Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ২৮ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:৪৮, ২৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ২৮ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:৪৮, ২৮ আগস্ট ২০২৬
আরও খবর
জাপান সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বিশেষ ডেস্ক চালু
হুথিদের রুখতে ইয়েমেনে ৪ কার্গো অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘সৌদি হামলায় সমর্থন দিলে মার্কিন স্বার্থে আঘাত হানবে হুতিরা’

দক্ষিণ কোরিয়ায় অস্ত্র বিক্রির অনুমোদন, ‘শক্তিশালী জবাবের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ২৮ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:৪৮, ২৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ২৮ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:৪৮, ২৮ আগস্ট ২০২৬
উত্তর কোরিয়ার পতাকা। ছবি : বাসস

দক্ষিণ কোরিয়াকে কৌশলগত ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং মানবাধিকার পর্যবেক্ষণ প্রকল্পে অর্থায়নের মার্কিন পরিকল্পনার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলেছে, যুক্তরাষ্ট্রের বৈরিতার জবাবে তারা ‘শক্তিশালী জবাব’ দেবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার জানায়, দক্ষিণ কোরিয়াকে এআইএম-৯ এক্স সাইডউইন্ডার ব্লক-২ ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহের সম্ভাব্য অনুমোদন দেওয়া হয়েছে। এর আনুমানিক মোট মূল্য ১২ কোটি ৫০ লাখ ডলার।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়াকে বোঝাতে ‘আরওকে’ উল্লেখ করে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আঞ্চলিক নিরাপত্তা পরিবেশের ওপর যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরূপ প্রভাব আমরা উপেক্ষা করতে পারি না।

উত্তর কোরিয়ায় মানবাধিকার এবং তথ্যপ্রবাহ-সংক্রান্ত কর্মসূচিতে ওয়াশিংটনের লাখ লাখ ডলার দেওয়ার পরিকল্পনারও সমালোচনা করেছে পিয়ংইয়ং।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরো গত সপ্তাহে উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করতে বিভিন্ন সংস্থার জন্য উন্মুক্ত প্রতিযোগিতার ঘোষণা দেয়। পিয়ংইয়ংকে বোঝাতে দপ্তরটি ‘ডিপিআরকে’ শব্দটি ব্যবহার করে জানায়, এসব উদ্যোগের লক্ষ্য উত্তর কোরিয়ার ‘তথ্যের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করা।’

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ‘যুক্তরাষ্ট্রের বৈরী পদক্ষেপের ধারাবাহিকতা ও স্থায়িত্বের’ নিন্দা জানিয়েছে। এসব সর্বশেষ পদক্ষেপকে তারা এমন নিরাপত্তা হুমকি হিসেবে বর্ণনা করেছে, যার লক্ষ্য ‘আমাদের রাষ্ট্রের সামাজিক ব্যবস্থায় অস্থিতিশীলতা সৃষ্টি করা।’

বিবৃতিতে বলা হয়, বৈরী কর্মকাণ্ডের জবাবে উত্তর কোরিয়া গুরুতর, তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পিয়ংইয়ংয়ের প্রতি বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার বিষয়টিও রয়েছে। তবে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া শীতলই রয়েছে।

১৯৫০-৫৩ সালের যুদ্ধের পর শান্তিচুক্তি হয়নি, যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তাই দুই কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। উত্তর কোরিয়ার হামলার মধ্য দিয়ে ওই যুদ্ধ শুরু হয়েছিল।

দক্ষিণ কোরিয়া মার্কিন অস্ত্র উত্তর কোরিয়া হুঁশিয়ারি

সংশ্লিষ্ট সংবাদ: দক্ষিণ কোরিয়া

২৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে দক্ষিণ কোরিয়া
১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশে নতুন শহর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চায় দক্ষিণ কোরিয়া
০৪ আগস্ট ২০২৬
দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘বাংলাদেশি মন্ত্রীদের ফেসবুক দেখলেই বোঝা যাবে ভারতে আন্দোলনের পেছনে কারা’
  2. ডলার শক্তিশালী হওয়ায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  3. বিমানবন্দরে হামলার আগে সৌদির আগাম সতর্কীকরণ ব্যবস্থা নীরব ছিল
  4. ইরানের হামলা সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন : কাতার আমির
  5. ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, বিপুল খাদ্যপণ্য নষ্ট
  6. ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়ালে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হুথিদের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x