রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি সেন্ট পিটার্সবার্গে পৌঁছান। খবর এএফপির।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, আব্বাস আরাঘচি আজ ভোরে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ও আলোচনা করার লক্ষ্যেই তার এই সফর।
এর আগে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট পুতিন আরাঘচির সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)