Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৬ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১২, ১৬ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৬ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১২, ১৬ মার্চ ২০২৬
আরও খবর
খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত
ছিনতাইকারীর গুলিতেই প্রাণ হারাল নিজের সহযোগী
ইরান পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১১০০ ছাড়াল, বাস্তুচ্যুত লক্ষাধিক
যুদ্ধ থামাতে ফলকার টুর্কের আহ্বান

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর গুলি

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৬ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১২, ১৬ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৬ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১২, ১৬ মার্চ ২০২৬
১৪ মার্চ দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরে ইসরায়েলি হামলার পর জাতিসংঘের শান্তিরক্ষীরা একটি ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র ভবনের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন। ছবি: এএফপি

দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউএনআইএফআইএল-এর তিনটি টহল দলের ওপর গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) দেওয়া এক বিবৃতিতে ইউএনআইএফআইএল জানায়, একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী তাদের টহলদলকে লক্ষ্য করে গুলি চালায়। ধারণা করা হচ্ছে, ওই গোষ্ঠীটি হিজবুল্লাহ হতে পারে।

সংস্থাটি জানায়, শান্তিরক্ষীরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় এবং পরে তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখে। তবে এ ঘটনায় কোনো শান্তিরক্ষী আহত হয়নি। খবর আল জাজিরার। 

এর আগে গত সপ্তাহে দক্ষিণ লেবাননে জাতিসংঘের একটি ঘাঁটি ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হয়, এতে তিনজন ঘানার শান্তিরক্ষী আহত হন। ওই ঘটনায় ইসরায়েল ইচ্ছাকৃতভাবে জাতিসংঘের সদস্যদের লক্ষ্যবস্তু করেছে কি না, তা তদন্ত করছে ইউএনআইএফআইএল।

দক্ষিণ লেবাননে চলমান সংঘাতে এটি নতুন কোনো ঘটনা নয়। ২০২৪ সালের শেষ দিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের সময়ও একাধিকবার জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা ঘটেছিল।

এদিকে একই দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ভারী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার বেশিরভাগই হয়েছে খিয়াম শহর ও আশপাশের এলাকায়, যেখানে ইসরায়েলি স্থলবাহিনী শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

হিজবুল্লাহ দাবি করেছে, তারা ওই এলাকায় সরাসরি ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াই করছে।

এছাড়া সিরিয়া সীমান্তের কাছে বেকা উপত্যকা এবং রাজধানী বেইরুতের দক্ষিণ উপশহরেও কয়েক দফা বড় ধরনের বিমান হামলার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে এর আগেই ইসরায়েলি বাহিনী জনগণকে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছিল।

জাতিসংঘ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গুলি হামলা
১৫ ফেব্রুয়ারি ২০২৫
ক্ষমতাচ্যুত সরকার মানবাধিকার লঙ্ঘনের সত্য গোপন করেছে : জাতিসংঘের প্রতিবেদন
১৪ ফেব্রুয়ারি ২০২৫
ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে জাতিসংঘের প্রতিবেদন : চিফ প্রসিকিউটর
১৩ ফেব্রুয়ারি ২০২৫
আবু সাঈদকে প্রাণঘাতী ধাতব গুলি ব্যবহার করে হত্যা করা হয়েছে : জাতিসংঘের প্রতিবেদন
১২ ফেব্রুয়ারি ২০২৫
জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানাল সরকার
১৩ ডিসেম্বর ২০২৪
সিরিয়ায় ইসরায়েলি হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ প্রধান
১১ ডিসেম্বর ২০২৪
জাতিসংঘের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান ঢাকার 
৩০ নভেম্বর ২০২৪
চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে : জাতিসংঘে বাংলাদেশ
০৯ নভেম্বর ২০২৪
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইসিএসসি সদস্য নির্বাচিত
০৪ নভেম্বর ২০২৪
ইউএনআরডাব্লিউএর সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা জাতিসংঘকে জানাল ইসরায়েল
৩১ অক্টোবর ২০২৪
সংস্কার অবশ্যই টেকসই হতে হবে, নিবর্তনের পুনরাবৃত্তি নয় : ফলকার টুর্ক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান যুদ্ধে কেন সেভাবে অংশ নিল না হুতি যোদ্ধারা?
  2. ইরান পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
  3. ইরানের জ্বালানি স্থাপনায় হামলা ১০ দিন পেছালেন ট্রাম্প : তেলের দামে পতন
  4. মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা মোতায়েনের পরিকল্পনা ট্রাম্পের
  5. ইউক্রেনের অস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
  6. যুদ্ধে সেনা সংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x