Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০৫, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:০৭, ১৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০৫, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:০৭, ১৯ এপ্রিল ২০২৬
আরও খবর
তেলের দাম বাড়ল
হরমুজ খুলতে ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের প্রস্তাব
এবার পাকিস্তান থেকে রাশিয়ার পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
‘ইরান চাইলে ফোন করতে পারে’, আলোচনার প্রস্তাব ট্রাম্পের
গুলির শব্দ শুনে ট্রাম্প-মেলানিয়াসহ অন্যরা কে কী করছিলেন?

আজ হরমুজ প্রণালি অতিক্রম করেনি কোনো তেলবাহী জাহাজ

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০৫, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:০৭, ১৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০৫, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:০৭, ১৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির ফাইল ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। আজ রোববারের (১৯ এপ্রিল) শিপ ট্র্যাকিং ডেটা বা জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে আজই প্রথম এই জলপথ একদম স্থবির ছিল। এদিন কোনো তেলের ট্যাঙ্কারই এই প্রণালি অতিক্রম করেনি। খবর সিএনএনের। 

ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আজ দিনের শুরুর দিকে এলপিজি (এলপিজি) বহনকারী দুটি অনুমোদিত ট্যাঙ্কার পারস্য উপসাগর থেকে বের হওয়ার চেষ্টা করলে ইরানের সশস্ত্র বাহিনী সেগুলোকে ঘুরিয়ে দেয়। মূলত গতকাল শনিবার (১৮ এপ্রিল) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালি পুনরায় বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকেই এই কড়াকড়ি শুরু হয়।

শিপ ট্র্যাকিং সাইট ‘ম্যারিন ট্র্যাকারের’ ভিডিও চিত্রে দেখা গেছে, প্রণালির দুই প্রবেশপথে অসংখ্য জাহাজ নোঙর করে আছে। মানচিত্রে ছোট ছোট বৃত্তের মতো এই জটলাগুলো জাহাজের নিশ্চল অবস্থান নির্দেশ করছে। এছাড়া কিছু জাহাজকে প্রণালির ভেতরে প্রবেশ না করে সাগরে বারবার চক্কর দিতে দেখা গেছে। প্রণালির মূল চ্যানেলে বর্তমানে শুধুমাত্র কিছু ছোট টাগবোট ও ইরানি পতাকাবাহী নৌযান চলাচল করছে।

হরমুজ প্রণালি দিয়ে কোনো তেলের ট্যাঙ্কার চলাচল না করার অর্থ হলো বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাদের নৌ-অবরোধের কারণেই এই পথটি বন্ধ রয়েছে। যদিও ইরান দাবি করছে তারাই প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়েছে।

এদিকে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের ফলাফলের ওপরই নির্ভর করছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় সচল হবে কি না।

হরমুজ প্রণালি ইরান-ইসরায়েল যুদ্ধ যুক্তরাষ্ট্র
২২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরান
২০ এপ্রিল ২০২৬
‘চুক্তি না হলে যুদ্ধ আবার শুরু হবে’
১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে তেল ট্যাঙ্কারে ইরানি গানবোটের গোলাবর্ষণ
১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে আটকা ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ নিয়ে যা বললেন নৌমন্ত্রী
১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি ফের বন্ধ করল ইরান
১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ায় বিশ্বজুড়ে স্বস্তি, রয়ে গেছে অনিশ্চয়তা
১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দিল ইরান
১৫ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পার হলো ইরানি সুপারট্যাঙ্কার
১২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি থেকে ফিরে গেল পাকিস্তানের দুই তেলবাহী জাহাজ
১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘ইরান চাইলে ফোন করতে পারে’, আলোচনার প্রস্তাব ট্রাম্পের
  2. যে কারণে ভারতে কমল স্বর্ণের চাহিদা, বেড়েছে চীনে
  3. গুলির শব্দ শুনে ট্রাম্প-মেলানিয়াসহ অন্যরা কে কী করছিলেন?
  4. ফের পাকিস্তানে আলোচনায় বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  5. লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে হিজবুল্লাহ : নেতানিয়াহু
  6. ট্রাম্প কি নিরাপদ? সর্বশেষ যা জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x