Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০০, ১৫ মার্চ ২০২৬
আপডেট: ১২:০২, ১৫ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০০, ১৫ মার্চ ২০২৬
আপডেট: ১২:০২, ১৫ মার্চ ২০২৬
আরও খবর
ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলা, নিহত ১৪
স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসীসহ নিহত ২
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৮
পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

ইসফাহানে কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত ১৫

এনটিভি অনলাইন ডেস্ক
১২:০০, ১৫ মার্চ ২০২৬
আপডেট: ১২:০২, ১৫ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০০, ১৫ মার্চ ২০২৬
আপডেট: ১২:০২, ১৫ মার্চ ২০২৬

ইরানের একটি শিল্প কারখানায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

ইরানের আধা-সরকারি ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার কর্মদিবসে ইসফাহানের একটি গরম ও শীতল সরঞ্জাম তৈরির কারখানায় যখন শ্রমিকরা কাজ করছিলেন, ঠিক তখনই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। এতে কারখানার ভেতরে থাকা ১৫ জন শ্রমিক প্রাণ হারান। যুদ্ধের শুরু থেকেই ইরানের বিভিন্ন শহর এভাবে বারবার হামলার শিকার হচ্ছে।

কেবল সামরিক বা শিল্প এলাকা নয়, ইরানের ঐতিহাসিক ও কূটনৈতিক স্থাপনাগুলোও এই যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গত ৮ মার্চ ইসফাহানে রাশিয়ার কনস্যুলেটে গোলাবর্ষণে রুশ কর্মীরা আহত হন। মস্কো একে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে।

ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, ইউনেস্কো তালিকাভুক্ত তেহরানের গোলেস্তান প্রাসাদ ও ইসফাহানের ঐতিহাসিক নকশ-ই জাহান স্কয়ারসহ প্রায় ৫৬টি জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনেস্কো এই ধ্বংসযজ্ঞে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে, ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ জালালি-নাসাব নিহত হয়েছেন। তাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে সেনাবাহিনী জানায়, দেশ রক্ষা করতে গিয়ে তিনি প্রাণ দিয়েছেন।

যুদ্ধের এই ভয়াবহতার মাঝেও শান্তি আলোচনার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যুদ্ধবিরতিতে আগ্রহী নন ও অভিযান নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, ইরানও সাফ জানিয়ে দিয়েছে যে হামলা অব্যাহত থাকা পর্যন্ত কোনো আলোচনা হবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মধ্যপ্রাচ্য থেকে ‘বিদেশী আগ্রাসকদের’ বহিষ্কারের আহ্বান জানিয়েছেন। পাল্টা জবাবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যুদ্ধ একটি ‘নির্ধারক পর্যায়ে’ প্রবেশ করেছে ও এটি প্রয়োজন অনুযায়ী দীর্ঘস্থায়ী হবে।

সংঘাতের সবশেষ খবরে জানা গেছে, ইরান শনিবার ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র দেশটির বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে, যার মধ্যে কয়েকটি ছিল ভয়াবহ ক্লাস্টার বোমা (গুচ্ছ বোমা) সংবলিত। ইলাতে এই বোমার আঘাতে ১২ বছর বয়সী এক বালকসহ তিনজন গুরুতর আহত হয়েছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ হামলা ইসফাহান নিহত
২৩ আগস্ট ২০২৬
মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে পাল্টা আঘাতের হুমকি ইরানের
২২ আগস্ট ২০২৬
মার্কিন নিষেধাজ্ঞাকে অন্য দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলছে ইরান
১৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞার হুমকি, পাল্টা প্রস্তুতি নিচ্ছে ইরান
১৮ আগস্ট ২০২৬
সংঘাত শুরুর পর ২০০টির বেশি ‘শত্রু বিমান’ ভূপাতিতের দাবি আইআরজিসির
১৬ আগস্ট ২০২৬
আলী খামেনির চেহলাম পালন করবে ইরান, তত্ত্বাবধানে মোজতবা খামেনি
১৫ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের ‘অনির্দিষ্টকালের’ অবরোধের হুমকি, কী হবে ইরানের কৌশল?
১২ আগস্ট ২০২৬
প্রচণ্ড সামরিক শক্তি দিয়েও ইরানকে কাবু করতে পারছেন না ট্রাম্প
০৯ আগস্ট ২০২৬
পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প : রিপোর্ট
০৮ আগস্ট ২০২৬
ওমানের সঙ্গে চুক্তি ‘খুব কাছাকাছি’, সমঝোতা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র : ইরান
০৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্র শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি : আইআরজিসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলের নির্বাচন : ৯০ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহু
  2. স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৮
  3. পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা
  4. বিরোধী দলের নেতৃত্বাধীন সরকারকে সমর্থনে প্রস্তুত ইসরায়েলি আরব নেতা
  5. ইসরায়েলি হামলা হলে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় ঘটবে : ইরান
  6. ইসরায়েলে ৭ বছরে ৬ নির্বাচন, মূল কারণ কী?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x