Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৫৮, ০৮ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৫৮, ০৮ অক্টোবর ২০২৬
আরও খবর
তাহসিফের মৃত্যু : যা আছে সুরতহাল প্রতিবেদন
নিরপেক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে ‘জনগণের পুলিশ’ গড়ে তোলার আহ্বান
মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

‘শান্তিতে আমার নোবেল পাওয়া উচিত’, এবারও আশাবাদী ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৫৮, ০৮ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৫৮, ০৮ অক্টোবর ২০২৬

বিশ্বশান্তির ত্রাণকর্তা হিসেবে নিজের ছবি মনে মনে এঁকে ফেলেছেন বহু আগেই। কিন্তু বাদ সাধছে নোবেল কমিটির মন গলানো। বলছিলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। আত্মবিশ্বাসের পারদ বরাবরের মতোই তুঙ্গে। তার দাবি, বিশ্বশান্তির নোবেল পদকটি আসলে তারই ড্রয়ারে শোভা পাওয়ার কথা। তবে একই সঙ্গে খানিকটা নিঃশ্বাস ফেলে তিনি এ-ও স্বীকার করেছেন, নোবেল কমিটির ‘ঐতিহ্য’ নাকি তার মতো যোগ্যদের এড়িয়ে যাওয়া। খবর রয়টার্সের।  

গত বুধবার (৭ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ২০২৬ সালের নোবেল পুরস্কার প্রদান প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি জানি না নরওয়েজিয়ান নোবেল কমিটি কী সিদ্ধান্ত নেবে। আমার মতো মানুষদের হয়তো এই পুরস্কার না দেওয়ার একটি সুনাম বা ঐতিহ্য তাদের রয়েছে। 

গত বছর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার জোর দিয়ে বলেছেন, তিনি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক পুরস্কারের পাওয়ার সম্পূর্ণ যোগ্য।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এখনই নোবেল পাওয়ার উপযুক্ত সময়। গতবার পরোক্ষভাবে এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করেছিলাম। পুরস্কারজয়ী নিজেই বলেছিলেন যে ইতিহাসে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি কেউ নোবেল পাওয়ার যোগ্য নন। 

২০২৫ সালে শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো গত জানুয়ারিতে নিজ দেশে রাজনৈতিক সমর্থনে মার্কিন সাহায্য চেয়ে ট্রাম্পের হাতে তার নোবেল মেডেলটি তুলে দেন। 

গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প অন্তত আটটি আন্তর্জাতিক সংঘাত নিরসনে হস্তক্ষেপ করেছেন বলে দাবি জানান। এই সফলতার কারণেই তিনি নিজেকে নোবেল পাওয়ার যোগ্য বলে মনে করছেন। 

ইতোমধ্যে কম্বোডিয়া, ইসরায়েল এবং পাকিস্তানের নেতারা ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছেন বলে জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন যাচাই করার কোনো উপায় নেই। 

তবে বাস্তবতা বেশ ভিন্ন। ট্রাম্প যেসব সংকট ও সংঘাত সমাধানের দাবি তুলেছেন, সেগুলোর মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্টের আসল ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে স্পষ্ট মতভেদ রয়েছে। এমনকি বেশ কিছু অঞ্চলে নতুন করে আবার সহিংসতা ও লড়াই শুরু হয়েছে। এর মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। 

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার প্রথম দিনেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও সেই সংকট সমাধানে এখনো ব্যর্থ হয়েছেন ট্রাম্প। অপরদিকে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার ফলে গত সাত মাস ধরে চলা তীব্র সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগমুহূর্তে এটি পেট্রোল ও গ্যাসের মূল্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। 

নরওয়েজিয়ান নোবেল কমিটি আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করবে। তবে চলতি বছরে শান্তিতে নোবেল জয়ের দৌড়ে শীর্ষে রয়েছেন পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং ফিলিস্তিনি ভূখণ্ডের বিশেষ প্রতিনিধি।

ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস ভিডিও সংবাদ
২৫ অক্টোবর ২০২৬
ইরানে নতুন হামলার পরিকল্পনা সেন্টকমের : অনুমোদন দেবেন ট্রাম্প?
২৪ অক্টোবর ২০২৬
ইরানে নতুন হামলার ইঙ্গিত ট্রাম্পের
২৪ অক্টোবর ২০২৬
ইরান যুদ্ধ যেভাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করছে
১৮ অক্টোবর ২০২৬
অভিবাসীর স্রোতে বিপর্যস্ত ফ্রান্স জ্বলছে : ট্রাম্প
১৭ অক্টোবর ২০২৬
ট্রাম্পের নির্বাহী আদেশ : রাশিয়ার তেল কিনলে নিষেধাজ্ঞা নয়
১৭ অক্টোবর ২০২৬
‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের বিদ্রুপ
১৬ অক্টোবর ২০২৬
ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
১৩ অক্টোবর ২০২৬
সৌদির স্বার্থ রক্ষায় এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ করতে পারি : ট্রাম্প
১১ অক্টোবর ২০২৬
রাশিয়া-ইউক্রেনের মধ্যে জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
১০ অক্টোবর ২০২৬
জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর দিলেন ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলের নির্বাচন : ৯০ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহু
  2. স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৮
  3. পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা
  4. বিরোধী দলের নেতৃত্বাধীন সরকারকে সমর্থনে প্রস্তুত ইসরায়েলি আরব নেতা
  5. ইসরায়েলি হামলা হলে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় ঘটবে : ইরান
  6. ইসরায়েলে ৭ বছরে ৬ নির্বাচন, মূল কারণ কী?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x