রাতে আবারও বৈঠকে বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল
ইসলামাবাদের মিডিয়া ফ্যাসিলিটেশন সেন্টার। ছবি : এএফপি
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা চলেছে দুই ঘণ্টার কিছু কম সময়। এরপর নৈশভোজের জন্য একটি বিরতি দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, বিরতি শেষে আবারও আলোচনার টেবিলে বসতে পারে দুইপক্ষ। খবর আলজাজিরার।
উভয় পক্ষই আলোচনার শুরুতে তাদের সর্বোচ্চ দাবি ও অবস্থান বজায় রেখেছিল। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ, ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করা এবং হরমুজ প্রণালি সংকটসহ বেশ কিছু ইস্যুতে কিছুটা অগ্রগতি হয়েছে।
পাকিস্তানে আয়োজিত এই আলোচনার বিষয়ে বেশ কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তথ্য দিয়েছেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে কর্মকর্তাদের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে। কারণ, আলোচনার ফলাফলের সঙ্গে নিজেদের সরাসরি যুক্ত দেখাতে চায় না ইসলামাবাদ।

এনটিভি অনলাইন ডেস্ক