Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪০, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৪২, ১০ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪০, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৪২, ১০ আগস্ট ২০২৬
আরও খবর
সৌদির পাইপলাইনে ইরাক থেকে ড্রোন হামলা, বন্ধ তেল সরবরাহ
পিকআপ-অটোরিকশা সংঘর্ষে গাজীপুরের অতিরিক্ত পিপি নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল চালক নিহত
গাজীপুরে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৫, শিশুসহ আহত অর্ধশতাধিক

রাশিয়ার তেল শোধন নগরীতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১৩

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪০, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৪২, ১০ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪০, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৪২, ১০ আগস্ট ২০২৬
ইউক্রেনের ঝাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার বিমান হামলার পর আগুন নেভাচ্ছেন একজন অগ্নিনির্বাপন কর্মী। ছবি : এএফপি

মধ্য রাশিয়ার তাতারস্তান অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। চার বছরেরও বেশি সময় আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন পরিচালিত অন্যতম মারাত্মক হামলা ছিল এটি। ইউক্রেন জানিয়েছে, তারা তাদের সীমান্ত থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরের শিল্প নগরী নিঝনেকামস্কের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।  

জাতিসংঘের মতে, উভয় পক্ষই এ বছর তাদের দূরপাল্লার হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, যার ফলে বেসামরিক নাগরিক মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। সোমবার (১০ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে আঞ্চলিক প্রেস সার্ভিস জানিয়েছে, নিঝনেকামস্কে সর্বশেষ হামলার ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, হামলায় আরও ৭৫ জন আহত হয়েছে, যাদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রাশিয়ার তাতারস্তান অঞ্চলটি জ্বালানি সম্পদে সমৃদ্ধ এবং এখানে অনেক বড় বড় তেল শোধনাগার রয়েছে। কিয়েভ এগুলোকে তাদের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু বানিয়ে আসছে।  সোশ্যাল মিডিয়ায় আসা যাচাইহীন ফুটেজে একটি তেল স্থাপনায় বড় ধরনের কালো ধোঁয়ার মেঘ দেখা গেছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, তারা রুশ আক্রমণকারী পক্ষের সামরিক সক্ষমতা হ্রাস করার প্রচারণার অংশ হিসেবে জ্বালানি খাতের জায়ান্ট 'তাতনেফ্ট' নিয়ন্ত্রিত তানেকো শোধনাগারে হামলা চালিয়েছে।

এদিকে, গুরুতর অপরাধের তদন্তকারী রাশিয়ার তদন্তকারী কমিটি জানিয়েছে, নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। আঞ্চলিক সরকার সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে তাজিকিস্তান ও উজবেকিস্তানের নাগরিকরাও আছেন। 

প্রাণঘাতী হামলা

সোমবার রাশিয়ার পক্ষ থেকেও ইউক্রেনে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। স্থানীয় ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রের নিকটবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের একটি গ্রামে রাশিয়ার কামান হামলায় পাঁচজন নিহত হয়েছে।  টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আঞ্চলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, ‘১০ আগস্ট রুশ বাহিনী চুহুইভ জেলার বুগাইভকা গ্রামের আবাসিক এলাকায় একটি ভয়াবহ কামান হামলা চালায়। শত্রুর এই আক্রমণের ফলে একাধিক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এতে পাঁচজন নিহত হয়েছে।’ তারা পোস্টটিতে একটি ছবিও যুক্ত করে, যেখানে দেখা যায় হামলাটিতে একটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতে ইউক্রেনের নিক্ষেপ করা ৪৫৬টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে কতটি ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে তা তারা কখনোই প্রকাশ করে না।

তাতারস্তান অঞ্চলটির পক্ষ থেকে এর আগেও ইউক্রেনের ব্যাপক আকারের ড্রোন হামলার কথা জানিয়েছিল।  ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর পরিচালত হামলায় ১২৬টি ড্রোন নিক্ষেপ করেছে। সেখানকার কর্মকর্তারা জানান, রাশিয়ার সীমান্ত অঞ্চল বেলগোরোদে ইউক্রেনীয় হামলায় একজন নারী নিহত হয়েছে এবং সম্মুখভাগের খেরসন অঞ্চলে একটি ট্যাক্সিতে রাশিয়ার ড্রোন হামলায় একজন পুরুষ নিহত হয়েছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলে এর আগে বিদ্যুৎ গ্রিডে রাশিয়ার হামলার পর এখনো কয়েক হাজার পরিবার বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।  রাশিয়ার টানা চার বছরের হামলায় বিদ্যুৎ ও জ্বালানি নেটওয়ার্ক এখনো বিপর্যস্ত থাকায় আসন্ন শীত মৌসুম নিয়ে কিয়েভে উদ্বেগ বাড়ছে। গত শীতে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার পর লাখ লাখ মানুষ অন্ধকারে ডুবে গিয়েছিল এবং ঘণ্টার পর ঘণ্টা তাদের হিটিং ও পানি সরবরাহ ব্যবস্থা অকেজো ছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ সপ্তাহের শেষ দিকে সতর্ক করে বলেছেন, রাশিয়ার হামলার পর তার দেশে বলতে গেলে অক্ষত কোনো তাপবিদ্যুৎ কেন্দ্র অবশিষ্ট নেই। কিয়েভে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টারেরও (আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা) সংকট দেখা দিয়েছে। এর কারণ হলো রাশিয়া প্রতিহত করা কঠিন এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। গত দুই মাসে কিয়েভে আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু মানুষের মৃত্যু হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ড্রোন হামলা নিহত
২২ ডিসেম্বর ২০২৫
ইউক্রেন যুদ্ধ বন্ধে মায়ামিতে আলোচনা, যুক্তরাষ্ট্র বলছে ‘গঠনমূলক ও ফলপ্রসূ’
০৫ ডিসেম্বর ২০২৫
শক্তি প্রয়োগে হলেও ডনবাসের নিয়ন্ত্রণ নেব : পুতিন
০৩ ডিসেম্বর ২০২৫
ইউরোপ যুদ্ধ চাইলে আমরা এখনই প্রস্তুত : পুতিন
০৩ ডিসেম্বর ২০২৫
ভূখণ্ড নিয়ে ইউক্রেনের সঙ্গে ‘কোনো আপস নয়’ : রুশ কর্মকর্তা
২৪ নভেম্বর ২০২৫
ইউক্রেন শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি
১৪ নভেম্বর ২০২৫
ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক হামলা
২৫ অক্টোবর ২০২৫
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে নতুন পদক্ষেপ
১৯ অক্টোবর ২০২৫
রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের জয় অসম্ভব : সাবেক ব্রিটিশ সেনাপ্রধান
১৩ অক্টোবর ২০২৫
রুশ সামরিক স্থাপনা ছাড়া টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার হবে না : জেলেনস্কি
১১ অক্টোবর ২০২৫
ইউক্রেনকে সহায়তায় রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করবে যুক্তরাজ্য
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কারাগারে ভারতের সাবেক সংসদ সদস্যের মোবাইলে মিলল ৯০ পর্নো ভিডিও
  2. হরমুজে হামলা বাড়িয়েছে ইরান, নির্ধারিত সময়ে জাহাজ চালানোর আহ্বান যুক্তরাষ্ট্রের
  3. দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
  4. ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তান, পথের কাঁটা ভারত
  5. ভারতে পৌঁছালেন পুতিন, নজর কাড়ল নিরাপত্তার বিশেষ কৌশল
  6. সৌদির পাইপলাইনে ইরাক থেকে ড্রোন হামলা, বন্ধ তেল সরবরাহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x