Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ০৯ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৪৫, ০৯ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ০৯ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৪৫, ০৯ জুলাই ২০২৬
আরও খবর
ট্রাম্পের শান্তি উদ্যোগে সাড়া দিচ্ছেন না পুতিন, আরও বড় হামলার আশঙ্কা
চীনে জুতা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮
কিয়েভে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ন্যাটো সম্মেলনের মাঝেই তীব্র উত্তেজনা
ন্যাটো সম্মেলনে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইবেন জেলেনস্কি
সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রুশ হামলায় কিয়েভে নিহত ১১

ইউক্রেনের ড্রোন হামলায় রুশ তেল ডিপো ও ট্যাংকারে আগুন

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ০৯ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৪৫, ০৯ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ০৯ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৪৫, ০৯ জুলাই ২০২৬

রাশিয়ার তেল ডিপো, জ্বালানি সংরক্ষণাগার, তেল পাম্পিং স্টেশন এবং আজভ সাগরে থাকা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায়। ইউক্রেন বলছে, রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত এই হামলা দেশটির যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করার অংশ।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার টভের ও স্তাভরোপোল অঞ্চলের তেল ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর আল জাজিরার। 

এদিকে হামলার কারণে আজভ সাগরে থাকা দুটি তেলবাহী ট্যাংকারেও আগুন লাগে। রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানান, হামলার পর একটি ট্যাংকারে আগুন জ্বলছিল এবং উভয় জাহাজের নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলায় ফ্রন্টলাইন থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরের একটি জ্বালানি সংরক্ষণাগার, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরের উফা শহরের একটি তেল পাম্পিং স্টেশন এবং রোস্তভ অঞ্চলের একটি তেল লোডিং টার্মিনালেও আঘাত হানা হয়েছে।

জেলেনস্কি বলেন, রাশিয়া যুদ্ধ বন্ধ করতে অস্বীকৃতি জানানোয় ইউক্রেন ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ কৌশলের অংশ হিসেবে এসব হামলা চালাচ্ছে।

জেলেনস্কি বলেন, আমরা বহুবার রাশিয়াকে এই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছি। প্রতিটি বিলম্বের মূল্য যেন রাশিয়াকেই দিতে হয়—এটাই আমাদের লক্ষ্য।

ইউক্রেনের ধারাবাহিক হামলার ফলে রাশিয়ার জ্বালানি খাত চাপে পড়েছে। বিভিন্ন তেল ডিপো ও শোধনাগারে হামলার কারণে দেশটিতে জ্বালানি সংকট তীব্র হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ রাশিয়া কিছু জ্বালানি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে।

স্থানীয় গণমাধ্যম ও সরকারি তথ্য অনুযায়ী, রাশিয়ার ৯০ শতাংশের বেশি অঞ্চলে পেট্রোল ও ডিজেলের রেশনিং চালু হয়েছে অথবা জ্বালানি সংকটের খবর পাওয়া গেছে।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বুধবার (৮ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত তারা ৭৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, একই সময়ে রাশিয়া ইউক্রেনের ওপর ৯৪টি দূরপাল্লার ড্রোন এবং দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ৭২টি ড্রোন প্রতিহত বা জ্যাম করা হলেও ১৯টি ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্র ১৩টি স্থাপনায় ক্ষয়ক্ষতি ঘটায়।

এ হামলার একদিন আগে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৈঠকে ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতি দেন, যা ইউক্রেনের প্রতি তার অবস্থানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

ইউক্রেনের রাশিয়ার ভেতরে হামলা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, এটি অবশ্যই উত্তেজনা বৃদ্ধি করছে, তবে এমন চাপই শেষ পর্যন্ত যুদ্ধের অবসানের পথ তৈরি করতে পারে।

তবে ক্রেমলিন এই অবস্থান প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সামরিক চাপ বাড়িয়ে রাশিয়াকে ছাড় দিতে বাধ্য করা যাবে—হোয়াইট হাউসের এমন ধারণা ভুল।

পেসকভ সতর্ক করে বলেন, এ ধরনের উত্তেজনা যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে পারে। প্রয়োজনে রাশিয়া আরও বড় নিরাপত্তা বলয় গড়ে তুলতে পূর্ব ইউক্রেনের আরও এলাকা দখলের চেষ্টা করবে।

রাশিয়া ইউক্রেন ড্রোন হামলা ট্যাংকার আগুন

সংশ্লিষ্ট সংবাদ: রাশিয়া

১০ জুলাই ২০২৬
ট্রাম্পের শান্তি উদ্যোগে সাড়া দিচ্ছেন না পুতিন, আরও বড় হামলার আশঙ্কা
০৪ জুলাই ২০২৬
ইউক্রেনের আরও একটি শহর দখলের দাবি রাশিয়ার
২৩ জুন ২০২৬
অ্যাটমিক কুইজে সাফল্য, রাশিয়ায় যাচ্ছে ভাই-বোন দুর্জয় ও সিদ্ধা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধবিরতি ‘শেষ’ বললেও ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্পের সম্মতি
  2. ৩২২ এমপির সমর্থন, যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম
  3. ‘অনন্ত যুদ্ধের’ চক্রে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, নেপথ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ?
  4. সহায়তা কমায় জাতিসংঘের জরুরি সেবা থেকে বঞ্চিত ১০ লাখ নারী ও কিশোরী
  5. তাইওয়ানে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, ফিলিপাইনে নিহত ১৫
  6. খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x