা, অস্ট্রেলিয়া, জ্যামাইকা ও নিউজিল্যান্ড—তাদেরও সমর্থন লাগবে।

এর আগে ২০১৩ সালে ‘সাকসেশন টু দ্য ক্রাউন অ্যাক্ট’-এর মাধ্যমে উত্তরাধিকার আইনে পরিবর্তন আনা হয়েছিল। আর সর্বশেষ ১৯৩৬ সালে পার্লামেন্টের আইনে রাজা অষ্টম এডওয়ার্ডের সিংহাসন ত্যাগের পর তাকে ও তার বংশধরদের উত্তরাধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়।

এদিকে লিবারেল ডেমোক্র্যাট ও স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) এ পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। লেবার দলের কিছু এমপি অবশ্য মনে করছেন, অ্যান্ড্রুর সিংহাসনে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ হওয়ায় আইন পরিবর্তনের প্রয়োজন নাও হতে পারে।

লিবারেল ডেমোক্র্যাট নেতা স্যার এড ডেভি বলেন, পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে, তবে সঠিক সময়ে পার্লামেন্ট বিষয়টি বিবেচনা করবে। এসএনপির ওয়েস্টমিনস্টার নেতা স্টিফেন ফ্লিনও প্রয়োজন হলে আইন সমর্থনের কথা জানিয়েছেন।

অন্যদিকে, কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনক বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবার উচিত পুলিশকে তাদের কাজ করতে দেওয়া।

উল্লেখ্য, অ্যান্ড্রু ২০১৯ সালে বিবিসি নিউজনাইটে দেওয়া এক সাক্ষাৎকারের পর তীব্র সমালোচনার মুখে জনসম্মুখের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। উত্তরাধিকার তালিকা থেকে বাদ দেওয়া হলে তিনি স্বয়ংক্রিয়ভাবে ‘কাউন্সেলর অব স্টেট’ পদও হারাবেন।

প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর সরকার ব্রিটিশ

সংশ্লিষ্ট সংবাদ: প্রিন্স অ্যান্ড্রু

২০ ফেব্রুয়ারি ২০২৬
সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুকে ছেড়ে দিয়েছে পুলিশ
১৪ জানুয়ারি ২০২২
সামরিক খেতাব হারালেন প্রিন্স অ্যান্ড্রু, ব্যবহার করবেন না রাজকীয় উপাধি
সর্বাধিক পঠিত
  1. আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
  2. মার্কিন শুল্কের হার বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প
  3. নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩৮
  4. মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি ‘অপ্রয়োজনীয়’, চুক্তি ‘অর্জনযোগ্য’ : ইরান
  5. ইসরায়েলের সঙ্গে অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা চালু করবে ভারত
  6. ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x