Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:১৫, ০৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:১৫, ০৯ এপ্রিল ২০২৬
আরও খবর
ইরানের তেল কেনায় মার্কিন নিষেধাজ্ঞা রুখতে চীনের পাল্টা পদক্ষেপ
আকাশসীমায় সব বিধিনিষেধ প্রত্যাহার করল আমিরাত
‘বিশ্বগ্রাসী যুক্তরাষ্ট্রকে প্রতিহত করবে ইরান’
আমরা জলদস্যুদের মতোই, ফ্লোরিডার সমাবেশে ট্রাম্প
ইরান যুদ্ধে সব পক্ষই পরাজিত, কে কীভাবে?

অনিশ্চিত যুদ্ধবিরতি : ফের লাফিয়ে বাড়ছে তেলের দাম

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:১৫, ০৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:১৫, ০৯ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম ফের লাফিয়ে বেড়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পর জ্বালানির দাম কিছুটা কমলেও আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) আবারও চড়া হতে শুরু করেছে।

আজ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে নিউ ইয়র্ক লাইট ক্রুড তেলের দাম ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৮ ডলারে পৌঁছেছে। উল্লেখ্য, যুদ্ধবিরতির খবরের প্রভাবে বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১৩ দশমিক ২৯ শতাংশ কমে চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ৯৪ দশমিক ৭৫ ডলারে নেমে এসেছিল। খবর দ্য গার্ডিয়ানের। 

তেলের পাশাপাশি গ্যাসের দামও নতুন করে বাড়তে শুরু করেছে। বুধবার যুদ্ধবিরতির ঘোষণায় গ্যাসের দাম ১৫ শতাংশ কমলেও বৃহস্পতিবার যুক্তরাজ্যের পরবর্তী মাসের গ্যাসের চুক্তির মূল্য ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ১১৭ দশমিক ৫০ পেন্সে দাঁড়িয়েছে। ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের ফিউচার মূল্য প্রতি মেগাওয়াট ঘণ্টায় ৪৬ ইউরোর দিকে অগ্রসর হচ্ছে, যা বুধবারের তুলনায় বড় ধরনের পুনরুত্থান।

আইএনজি ব্যাংকের বিশ্লেষকরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত ও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ সংকটমুক্ত না হওয়ায় বাজারে এই অস্থিরতা বজায় রয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।

শেয়ারবাজারে ধস

ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে বিনিয়োগকারীদের আস্থাহীনতার প্রভাবে বিশ্ব শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। লন্ডনের এফটিএসই ১০০ সূচক শূন্য দশমিক ৩ শতাংশ, ফ্রান্সের সিএসি ৪০ সূচক শূন্য দশমিক ৮ শতাংশ ও জার্মানির ড্যাক্স সূচক ১ দশমিক ৩ শতাংশ কমেছে। 

এশিয়ার বাজারগুলোতেও চিত্র ছিল একই রকম; টোকিও’র নিক্কেই ২২৫ সূচক শূন্য দশমিক ৭ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি ১ দশমিক ৬ শতাংশ পতন নিয়ে দিন শেষ করেছে। ভারতের সেনসেক্স সূচকেও ১ দশমিক ৬ শতাংশ ধস নেমেছে।

রাজনৈতিক অনিশ্চয়তা

বিনিয়োগকারীরা মূলত উদ্বিগ্ন। তাদের ধারণা, লেবাননে তীব্র ইসরায়েলি হামলা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের পাল্টা হুঁশিয়ারি এই সাময়িক শান্তি প্রক্রিয়াকে ভেস্তে দিতে পারে। 

ইরানি কর্মকর্তারা জানান, দুই সপ্তাহের এই সাময়িক যুদ্ধবিরতির মূল শর্তই ছিল পুরো অঞ্চলজুড়ে ইসরায়েল ও আমেরিকার সকল প্রকার সামরিক তৎপরতা বন্ধ রাখা। এর মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত ছিল। তবে গতকাল দেশটির মধ্যাঞ্চলে ড্রোন ভূপাতিত করার ঘটনা এবং লেবাননে ক্রমাগত হামলা প্রমাণ করে, প্রতিপক্ষ পক্ষগুলো সমঝোতার বিষয়ে আন্তরিক নয়। হামলার এই ধারা অব্যাহত থাকলে ইরান আলোচনার টেবিল থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারে। 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, তেহরানের সঙ্গে ‘আসল চুক্তি’ পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত মার্কিন নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং গোলাবারুদসহ সকল সেনাসদস্য ইরানের চারদিকে অবস্থান করবে। ইরান যদি কোনো কারণে চুক্তি মানতে ব্যর্থ হয়—তবে ‘শুটিং শুরু’ হবে ; যা আগের চেয়ে অনেক বড়, শক্তিশালী ও বিধ্বংসী হবে।

এতসব নাটকীয়তা ও হুমকির মাঝেই ইরানি প্রতিনিধি দল আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) সেখানে বহুল প্রতীক্ষিত এই কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জ্বালানি তেল ইরান-ইসরায়েল যুদ্ধ যুদ্ধবিরতি

সংশ্লিষ্ট সংবাদ: জ্বালানি তেল

৩০ এপ্রিল ২০২৬
মে মাসে বাড়ছে না জ্বালানি তেলের দাম
২৯ এপ্রিল ২০২৬
ফিলিং স্টেশনগুলোতে উধাও দীর্ঘ সারি, অলস সময় পার করছেন কর্মচারীরা
২৬ এপ্রিল ২০২৬
এবার ব্যক্তিগত গাড়িও ‘ফুয়েল পাসে’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেল সংকটে ব্রাজিলে গ্যাসের দাম বাড়ল ১৯ শতাংশ
  2. লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলায় নিহত ৪১
  3. ভারতে ৩০ বছর বয়সী বিচারকের আত্মহত্যা
  4. ইরানের তেল কেনায় মার্কিন নিষেধাজ্ঞা রুখতে চীনের পাল্টা পদক্ষেপ
  5. জার্মানি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা, শক্তি হারাচ্ছে ন্যাটো?
  6. আকাশসীমায় সব বিধিনিষেধ প্রত্যাহার করল আমিরাত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x