Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ১৬ মে ২০২৬
আপডেট: ১৩:৫১, ১৬ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ১৬ মে ২০২৬
আপডেট: ১৩:৫১, ১৬ মে ২০২৬
আরও খবর
সুদের হার বাড়ার শঙ্কায় স্বর্ণের দামে বড় পতন
‘মক্কা চুক্তি’ নিয়ে নতুন বার্তা এরদোয়ানের
বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী
বিশ্ববাজারে ৩ শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম
সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের ড্রোন ও মিসাইল হামলা

জ্বালানি তেলের দাম কমাল পাকিস্তান

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ১৬ মে ২০২৬
আপডেট: ১৩:৫১, ১৬ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ১৬ মে ২০২৬
আপডেট: ১৩:৫১, ১৬ মে ২০২৬
ফাইল ছবি

চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের মাঝেই পাকিস্তানের সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। শুক্রবার (১৫ মে) রাতে পেট্রোলিয়াম ডিভিশনের জারি করা এক বিজ্ঞপ্তিতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৫ রুপি করে কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। নতুন এই সংশোধিত মূল্য আজ শনিবার (১৬ মে) থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে। খবর ডনের। 

দাম কমার পর পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০৯ দশমিক ৭৮ রুপি এবং প্রতি লিটার হাই-স্পিড ডিজেলের দাম দাঁড়িয়েছে ৪০৯ দশমিক ৫৮ রুপি। সাধারণত ব্যক্তিগত গাড়ি, ছোট যানবাহন, রিকশা এবং মোটরসাইকেলে পেট্রোল বেশি ব্যবহৃত হওয়ায় এই দাম কমার ফলে দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির পারিবারিক বাজেটে কিছুটা স্বস্তি মিলবে। অন্যদিকে ভারী পরিবহন খাত ও বড় বড় শিল্প জেনারেটরে ব্যবহৃত হাই-স্পিড ডিজেলের দাম কমায় পণ্য পরিবহণ খরচ ও উৎপাদন ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধের পর বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র সংকট তৈরি হয়। বিশেষ করে বিশ্বের মোট তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ সরবরাহের প্রধান রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়ে ওঠে। বর্তমানে এই যুদ্ধটি সাময়িক স্থগিত থাকলেও বাজার পরিস্থিতি এখনও অস্থিতিশীল। এই অস্থিতিশীলতার কারণে পাকিস্তান সরকার প্রতি সপ্তাহের শুক্রবার রাতে পেট্রোলিয়ামের মূল্য পুনর্নির্ধারণের নীতি গ্রহণ করে, যার ধারাবাহিকতায় গত সপ্তাহেও দেশটির সরকার প্রতি লিটার পেট্রোলে ১৪ দমমিক ৯২ রুপি এবং ডিজেলে ১৫ রুপি বাড়িয়েছিল। মে মাসের মাঝামাঝি এসে সেই বর্ধিত মূল্য থেকে এই ৫ রুপি কমানো হলো।

যুদ্ধ শুরুর পর গত ৬ মার্চ পাকিস্তান সরকার এক ধাক্কায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৫৫ রুপি বাড়িয়ে নজিরবিহীন কৃচ্ছ্রসাধন নীতি ঘোষণা করেছিল। এরপর বিশ্ব বাজারে দাম বাড়লেও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তিন দফায় মূল্যবৃদ্ধির প্রস্তাব নাকচ করে দেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে গত ২ এপ্রিল পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক ও অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব পেট্রোলে ৪৩ শতাংশ ও ডিজেলে রেকর্ড ৫৫ শতাংশ মূল্যবৃদ্ধির ঘোষণা দেন। এর ঠিক পরদিনই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পেট্রোলিয়াম লেভি প্রতি লিটারে ৮০ রুপি কমিয়ে পেট্রোলের দাম ৩৭৮ রুপিতে নামিয়ে আনেন। পরবর্তীতে গত ১০ এপ্রিল তিনি আবারও বড় ধরনের সমন্বয় করে ডিজেলের দাম লিটারে ১৩৫ রুপি এবং পেট্রোলের দাম ১২ রুপি হ্রাস করেছিলেন। সেই ধারাবাহিক ওঠানামার পর আজ থেকে নতুন এই হ্রাসকৃত মূল্য কার্যকর হলো।

জ্বালানি পাকিস্তান তেল
১০ মার্চ ২০২৬
ইউরোপ আগ্রহ দেখালে জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন
০৫ মার্চ ২০২৬
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১ নির্দেশনা
১৭ ডিসেম্বর ২০২৫
দেশের প্রথম স্বয়ংক্রিয় পেট্রলিয়াম বিপণন ডিপো উদ্বোধন
১১ আগস্ট ২০২৫
দেশের জ্বালানি খাতে বড় বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের
৩০ জুন ২০২৪
কমল ডিজেলের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রল
২৮ এপ্রিল ২০২৪
নবায়নযোগ্য শক্তির ব্যবহার ৪০ শতাংশে উন্নীত করতে চায় সরকার
৩১ মার্চ ২০২৪
ফের কমেছে জ্বালানি তেলের দাম
১৭ অক্টোবর ২০২৩
জ্বালানি খাতে সংকট দেখা দিতে পারে, জানালেন নসরুল হামিদ
১৭ মে ২০২৩
ভারত থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধ করবে ইউরোপ
০৯ জানুয়ারি ২০২৩
বিদ্যুৎ-জ্বালানির দাম সমন্বয় করতে পারবে সরকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইয়েমেনের মারিব ও তাইজের দিকে হুতিদের অগ্রযাত্রা কেন গুরুত্বপূর্ণ
  2. স্বাধীনতার দাবিতে সোচ্চার স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ডের জাতীয়তাবাদী নেতারা
  3. সুদের হার বাড়ানোর শঙ্কায় স্বর্ণের দামে বড় পতন
  4. সৌদি সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতিদের হামলার দাবি
  5. বিশ্ববাজারে ৩ শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম
  6. ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৬, নিখোঁজ শতাধিক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x