সৌদিতে আটকা পড়েছেন ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী

মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা বিঘ্নিত হওয়া ও হামলার ঘটনার জেরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরবে আটকে পড়েছেন প্রায় চার হাজার ভারতীয় ওমরাহযাত্রী। মক্কা ও মদিনায় আটকে পড়াদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও ট্যুর অপারেটরদের সঙ্গে কাজ করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।আজ শুক্রবার (২৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়...