Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:৩৪, ০২ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:৩৪, ০২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ইরানের দুটি সরকারি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা
কিয়েভের উপকণ্ঠে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩৭
ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের কঠিন’ নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের
উত্তর কোরিয়ার বিশেষায়িত ড্রোন ইউনিট রাশিয়ায় মোতায়েন, চিন্তিত ইউক্রেন
বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম

অপরাধের অনুশোচনা না হওয়া পর্যন্ত মার্কিন ঘাঁটিতে হামলা চলবে : ইরান

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:৩৪, ০২ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:৩৪, ০২ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান। ফাইল ছবি 

দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন তাদের অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত এই হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তেহরান। খবর আলজাজিরার। 

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় হেডকোয়ার্টার্সের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাকারি এই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে সম্প্রচারিত বক্তব্যে জুলফাকারি দাবি করেন, ইরানি বাহিনীর পাল্টা হামলায় ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর অবকাঠামো, সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে এই অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা ও শীর্ষ কমান্ডার নিহত ও আহত হয়েছেন।

কর্নেল ইব্রাহিম জুলফাকারি বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমাদের এই আক্রমণাত্মক সামরিক অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না তারা নিজেদের সংঘটিত অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ করছে। 

ইরানি এই মুখপাত্র আরও সতর্ক করে দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করে তবে ভবিষ্যতে ইরানের পক্ষ থেকে ‘আরও ভারী, ব্যাপক ও ধ্বংসাত্মক’ জবাব দেওয়া হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যে সকল দেশ মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতা করছে, তাদেরকেও এর মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।

ইরান-যুক্তরাষ্ট্র সামরিক অভিযান ড্রোন হামলা মধ্যপ্রাচ্য সংঘাত

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-যুক্তরাষ্ট্র

২৫ আগস্ট ২০২৬
ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের কঠিন’ নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৭ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ভেস্তে যাবে সমঝোতা স্মারক?
২৩ জুন ২০২৬
ইসরায়েলকে দমনের ‘বিরাট ক্ষমতা’ আছে ট্রাম্পের, কিন্তু তিনি কি তা করবেন?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চলন্ত স্লিপার বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  2. নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩৯
  3. নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা
  4. নেপালের বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৫ হাজার
  5. নিউইয়র্কে আরএসএসের বিরুদ্ধে বিক্ষোভ, ভারতের পতাকা ছিঁড়ল খালিস্তানপন্থীরা
  6. নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x