Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:১৩, ২১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:১৩, ২১ নভেম্বর ২০২৬
আরও খবর
ক্ষেপণাস্ত্রগুলো ‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ব্যবহারের জন্য প্রস্তুত : ইরান
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রের আঘাত
ডনবাস ছেড়ে দিয়ে ন্যাটোর সদস্য হতে ইউক্রেনকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র
চাকরির প্রলোভনে যুদ্ধে বিদেশিরা, গোপন নথিতে রাশিয়ার ভয়াবহ প্রাণহানির চিত্র
ইরানের ক্ষেপণাস্ত্র ‘পার্সিয়ান কার্পেটের চেয়েও খাঁটি’ : আইআরজিসি উপদেষ্টা

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত : ন্যাটো কি পাল্টা জবাব দেবে?

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:১৩, ২১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:১৩, ২১ নভেম্বর ২০২৬
পোল্যান্ডের নোভা দেবা সামরিক প্রশিক্ষণ মাঠে শুক্রবার ইউক্রেনকে স্বেচ্ছায় সাহায্যকারী জোটের সামরিক বাহিনীর পূর্ণাঙ্গ মহড়া চলে। ছবি : এএফপি

ইউক্রেনে হামলা করার সময় শুক্রবার (২০ নভেম্বর) পোল্যান্ডের ভূখণ্ডে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পোল্যান্ড সরকার জানায়, সম্ভবত দুটি ক্ষেপণাস্ত্র এবং জেট ইঞ্জিন-চালিত একটি ড্রোন সেখানে আঘাত হেনেছে। খবর আল জাজিরার।

এ ঘটনা এমন এক সময়ে ঘটল যখন পোল্যান্ডে ইউরোপীয় সেনারা সামরিক মহড়া চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা পুনরায় শুরুর জন্য চাপ দিচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, হামলাটি কি ইচ্ছাকৃত? আসলে কী ঘটেছে? ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ডে রাশিয়া হামলা চালানোর মানে কী?

পোল্যান্ডে কী ঘটেছে?

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ ওয়ারশতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ২০ নভেম্বর রাতে রাশিয়ার হামলার সময় পোল্যান্ডের ভূখণ্ডে দুটি ক্ষেপণাস্ত্র ও একটি জেট ইঞ্জিন-চালিত ড্রোন পড়েছে। ক্ষেপণাস্ত্রগুলো পড়েছে ‘নোভাই লিপোভিয়েৎস’ ও ‘রুদনিক নাদ সানেম’ এলাকায়, আর যুদ্ধবিমান-চালিত ড্রোনটি পড়েছে ‘মলোদিচ’ এলাকায়। এগুলো পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা।

ধারণা করা হচ্ছে, একটি ক্ষেপণাস্ত্র ইউরোপীয় সেনাদের সামরিক মহড়া চালানোর স্থান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে পড়েছে। একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পড়েছে। কর্মকর্তারা মনে করছেন, একটি জেট ইঞ্জিন-চালিত ড্রোন সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আঘাত হেনেছে। তাৎক্ষণিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাতে রাশিয়া ইউক্রেনে অন্যতম ভয়াবহ বোমা হামলা চালায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ৪০০টিরও বেশি ড্রোন এবং অন্তত ১১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে; যার মধ্যে ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল এবং সেগুলোর কয়েকটিতে গুচ্ছ বোমা যুক্ত ছিল। এই হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

কেন রুশ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করল?

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, মনে হচ্ছে রাশিয়া ‘ইচ্ছাকৃত উসকানি’ দিয়েছে। তিনি আরও বলেন, সম্ভবত পোল্যান্ডে ইউরোপীয় সামরিক মহড়া চলার সময়ের সঙ্গে এই ঘটনাকে পরিকল্পিতভাবে মেলানো হয়েছে। ৯ নভেম্বর দক্ষিণ-পূর্ব পোল্যান্ডে দুই সপ্তাহব্যাপী এক অভূতপূর্ব সামরিক মহড়া শুরু হয়েছে। এই মহড়ার উদ্দেশ্য হলো ইউক্রেনে যুদ্ধ-পরবর্তী সম্ভাব্য মিশনের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত করা, যাতে তারা দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং এর সামরিক বাহিনীকে পুনর্গঠনে সহায়তা করতে পারে।

ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের ক্লিনটন ইনস্টিটিউটের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক স্কট লুকাস বলেন, এই ঘটনাটি রাশিয়ার এমন একটি কৌশলের অংশ, যা কয়েক মাস ধরেই তারা করে এসেছে। এর মাধ্যমে রাশিয়া পরীক্ষা করে দেখছে, তারা কতদূর পর্যন্ত যেতে পারে।

স্কট লুকাস বলেন, ‘কয়েক মাস আগে তারা (রাশিয়া) ড্রোন পাঠিয়েছিল, এমনকি কয়েকবার যুদ্ধবিমানও বাল্টিক রাষ্ট্রগুলোর সীমান্তে প্রবেশ করিয়েছিল। মূলত তারা দেখতে চায়, ন্যাটো কীভাবে প্রতিক্রিয়া জানায়।’

স্কট লুকাস আরও বলেন, এবার মস্কো ‘আরও এক ধাপ এগিয়ে গেছে’। ১১টি দেশের অংশগ্রহণে যেখানে সামরিক মহড়া চলছে, তার কাছাকাছি এলাকায় তারা কয়েকটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন পাঠিয়েছে।

এর আগে, গত কয়েক সপ্তাহে বারবার আকাশসীমা লঙ্ঘনের ঘটনার পরিপ্রেক্ষিতে পোলিশ বিমানবাহিনী ১৭ সেপ্টেম্বর থেকে পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় আকাশসীমা সুরক্ষায় সতর্কতামূলক টহল শুরু করে।

‘রাসমুসেন গ্লোবাল’-এর ভূ-রাজনীতি বিষয়ক অংশীদার ও জ্যেষ্ঠ পরিচালক হ্যারি নেডেলকু জানান, রাশিয়ার এই পরীক্ষা-নিরীক্ষা কেবল পোল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ নেই। তিনি বলেন, ‘যুদ্ধের সময় রাশিয়া বারবার ন্যাটোর মিত্র দেশগুলোকে, যেমন পোল্যান্ড ও রোমানিয়াকে পরীক্ষা করে দেখেছে। এমনকি, ন্যাটোর সদস্য নয় এমন দেশ মলদোভাতেও এমন ঘটনা ঘটেছে। বিশেষ করে গত কয়েক মাসে দেশটির ভূখণ্ড ও আকাশসীমার ওপর দিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার ঘটনা অনেক বেড়েছে।’

হ্যারি নেডেলকু এই অনুপ্রবেশের ঘটনাগুলোকে মস্কোর যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যের সঙ্গে সম্পৃক্ত করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর প্র তা প্রায় পাঁচ বছর ধরে চলছে। এর অন্যতম প্রধান লক্ষ্য হলো ইউক্রেনকে ন্যাটোর অংশ হতে বাধা দেওয়া। সুতরাং, তাদের স্পষ্ট উদ্দেশ্য হলো ন্যাটোকে দুর্বল করা এবং তা করার জন্য সম্ভাব্য সবকিছু করা।’

হ্যারি নেডেলকু আরও বলেন, রাশিয়া এই ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো মাঝেমধ্যে ন্যাটোর ভূখণ্ডে প্রবেশ করিয়ে মূলত ন্যাটোর সক্ষমতা পরীক্ষা করছে। তারা ‘আর্টিকেল ৫’ (সম্মিলিত প্রতিরক্ষা ধারা) সক্রিয় হওয়ার ঠিক আগের পর্যায় পর্যন্ত পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে, যাতে বোঝা যায় তারা কতদূর পর্যন্ত যেতে পারে। হাইব্রিড যুদ্ধের ক্ষেত্রে তারা ঠিক কতদূর পর্যন্ত অগ্রসর হতে সক্ষম? অনুচ্ছেদ ৫-এর অধীনে ন্যাটো জোটের প্রতিটি সদস্য মেনে চলে যে, যদি তাদের মধ্যে কেউ ‘সশস্ত্র আক্রমণের শিকার হয়, তবে জোটের অন্য প্রতিটি সদস্য এই সহিংসতাকে তাদের সবার ওপর চালানো সশস্ত্র আক্রমণ হিসেবে গণ্য করবে’।

এখন এমনটি কেন ঘটছে?

জার্মানির রাজধানী বার্লিনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৃহস্পতিবার এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত ও জামাতা জ্যারেড কুশনার বলেছেন, তার ধারণা—যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের জন্য ন্যাটোর মতো নিরাপত্তা নিশ্চয়তা থাকলে রাশিয়া তাতে ‘স্বাচ্ছন্দ্যবোধ’ করবে।

কুশনার এবং অপর বিশেষ দূত স্টিভ উইটকফ সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। শান্তি প্রতিষ্ঠার এই প্রচেষ্টাকে অনেকে এমনভাবে দেখছেন, যেন এর মাধ্যমে ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে।

বার্লিনের এই বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার বিষয়টি পুনরায় বিবেচনা করা উচিত। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ কড়া আপত্তি জানিয়েছেন।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রিয়াবকভ বলেছেন, পশ্চিমা সামরিক জোটে কিয়েভের জন্য যেকোনো ধরনের ‘আধা-সদস্যপদ’ও মস্কোর কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

বিশ্লেষক স্কট লুকাস বলেন, পোল্যান্ডের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র প্রবেশের এই ঘটনা সম্ভবত মার্কিন নেতৃত্বাধীন চলমান শান্তি প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, ‘রাশিয়া আলোচনায় অংশ নেবে অথচ ইউরোপকে পুরোপুরি বাইরে রাখবে, এমনটা হতে পারে না।’ তিনি ক্রেমলিনের ‘ইউরোপ-ব্যাপী নিরাপত্তা কাঠামো’ গড়ার প্রস্তাবকে ইউক্রেনের জন্য যুদ্ধবিরতি বা নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা এড়ানোর একটি কৌশল হিসেবে বর্ণনা করেন।

স্কট লুকাস আরও বলেন, ‘আলোচনায় একটি শক্তিশালী ইউরোপকে দেখার পরিবর্তে, তারা বরং ইউরোপকে বিভক্ত করতে, অস্থির করে তুলতে এবং আতঙ্কিত করতে চায়।’

স্কট লুকাস ইউক্রেনের সাম্প্রতিক কার্চ সেতুতে হামলার বিষয়টিও উল্লেখ করেন; এই সেতুটি অধিকৃত ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করেছে। তিনি বলেন, এই হামলাকে ‘রাশিয়ার সক্ষমতার ওপর অত্যন্ত গুরুতর আঘাত’ হিসেবে দেখা হচ্ছে, যার ‘গভীর রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক পরিণতি’ রয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওই হামলার প্রতিশোধ নেওয়ার কথা বলেছিলেন। আর রাশিয়ার এই সর্বশেষ বোমা হামলার ঘটনাটি শুক্রবার রাতে ঘটল।

পোল্যান্ড ও ন্যাটো কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছে?

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের ঘটনাকে পোল্যান্ডের আকাশসীমার ‘গুরুতর লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। ‘এক্স’ প্ল্যাটফর্মে তিনি লেখেন, ঘটনাটি ‘স্পষ্টতই বিপজ্জনক’ এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধেরই একটি পরিণতি। মার্ক রুটের এই সপ্তাহান্তে পোল্যান্ড সফরের কথা রয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বিষয়টিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘রাশিয়ার চলমান উসকানির আরও একটি উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছে।

এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘পুতিন ভুলবশত পোল্যান্ডের ভূখণ্ডে ড্রোন এবং ছোটখাটো কিছু ক্ষেপণাস্ত্র পাঠিয়ে ফেলেছেন।’

হ্যারি নেডেলকু জানান, ওয়ারশ’র ​​প্রতিক্রিয়া ছিল ‘নিঃসন্দেহে কঠোর’। পোলিশ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ঠিক একই সময়ে কাছাকাছি এলাকায় ইউক্রেনকে সহায়তা প্রদানে ইচ্ছুক দেশগুলোর জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর সামরিক মহড়া চলছিল, সুতরাং এটি নিছক কাকতালীয় ঘটনা না-ও হতে পারে।

হ্যারি নেডেলকু বলেন, পোল্যান্ড এখন বিদ্যমান ‘ইস্টার্ন সেন্ট্রি’ মিশনের আওতায় ন্যাটোর কাছে আরও সহায়তা চেয়েছে। তিনি আরও বলেন, ‘প্রশ্নটি এটি নয় যে সহায়তা পাওয়া যাবে কি না, বরং প্রশ্ন হলো এই অতিরিক্ত সহায়তা কী ধরনের হবে—হয়ত আকাশপথে আগাম সতর্কবার্তা প্রদানকারী বিমান (এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট) বা এ ধরনের অন্য কোনো সহায়তা।’

‘তবে তারা ৪ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করা থেকে বিরত থেকেছে’, যোগ করেন হ্যারি নেডেলকু।

স্কট লুকাস বলেন, ইউরোপীয় নেতাদের পক্ষ থেকে প্রকাশ্যে নিন্দা জানানোই ছিল মস্কোর জন্য একটি বার্তা। তিনি বলেন, এটি রুশদের প্রতি একটি সংকেত—‘দেখুন, আপনারা কী করছেন তা আমরা জানি, আপনারা এখানে কী করছেন তা আমাদের নজরে আছে’। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্রের ঘটনার জেরে তারা নিশ্চয়ই পূর্ণমাত্রার সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাবেন না।

স্কট লুকাস আরও জানান, তার ধারণা—এই প্রতিক্রিয়ার ধরন হবে ‘প্রতিরক্ষামূলক’। এটি মূলত স্থলবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও সাইবার-প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি এবং অপপ্রচারের বিরুদ্ধে সুরক্ষামূলক পদক্ষেপের ওপর ভিত্তি করে গড়ে উঠবে। তিনি বলেন, ‘এটি হবে ১৯৮০-এর দশকের পর এবং সম্ভবত তারও অনেক আগে থেকে—সবচেয়ে জোরালো প্রস্তুতির একটি পর্যায়।’

একই দিনে ডেনমার্ক অন্য একটি ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে। দেশটি রাশিয়ার প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। ডেনিশ গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে বেরিয়ে এসেছে, কোপেনহেগেনের কাছে একটি কনসার্ট চলাকালে ইউক্রেনীয়-মার্কিন র‍্যাপার ‘কিয়েভস্টোনার’কে হত্যার ষড়যন্ত্র করেছিল মস্কো। এই ঘটনা কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে আরও বাড়িয়ে তুলতে পারে?

বিশ্লেষকদের মতে, আপাতত রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাবনা কম।

হ্যারি নেডেলকু বলেন, ‘এই জোট এমন কোনো ইঙ্গিত দিচ্ছে না যে তারা কঠোর কোনো পদক্ষেপ নিতে চায়। তাই সম্ভবত যা ঘটবে তা হলো, রাশিয়া এই জোটের সক্ষমতা ও ধৈর্য পরীক্ষা করা চালিয়ে যাবে। আমাদের ধরে নেওয়া উচিত নয়, এটিই শেষ ঘটনা।’

হ্যারি নেডেলকু আরও বলেন, এই জোট রাশিয়াকে এমন কোনো বার্তা দিচ্ছে না যে ‘অনেক হয়েছে, এবার থামো’। ফলে রাশিয়া তাদের পরীক্ষা-নিরীক্ষা চালিয়েই যাবে, কারণ তারা দেখতে চায় ঠিক কতদূর পর্যন্ত গেলে প্রতিক্রিয়া আসে।

স্কট লুকাস মনে করেন, সরাসরি হামলার চেয়ে বড় ঝুঁকি হলো ‘গ্রে জোন’। যুদ্ধের মতো বিস্তৃত কৌশল—যার মধ্যে রয়েছে সাইবার আক্রমণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো। তিনি বলেন, ‘রাশিয়ার সরাসরি হামলার চেয়ে এই ধরনের কৌশলই এখন আসল হুমকি।’

স্কট লুকাস যোগ করেন, ‘আমি বলছি না—পরিস্থিতি কোনো এক পর্যায়ে আরও খারাপ হবে না, কারণ সবসময়ই অনাকাঙ্ক্ষিতভাবে সংঘাত বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তবে আমি এখনই এমন কোনো শিরোনামে যেতে চাই না যে, এই তো শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ।’

হ্যারি নেডেলকু বলেন, ইউক্রেনের ভেতরে যুদ্ধটি এখন স্থলভাগের চেয়ে আকাশপথে বেশি তীব্র হয়ে উঠেছে। পোল্যান্ডে ঘটে যাওয়া ঘটনাটিকে তিনি ইউক্রেন যুদ্ধের একটি ‘পার্শ্বপ্রতিক্রিয়া’ বা ‘অনিচ্ছাকৃত পরিণতি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, সম্মুখ সমরে ইউক্রেন সংঘাত প্রায় স্থবির হয়ে আছে। তবে গ্রীষ্মের শেষ দিক থেকে ইউক্রেনে আকাশপথে হামলার মাত্রা ক্রমাগত বাড়ছে।

হ্যারি নেডেলকু বলেন, ‘রাশিয়া মূলত ইউক্রেনের শহরগুলোকে বসবাসের অযোগ্য করে তোলার চেষ্টা করছে। তারা জ্বালানি অবকাঠামো ধ্বংস করছে, এমনকি পানি সরবরাহ ব্যবস্থা, সেতু, রেলপথ ও লজিস্টিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। তাদের লক্ষ্য হলো—যদি সম্মুখ সমরে ইউক্রেনকে পরাজিত করা না যায়, তবে অর্থনৈতিকভাবে এবং বেসামরিক জনজীবনকে বিপর্যস্ত করে ফেলা।’

লুকাস জানান, মস্কোর ওপর যেকোনো ধরনের আক্রমণাত্মক চাপ আসতে পারে ইউক্রেনের নিজস্ব পাল্টা আক্রমণের মাধ্যমে। ইউরোপ ও ন্যাটো এই পাল্টা আক্রমণকে সমর্থন করলেও ট্রাম্প প্রশাসন তা সমর্থন করে না।

স্কট লুকাস বলেন, ‘রাশিয়ার তেল শোধনাগার, রাসায়নিক কারখানা, প্রকৌশল কারখানা এবং সেতুগুলোতে আঘাত হানার মাধ্যমে আপনি যত বেশি তাদের সক্ষমতাকে সীমাবদ্ধ করবেন, ততই তাদের ওপর এই আগ্রাসন বন্ধ করার চাপ বাড়বে।’

পোল্যান্ড ক্ষেপণাস্ত্র ন্যাটো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: পোল্যান্ড

০৮ নভেম্বর ২০২৬
পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, সন্দেহভাজনের বাড়িতে আরও ৩ মরদেহ
১৪ সেপ্টেম্বর ২০২৬
পোল্যান্ড সীমান্তের কাছে রুশ হামলা, মস্কোর বিরুদ্ধে উসকানির অভিযোগ
১২ সেপ্টেম্বর ২০২৫
পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত, ন্যাটোর প্রতিরক্ষা জোরদার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ
  2. ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় কারখানা পরিদর্শন করলেন কিম
  3. সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই
  4. জেনসেন হুয়াংকে পুনর্বহাল করতে এনভিডিয়ার প্রতি ট্রাম্পের আহ্বান
  5. পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত : ন্যাটো কি পাল্টা জবাব দেবে?
  6. জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, কপ-৩১ চুক্তি নিশ্চিতে দেশগুলোর তোড়জোড়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x