পাঁচ সপ্তাহ পর সাপ্তাহিক পতনের পথে স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে শুক্রবার (২৪ এপ্রিল) স্বর্ণের দাম কিছুটা বাড়লেও টানা পাঁচ সপ্তাহর পর প্রথমবারের মতো সাপ্তাহিক পতনের পথে রয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তা বাজারে চাপ তৈরি করেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৭২১.১৫ ডলারে দাঁড়ায়। তবে সপ্তাহজুড়ে ২ শতাংশের বেশি দাম কমেছে। একই সময়ে জুন ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.৪ শতাংশ বেড়ে ৪৭৪০.৯০ ডলারে স্থির হয়। খবর রয়টার্সের।
আরও পড়ুন: প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২
আরও পড়ুন: জ্বালানি সংকটে গভীর চাপের মুখে বৈশ্বিক অর্থনীতি
আরও পড়ুন: ইরান যুদ্ধে বহুল ব্যবহৃত ১০টি গুরুত্বপূর্ণ শব্দ ও বিস্তারিত ব্যাখ্যা
মার্চজুড়ে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে ডলারের শক্তিশালী অবস্থান এবং উচ্চ মুদ্রাস্ফীতির আশঙ্কায় স্বর্ণের চাহিদা কমে যায়। বর্তমানে সংঘাত অনেকটাই স্থবির অবস্থায় থাকলেও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনও বন্ধ রয়েছে, যা বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে।
আরও পড়ুন : আসছে কালবৈশাখী ঝড়, দুই বিভাগে সতর্ক সংকেত
বিনিয়োগকারীরা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ও সম্ভাব্য শান্তি আলোচনার খবরের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিচ্ছেন, যা বাজারে ওঠানামা বাড়াচ্ছে।
বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়ার ঝুঁকি তৈরি হয়, ফলে সুদের হার বাড়তে পারে, যা স্বর্ণের জন্য নেতিবাচক।
ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, তেলের দাম, সুদের হার, ডলার ও বন্ড ইয়িল্ড- সবই একসঙ্গে বাড়ায় স্বর্ণের দাম চাপের মুখে পড়েছে।
এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের ১০ বছরের ট্রেজারি বন্ডের ইয়িল্ড ১.৫ শতাংশ বেড়েছে, যা সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমিয়ে দেয়। একই সঙ্গে ডলারের শক্তিশালী অবস্থান অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল করে তোলে।
আরও পড়ুন : ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে ধোঁয়াশা
বিশ্লেষক ড্যানিয়েল পাভিলোনিস বলেন, বর্তমান বাজার- শান্তি আলোচনার সম্ভাবনা কিছুটা ইতিবাচক সংকেত দিলেও সামগ্রিক অনিশ্চয়তা রয়ে গেছে। এদিকে, স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। এছাড়া রুপা ১.৪ শতাংশ বেড়ে ৭৬.৪৯ ডলার, প্লাটিনাম ০.৫ শতাংশ বেড়ে ২০১৫.৯৮ ডলার এবং প্যালাডিয়াম ২.২ শতাংশ বেড়ে ১৪৯৯.৭৫ ডলার হয়েছে।
সবমিলিয়ে, স্বর্ণের দামে সাময়িক উত্থান থাকলেও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও জ্বালানি বাজারের প্রভাবের কারণে বাজারে সতর্ক অবস্থান বজায় রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক