Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪৫, ১৮ মে ২০২৬
আপডেট: ১৮:৪৯, ১৮ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪৫, ১৮ মে ২০২৬
আপডেট: ১৮:৪৯, ১৮ মে ২০২৬
আরও খবর
স্বর্ণের দামে বড় পতন
কমল স্বর্ণের দাম
স্বর্ণ বহনের অভিযোগে ২ চীনা নাগরিক রিমান্ডে
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

চলতি বছর স্বর্ণের দামে বড় পরিবর্তনের আভাস

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪৫, ১৮ মে ২০২৬
আপডেট: ১৮:৪৯, ১৮ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪৫, ১৮ মে ২০২৬
আপডেট: ১৮:৪৯, ১৮ মে ২০২৬
ফাইল ছবি

চলতি বছর বিশ্ববাজারে স্বর্ণের দাম কোথায় গিয়ে ঠেকবে, তা নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো। বিশ্ববাজারে বড় দরপতনের পর আজ সোমবার (১৮ মে) কিছুটা স্থিতিশীল হয়েছে স্বর্ণের দাম। মূলত বিশ্বজুড়ে বন্ড মার্কেটে ধস ও মুদ্রাস্ফীতির আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণ কেনা বাড়িয়ে দেওয়ায় বাজারে এই পরিস্থিতি তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

আন্তর্জাতিক বাজারে আজ সোমবার (১৮ মে) স্পট গোল্ড প্রতি আউন্স চার হাজার ৫৩৯.৪৮ ডলারে কেনাবেচা হচ্ছে, যা সেশনের শুরুতে গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছিল। অন্যদিকে, জুনে ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৫৪৩ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড (মুনাফা) গত বছরের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর অর্থ হলো দীর্ঘমেয়াদে সুদের হার বাড়তে যাচ্ছে। যেহেতু স্বর্ণ বিনিয়োগকারীদের সরাসরি কোনো সুদ দেয় না, তাই সুদের হার বাড়লে স্বর্ণের দামের ওপর এক ধরনের চাপ তৈরি হয়। ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এখন ৫০ শতাংশ।

স্বর্ণের এই দরপতন ও স্বল্পমেয়াদি চাহিদা কমে যাওয়ার কারণে বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান চলতি ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় মূল্যের পূর্বাভাস প্রতি আউন্স পাঁচ হাজার ৭০৮ ডলার থেকে কমিয়ে পাঁচ হাজার ২৪৩ ডলারে নামিয়েছে। ব্যাংকটির মতে, স্বর্ণ এখন একটি অনিশ্চিত বৃত্তে আটকে আছে, যা আপাতত প্রতি আউন্স চার হাজার ৩৪০ ডলার থেকে চার হাজার ৭৩০ ডলারের মুভিং অ্যাভারেজের মধ্যে সীমাবদ্ধ। এর ফলে চলতি বছর স্বর্ণের দাম এই সীমার আশেপাশেই গিয়ে ঠেকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও কিছুটা প্রভাব পড়েছে। সোমবার (১৮ মে) আন্তর্জাতিক বাজারে স্পট রুপার দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৭৫.৬০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ০.১ শতাংশ কমে এক হাজার ৯৭০.৭৪ ডলার ও প্যালাডিয়ামের দাম ১.১ শতাংশ কমে এক হাজার ৩৯৬.৭৪ ডলারে নেমেছে।

এদিকে, মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। রোববার (১৭ মে) সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলায় আগুন লাগার পর বিশ্ববাজারে তেলের দাম গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

স্বর্ণ স্বর্ণের দাম
২৬ অক্টোবর ২০২৬
স্বর্ণের দামে বড় পতন, যে দামে মিলছে এক ভরি
২৫ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক
২৫ অক্টোবর ২০২৬
টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম
২৪ অক্টোবর ২০২৬
টানা তিন দফা কমে যে দামে মিলছে এক ভরি স্বর্ণ
২৩ অক্টোবর ২০২৬
চার মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম
২৩ অক্টোবর ২০২৬
টানা তিন দফা কমল স্বর্ণের দাম, ভরি কত?
২৩ অক্টোবর ২০২৬
স্বর্ণের দামে পতন, এক ভরি মিলছে কত টাকায়?
২২ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে স্বর্ণের দাম
২২ অক্টোবর ২০২৬
মূল্যস্ফীতির শঙ্কায় আরও কমল স্বর্ণের দাম
২২ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত এক দলের
  2. ইরানে নতুন হামলা, নাকি শান্তি আলোচনার পথে ওয়াশিংটন?
  3. রাজনৈতিক মতামতের জন্য কাজ হারিয়েছেন প্রকাশ রাজ : স্ত্রী
  4. নেতানিয়াহু ও আইজেনকোট : ইসরায়েলের সামনে কোন পথ খোলা?
  5. ইতালিজুড়ে হাজারো শিক্ষার্থী ও শ্রমিকের বিক্ষোভ
  6. শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে কাতারের প্রতিনিধিদল তেহরানে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x