পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
শিলিগুড়িতে পোস্টাল ব্যালট গণনা বন্ধ
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে সাময়িক বিশৃঙ্খলায় পোস্টাল ব্যালটের গণনা বন্ধ হয়ে গিয়েছে।
আজ সোমবার (৪ মে) সকালে পোস্টাল ব্যালটের গণনা বন্ধ হয়ে যায়। খবর আনন্দবাজারের।
তৃণমূলের অভিযোগ, ছটি ট্রাঙ্কের মধ্যে ৫টি ট্রাঙ্ক আগে থেকেই খোলা ছিল। এ কারণে তারা আপত্তি তুললে গণনা বন্ধ করে দেওয়া হয়।
গত বুধবার (২৯ এপ্রিল) পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই দফায় সাত জেলার ১৪২টি আসনে ভোট হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। ভোটার তালিকার সংশোধনের (এসআইআর) পর এ বছর ভোটের হার অন্যান্য বারের তুলনায় অনেক বেশি। পশ্চিমবঙ্গের ভোটদানের হার রেকর্ড গড়ে ফেলেছে ইতোমধ্যেই। ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে রাজ্যটিতে।

এনটিভি অনলাইন ডেস্ক