রাশিয়ায় নজিরবিহীন ড্রোন হামলা
রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে ধেয়ে আসা প্রায় পাঁচ শতাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছেন শহরটির মেয়র সের্গেই সোবিয়ানিন। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চলে এযাবৎকালের অন্যতম বড় এই আকাশপথের হামলা।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানান মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। খবর এএফপির।
টেলিগ্রাম পোস্টে সোবিয়ানিন লেখেন, সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে আটটা থেকে ৩ নভেম্বর সকাল সাড়ে সাতটা পর্যন্ত মস্কো অঞ্চল লক্ষ্য করে মোট ৪৯৩টি চালকবিহীন আকাশযান (ইউএভি) বা ড্রোন উড়ে আসে।
মেয়র সোবিয়ানিন আরও জানান, বেশিরভাগ ড্রোনকে মস্কোর দূরবর্তী আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে অন্তত ১৮৭টি ড্রোন মস্কো শহরের বেশ কাছাকাছি চলে এলে সেগুলোকে সফলভাবে নিষ্ক্রিয় বা নির্দেশচ্যুত করে ভূপাতিত করে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী।
হামলার ঘটনায় জরুরি সেবার সদস্যরা ক্ষয়ক্ষতি ও ড্রোনগুলোর ধ্বংসাবশেষ পড়ার স্থানগুলোতে উদ্ধার ও উদ্ধার পরবর্তী কাজ চালিয়ে যাচ্ছেন বলে শহর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক