Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০০, ২৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:০৫, ২৫ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০০, ২৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:০৫, ২৫ এপ্রিল ২০২৬
আরও খবর
হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ চালু করছে যুক্তরাষ্ট্র
ইরানের প্রস্তাবের জবাব দিল ওয়াশিংটন : পর্যালোচনায় তেহরান
৩০ দিনের মধ্যে যুদ্ধের অবসান চায় ইরান
ট্রাম্পের সামনে দুটি পথ, ‘অসম্ভব’ সামরিক অভিযান অথবা ‘খারাপ চুক্তি’ : ইরান
সৌদি আরব পৌঁছেছেন ৪৩ হাজার ৭৭৩ জন হজযাত্রী

যুদ্ধের মধ্যেই হজ করতে সৌদিতে ইরানিরা

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০০, ২৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:০৫, ২৫ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০০, ২৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:০৫, ২৫ এপ্রিল ২০২৬
মক্কা নগরীর মসজিদুল হারামে পবিত্র কাবা চত্বরে মুসল্লিরা। এএফপির ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলাকালে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। তবে এ পরিস্থিতিতেও ইরানি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (২৫ এপ্রিল) রিয়াদ-ভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

সৌদি আরবের হজ মন্ত্রণালয় আল অ্যারাবিয়াকে জানায়, এ বছর হজ পালন করতে ইরানিদের প্রথম দল আকাশপথে দেশটিতে এসে পৌঁছায়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে। এর জবাবে ইরান এক মাসেরও বেশি সময় ধরে সৌদি আরবসহ তার উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরান ভঙ্গুর যুদ্ধবিরতি ঘোষণা করলে প্রতিবেশী দেশগুলোতে তেহরানের হামলা বন্ধ হয়।

২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাত বছর কোনো ইরানিকে হজ করতে মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি। ২০১৬ সালে সৌদি আরব শিয়া ধর্মগুরু নমর আল-নমরকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে তেহরানে অবস্থিত সৌদি দূতাবাস এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মাশহাদে অবস্থিত দেশটির কনস্যুলেটে হামলা করা হয়। এর জবাবে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। ২০২৩ সালের মার্চে চীনের মধ্যস্থতায় একটি চুক্তির অধীনে উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু হয়।

গত ৯ এপ্রিল সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেন, যা যুদ্ধ শুরুর পর দেশ দুটির মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

গত ১ মার্চ সৌদি আরব এবং এর প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার প্রতিবাদে রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে।

মে মাসের শেষ সপ্তাহে হজ শুরু হওয়ার কথা রয়েছে এবং সারা বিশ্ব থেকে হজযাত্রীরা ইতোমধ্যে সৌদি আরবে যেতে শুরু করেছেন।

ইরান-ইসরায়েল যুদ্ধ সৌদি আরব ইরান হজ
০২ মে ২০২৬
‘বিশ্বগ্রাসী যুক্তরাষ্ট্রকে প্রতিহত করবে ইরান’
০২ মে ২০২৬
ইরান যুদ্ধে সব পক্ষই পরাজিত, কে কীভাবে?
০২ মে ২০২৬
‘যুদ্ধে পরাজিত হলেও নিজেকে বিজয়ী ঘোষণা করেন ট্রাম্প’
০২ মে ২০২৬
ইরানের তিন আর্থিক প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
০২ মে ২০২৬
‘অর্থনৈতিক ও সাংস্কৃতিক জিহাদ’ গড়ে তোলার ডাক ইরানের সর্বোচ্চ নেতার
০২ মে ২০২৬
অবিস্ফোরিত বোমা অপসারণের সময় ১৪ আইআরজিসি সদস্য নিহত
০১ মে ২০২৬
ইতালি ও স্পেন থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
০১ মে ২০২৬
ইরান যুদ্ধ থেকে কারা সবচেয়ে বেশি লাভবান?
০১ মে ২০২৬
ইরান যুদ্ধ বদলে দিচ্ছে সমুদ্রপথ, কেন্দ্রবিন্দুতে আফ্রিকা
০১ মে ২০২৬
ইরান যুদ্ধের ধাক্কায় ইউরোপে মুদ্রাস্ফীতি পৌঁছেছে ৩ শতাংশে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের প্রস্তাবের জবাব দিল ওয়াশিংটন : পর্যালোচনায় তেহরান
  2. ৩০ দিনের মধ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  3. শিশু খাদ্যে ইঁদুর মারার বিষ, অতঃপর যা হলো
  4. ভারত মহাসাগরে দাপট বাড়াচ্ছে পাকিস্তান, চীন থেকে পেল সাবমেরিন ‘হাঙ্গর’
  5. ফলপ্রকাশ কাল, পশ্চিমবঙ্গে ‘আবার’ তৃণমূল নাকি ‘এবার’ বিজেপি
  6. ট্রাম্পের সামনে দুটি পথ, ‘অসম্ভব’ সামরিক অভিযান অথবা ‘খারাপ চুক্তি’ : ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x