ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় জি-৭ সম্মেলনে পৌঁছেছেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ মঙ্গলবার (১৬ জুন) ফ্রান্সের অবকাশযাপন কেন্দ্র এভিয়ান শহরে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে পৌঁছেছেন। এভিয়ান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সম্মেলনে অংশ নেওয়া নেতারা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা করবেন। এর আগে সোমবার সম্মেলনে পৌঁছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে ‘হয়তো আমরা কিছু করতে পারব।’
রাশিয়ার পূর্ণমাত্রার হামলার মাধ্যমে প্রতিবেশী ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর চার বছরেরও বেশি সময় ধরে সংঘাত চলছে। এই যুদ্ধের অবসানে নতুন কোনো অগ্রগতি সম্ভব কি না, তা নিয়েই জি-৭ নেতাদের আলোচনা হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)