Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:২০, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:২৩, ০১ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:২০, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:২৩, ০১ আগস্ট ২০২৬
আরও খবর
বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল কামানের ৫টি গোলা
সৌদির ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের
ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের গণজমায়েত
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১৪
রেকর্ড উচ্চতায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার, কমছে তেলের দাম

ইরানে ‘খুব কঠোর’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:২০, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:২৩, ০১ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:২০, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:২৩, ০১ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (৩১ আগস্ট) আবারও ইরানে ‘খুব কঠোরভাবে’ হামলা চালানোর হুমকি দিয়েছেন। 

এদিকে, মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিনি চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের হামলার কথা বিবেচনা করছেন। ইরানের জ্বালানি অবকাঠামোতে এই হামলা হতে পারে। খবর এএফপির।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলছে। পাল্টাপাল্টি হামলার কারণে এই সংঘাতের শেষের কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না।

শুক্রবার মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড প্রেসিডেন্সিয়াল রিট্রিটে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, আমরা ইরানে খুব কঠোরভাবে আঘাত করব। একপর্যায়ে তারা বলবে, আমরা আর এটা সহ্য করতে পারছি না।

পরে ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করার লক্ষ্যে ট্রাম্প নতুন করে হামলার নির্দেশ দিয়েছেন, যা চলতি সপ্তাহান্তেই শুরু হতে পারে।

অন্যদিকে সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে জ্বালানি খাতের স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে, যা সপ্তাহজুড়েও চলতে পারে। সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে তেল শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্র থাকতে পারে।

যুদ্ধ চলাকালে ট্রাম্প বারবার ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে আসছেন। গত সপ্তাহে তিনি হুমকি দেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কোনো জাহাজ আক্রান্ত হলে প্রতিবার একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে।

সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখনও এই অভিযানে চূড়ান্ত অনুমোদন দেননি। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ বিষয়ে সমন্বয় করছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ওয়াশিংটন সফর করে ট্রাম্প ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করার কয়েক দিন পরই এই প্রতিবেদন প্রকাশিত হলো।

সিবিএস জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা এই পরিকল্পনার বিষয়ে তীব্র আপত্তি জানান।

যুক্তরাষ্ট্র ইরান হামলা ট্রাম্প

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৩ ঘন্টা আগে
বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল কামানের ৫টি গোলা
৭ ঘন্টা আগে
রেকর্ড উচ্চতায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার, কমছে তেলের দাম
৯ ঘন্টা আগে
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংকটে যুক্তরাষ্ট্র, গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর শেষের পথে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত প্রায় শেষ
  2. বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন সপ্তাহে সর্বনিম্ন
  3. বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা, তসলিমাকে যে জবাব দিলেন ককরোচ প্রধান
  4. তেলের দাম কমায় স্বর্ণের দাম বাড়ল
  5. আনুষ্ঠানিকভাবে দেশের নাম পাল্টে ফেলল নাউরু
  6. ইথিওপিয়ায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ভূমিধসে নিহত ১৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x