Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ২২ মে ২০২৬
আপডেট: ১২:৪৫, ২২ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ২২ মে ২০২৬
আপডেট: ১২:৪৫, ২২ মে ২০২৬
আরও খবর
গাজায় পানির তীব্র সংকট, দৈনিক চাহিদার সিকিভাগ পাচ্ছে অর্ধেকের বেশি মানুষ
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ মরদেহ উদ্ধার, বেশিরভাগই নারী ও শিশু
ট্রাম্পের গাজা পরিকল্পনার মধ্যেও ইসরায়েলি হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত
ট্রাম্পের গাজা পরিকল্পনার মধ্যেই ইসরায়েলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত
ইসরায়েল কি সত্যিই গাজা থেকে সৈন্য প্রত্যাহারে প্রস্তুত?

তুরস্কে পৌঁছে ভয়ংকর নির্যাতনের বর্ণনা দিলেন ফ্লোটিলার অধিকারকর্মীরা

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ২২ মে ২০২৬
আপডেট: ১২:৪৫, ২২ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ২২ মে ২০২৬
আপডেট: ১২:৪৫, ২২ মে ২০২৬
ইস্তাম্বুল বিমানবন্দরে ফ্লোটিলার অধিকারকর্মীরা।

আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী মানবিক সহায়তা বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া আন্তর্জাতিক অধিকারকর্মীরা অবশেষে মুক্ত হয়ে তুরস্কে পৌঁছেছেন। টার্কিশ এয়ারলাইন্সের তিনটি বিশেষ ফ্লাইটে করে ইস্তাম্বুল বিমানবন্দরে নামার পর, ইসরায়েলি বন্দিশালায় তাদের ওপর চালানো অমানবিক ও ভয়ংকর নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন এই সমাজকর্মীরা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘আনাদোলুকে’ দেওয়া সাক্ষাৎকারে তারা জানান, এই বর্বরতা আত্মরক্ষার জন্য ছিল না, এটি ছিল নিষ্ঠুর শাস্তি।

আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, মুক্ত হয়ে আসা বিভিন্ন দেশের সমাজকর্মীদের শরীরে এখনও ইসরায়েলি পৈশাচিকতার ক্ষতচিহ্ন স্পষ্ট। 

কানাডিয়ান অধিকারকর্মী ইহাব লোতায়েফ তার ব্যান্ডেজ করা হাত দেখিয়ে জানান, আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের ধরে নিয়ে যাওয়ার পর বন্দিশালায় তীব্র মানবিক সংকট তৈরি হয়েছিল। সেখানে অন্য বন্দিদের সাহায্য করা ও তৃষ্ণার্ত মানুষকে পানি দেওয়াটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়।

লোতায়েফ বলেন, আমি খাঁচাবন্দি তৃষ্ণার্ত মানুষদের পানি দিচ্ছিলাম, যা এক ইসরায়েলি সৈন্যের সহ্য হয়নি। সে ক্ষিপ্ত হয়ে এসে সরাসরি আমার হাতে ছুরি দিয়ে আঘাত করে। ছুরির আঘাতে আমার হাতের স্বাভাবিক অনুভূতি হারিয়ে ফেলি। ওরা আমাদের ওপর প্রচণ্ড সহিংসতা চালিয়েছে। অনেকের পাঁজর ভেঙে দেওয়া হয়েছে। সেই মারধর আত্মরক্ষার জন্য ছিল না; ওটা ছিল স্রেফ আমাদের শাস্তি দেওয়ার জন্য।

ভ্যাঙ্কুভার থেকে আসা আরেক কানাডিয়ান নাগরিক মাইকেল ফ্রান্স জানান, গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার অপরাধে ইসরায়েলি বাহিনী তাদের দুটি জাহাজকে ভাসমান টর্চার সেলে রূপান্তর করেছিল।

ফ্রান্স বলেন, আমাদের একটি মালবাহী লোহার কনটেইনারের ভেতর আটকে রাখা হয়েছিল। সম্পূর্ণ লোহার মেঝেতে আমাদের ঘুমাতে হতো। তারা আমাদের স্বাগত জানিয়েছিল ইলেকট্রোশক ডিভাইস দিয়ে। এছাড়া মানসিক নির্যাতনের অংশ হিসেবে প্রতি দুই-তিন ঘণ্টা পর পর কনটেইনারের ভেতর ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড ফাটানো হতো, যাতে আমরা ঘুমাতে না পারি।

তিনি আরও জানান, তার মাথায় ও মুখে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। জুতোবিহীন খালি পায়ের ওপর ইসরায়েলি সেনারা ভারী মিলিটারি বুট দিয়ে অনবরত পাড়া দিয়েছিল। তবে ফ্রান্স জোর দিয়ে বলেন, আমরা কোনো হিরো নই। আমরা আমাদের ক্ষত নিয়ে কথা বলছি কেবল ফিলিস্তিনের পরিস্থিতি বিশ্ববাসীকে মনে করিয়ে দেওয়ার জন্য। কারণ, গাজার মানুষ প্রতিদিন যা সহ্য করছে, তার তুলনায় আমাদের ওপর হওয়া এই আচরণ কিছুই না।

নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের অধিকারকর্মী হাহোনা ওর্মসবি জানান, জাহাজ থেকে ধরে তাদের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া পর্যন্ত নির্মমভাবে পেটানো হয়েছে। ওর্মসবি বলেন, আমাকে চেয়ারে বেঁধে যৌনাঙ্গে লাথি মারা হয়েছে, অনবরত মুখে ঘুসি মারা হয়েছে। আমি পুরোটা সময় চুপ ছিলাম, তাও রেহাই পাইনি। আমার ধারণা, আমার আদিবাসী চেহারা ও শরীরের মাওরি ট্যাটু দেখে বর্ণবাদী মনোভাব থেকেই ওই সেনারা আমার ওপর বেশি ক্ষোভ উগড়ে দিয়েছে। দেয়ালের সঙ্গে সজোরে আঘাত করায় তাঁর ঠোঁট ও হাত কেটে গেছে।

তবে এই ভয়ংকর অভিজ্ঞতার পরও ফ্লোটিলার অধিকারকর্মীরা একবাক্যে জানিয়েছেন, তাদের এই বেদনা গাজার ফিলিস্তিনিদের প্রতিদিনের যন্ত্রণার তুলনায় অত্যন্ত সামান্য। একই সঙ্গে ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলি ‘গণহত্যা’ বন্ধে বিশ্বের সব দেশের সরকারকে কেবল বিবৃতি না দিয়ে অবিলম্বে যুদ্ধক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

গাজা ইসরায়েল সুুমুদ ফ্লোটিলা
০৬ জুন ২০২৬
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৭
৩০ মে ২০২৬
গাজা নিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আসলে কী?
২২ মে ২০২৬
গাজায় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
২০ এপ্রিল ২০২৬
স্যাটেলাইট চিত্রে গাজায় ইসরায়েলের সামরিক স্থাপনা সম্প্রসারণের প্রমাণ
১৫ এপ্রিল ২০২৬
গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ নিহত ১১
১৬ মার্চ ২০২৬
গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ১৩
০৮ মার্চ ২০২৬
গাজায় ইসরায়েলি হামলায় বাবা-মেয়ে নিহত, সংঘাত চলছেই
০৬ ফেব্রুয়ারি ২০২৬
গাজার অবরোধ ভাঙতে ১০০ নৌবহর, মার্চে নতুন অভিযানের ঘোষণা
২৭ জানুয়ারি ২০২৬
হামাসের নিরস্ত্রীকরণে মিলতে পারে ‘সাধারণ ক্ষমা’ : মার্কিন কর্মকর্তা
০৪ ডিসেম্বর ২০২৫
গাজায় তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের কাছে ‘নতজানু’ হয়েছে মার্কিন বাহিনী : আইআরজিসি
  2. অস্ত্র সংকটের কারণেই কি ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র?
  3. চৌর্যবৃত্তি বিতর্কের কেন্দ্রে থাকা সাবেক ক্যামব্রিজ অধ্যাপকের মরদেহ উদ্ধার
  4. লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬
  5. শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০
  6. হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, আহত ২৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x