Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ১১ মার্চ ২০২৬
আপডেট: ০৮:৩৫, ১৮ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ১১ মার্চ ২০২৬
আপডেট: ০৮:৩৫, ১৮ মার্চ ২০২৬
আরও খবর
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ১০ শতাংশ বাড়ল
দাম বাড়ছে না জেটফুয়েলের
মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল আজ
হরমুজ প্রণালি দিয়েই লাখ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে ইরান
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি কেন্দ্রে ভয়াবহ আগুন

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের কড়া সমালোচনায় মার্কিন সিনেট নেতা

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ১১ মার্চ ২০২৬
আপডেট: ০৮:৩৫, ১৮ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ১১ মার্চ ২০২৬
আপডেট: ০৮:৩৫, ১৮ মার্চ ২০২৬
মার্কিন সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার ০৩ মার্চ ইউএস ক্যাপিটলে সাপ্তাহিক সিনেট ডেমোক্র্যাট নীতি মধ্যাহ্নভোজের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি: এএফপি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিচালনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। তিনি অভিযোগ করেছেন, যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের বক্তব্যে বিভ্রান্তি ও পরস্পরবিরোধী তথ্য রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) সিনেটে দেওয়া বক্তব্যে শুমার বলেন, ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ দিন দিন আরও বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী হয়ে উঠছে। খবর আনাদোলুর। 

তার এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, ‘অপারেশন এপিক ফিউরির’ অংশ হিসেবে ইরানের ভেতরে সবচেয়ে তীব্র হামলার দিনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

শুমার বলেন, ট্রাম্প একদিকে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছেন, আবার অন্যদিকে প্রশাসনের কর্মকর্তারা বড় ধরনের সামরিক অভিযানের কথা বলছেন। এতে পরিস্থিতি আরও অস্পষ্ট হয়ে উঠছে।

মার্কিন সিনেটের এই নেতা প্রশ্ন তোলেন, যুদ্ধ কি শেষের দিকে, নাকি আমরা আরও ভয়াবহ লড়াইয়ের দ্বারপ্রান্তে? ট্রাম্প ও তার সহযোগীরা কি ১২ ঘণ্টাও নিজেদের বক্তব্যে স্থির থাকতে পারেন না?

স্কুলে হামলার অভিযোগ নিয়ে বিতর্ক

এদিকে ইরানের একটি মেয়েদের স্কুলে হামলার ঘটনায় ১৭৫ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার অভিযোগ নিয়েও ট্রাম্প প্রশাসনের বক্তব্যের সমালোচনা করেন শুমার।

ট্রাম্প দাবি করেছিলেন, ওই হামলায় ইরানের টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছিল। তবে শুমার এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, ইরানের কাছে টমাহক মিসাইল নেই।

তিনি ওই হামলার বিষয়ে পূর্ণাঙ্গ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানান এবং বলেন, বেসামরিক হতাহতের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে।

কংগ্রেসে জবাবদিহির দাবি

শুমার বলেন, ইরান যুদ্ধ ইতোমধ্যে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলছে, বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে।

এই নেতা অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।

এদিকে তিনি ও ডেমোক্র্যাট দলের কয়েকজন সিনেটর ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কংগ্রেসে প্রকাশ্যে সাক্ষ্য দেওয়ার দাবি জানিয়েছেন।

বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কংগ্রেসের শুনানিতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান শুমার।

শুমার বলেন, প্রশাসনকে কংগ্রেসের সামনে এসে শপথ নিয়ে বলতে হবে কেন আমাদের সেনারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ করছে এবং কেন তাদের প্রাণ যাচ্ছে।

 

ইরান-ইসরায়েল যুদ্ধ যুক্তরাষ্ট্র মার্কিন সিনেট চাক শুমার ডোনাল্ড ট্রাম্প
৭ ঘন্টা আগে
হরমুজ প্রণালি দিয়েই লাখ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে ইরান
৮ ঘন্টা আগে
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি কেন্দ্রে ভয়াবহ আগুন
১৮ মার্চ ২০২৬
গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহত, নিশ্চিত করল ইরান
১৮ মার্চ ২০২৬
ইরান থেকে দেশে ফেরানো হচ্ছে বাংলাদেশিদের
১৮ মার্চ ২০২৬
ইরানের ক্লাস্টার ক্ষেপণাস্ত্র হামলায় বিপদে ইসরায়েল
১৮ মার্চ ২০২৬
গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল ইরান
১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানের সেনাপ্রধানের
১৮ মার্চ ২০২৬
লারিজানির হত্যাকাণ্ডে যে প্রতিক্রিয়া জানাল মার্কিন কর্মকর্তারা
১৮ মার্চ ২০২৬
মধ্য ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যা, যুদ্ধ থামানোর চেষ্টায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুয়েত ও লেবাননে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
  2. গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহত, নিশ্চিত করল ইরান
  3. ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল আরব আমিরাত
  4. ঈদুল ফিতরের তারিখ জানালো কাতারও
  5. সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
  6. বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x