Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৩০, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৩৩, ২৩ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৩০, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৩৩, ২৩ আগস্ট ২০২৬
আরও খবর
জাবিতে ২ হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ৯
বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ৫২৭, এলাকায় আতঙ্ক
কুমিল্লায় কুকুরের কামড়ে পাঁচ শিশুসহ আহত ৬
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল নেপালও

জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৩০, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৩৩, ২৩ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৩০, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৩৩, ২৩ আগস্ট ২০২৬
ফাইল ছবি

জাপানের পূর্বাঞ্চল ও রাজধানী টোকিওসহ আশপাশের বিশাল এলাকায় ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। কম্পনের পর বেশ কয়েকটি লাইনে ট্রেন চলাচল ব্যাহত হলেও কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। খবর আনাদুলুর। 

স্থানীয় সময় রোববার (২৩ আগস্ট) ভোররাতে ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে ভূপৃষ্ঠের প্রায় ৬৮ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ও আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে, শক্তিশালী এই কম্পনে কানাগাওয়া, চিবা, সাইতামা এবং মধ্য টোকিওজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের পর বিভিন্ন স্থানে সুরক্ষাজনিত কারণে তোবু রেলওয়েসহ একাধিক লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় অথবা ট্রেনের গতি কমিয়ে আনা হয়। তোকাই, ফুকুশিমা দাইইচি ও ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা বা ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ যাচাই করে দ্রুত জনগণকে তথ্য পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়েছেন।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী এক সপ্তাহে- বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন এলাকাগুলোতে সমমাত্রার আফটারশক বা অনুকম্পন হতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জাপান ভূমিকম্প আহত টোকিও
০৭ আগস্ট ২০২৬
জাপানে টাইফুন ‘ডলফিনের’ আঘাত, আড়াই লাখ মানুষকে সরে যেতে নির্দেশ
৩১ জুলাই ২০২৬
জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪
২৯ জুলাই ২০২৬
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান
২৭ জুলাই ২০২৬
এক বছর পর জাপানের উদ্দেশে উড়ল বিমানের ফ্লাইট
২১ জুলাই ২০২৬
১২তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক : নারীর মৃত্যু, জীবিত যুবক
০৭ জুলাই ২০২৬
বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাইকা প্রেসিডেন্ট
২৫ জুন ২০২৬
জাপানেও ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
০৯ জুন ২০২৬
অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান
২৮ এপ্রিল ২০২৬
জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের
২৭ এপ্রিল ২০২৬
জাপানে শক্তিশালী ভূমিকম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সৌদি সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতিদের হামলার দাবি
  2. বিশ্ববাজারে ৩ শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম
  3. ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৬, নিখোঁজ শতাধিক
  4. হরমুজ প্রণালি নিয়ে বৈঠক স্থগিত, মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উদ্যোগে ধাক্কা
  5. রুশ হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন
  6. ভাঙার পথে যুক্তরাজ্য, শিগগিরই আসছে ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x