‘নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনার নিন্দা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির সমর্থনে নেতানিয়াহু সম্প্রতি একটি বিবৃতি দেওয়ার পরই এই সমালোচনা করেন লাপিদ।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করবে না, যদিও ইরান এবং পাকিস্তান উভয়ই বলেছে যে এটি লেবাননকেও অন্তর্ভুক্ত করবে। খবর বিবিসির।
লাপিদ এই পরিস্থিতিকে ইসরায়েলের জন্য রাজনৈতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন।
ইয়ার লাপিদ বলেন, জাতীয় নিরাপত্তার মূল বিষয় নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন ইসরায়েল তাতেও উপস্থিত ছিল না। সেনাবাহিনী তাদের সব কাজ করেছে, জনগণ চমৎকার সহনশীলতা দেখিয়েছে, কিন্তু নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন, কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন।
লাপিদ আরও বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলেন তা কোনোভাবেই পূরণ করতে পারেননি।

এনটিভি অনলাইন ডেস্ক